বাংলাদেশ, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
The Editors
২২ নভেম্বর ২০২৬, ৭:৪৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পাঠকের চিঠি || ‎শ্যামনগরের ৫ ইউনিয়নে সড়কের বেহাল দশা

‎সাতক্ষীরার উপকূলীয় উপজেলা শ্যামনগরের মানুষ এমনিতেই প্রাকৃতিক দুর্যোগ, নদীভাঙন ও লবণাক্ততার সঙ্গে প্রতিনিয়ত লড়াই করে টিকে আছেন। এর ওপর ভাঙাচোরা ও কাঁচা সড়কের বেহাল দশা তাঁদের দুর্ভোগকে আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে। উপজেলার অধিকাংশ সড়কের অবস্থা নাজুক। বিশেষ করে কৈখালী, পদ্মপুকুর, গাবুরা, মুন্সীগঞ্জ ও রমজাননগর ইউনিয়নের মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। সামান্য বৃষ্টিতেই সড়কগুলো কাদা ও পানিতে একাকার হয়ে পড়ে। কোথাও কোথাও চলাচলের পথ পরিণত হয় কর্দমাক্ত খালে।

প্রশ্ন হলো, উপকূলের এই বিপুল জনগোষ্ঠীর দুর্ভোগ নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কেন কার্যকর উদ্যোগ গ্রহণ করে না।

দ্বীপ ইউনিয়ন গাবুরার প্রায় ৯৫ শতাংশ সড়ক এখনো কাঁচা। ফলে সামান্য বৃষ্টিতেই এসব সড়কে পায়ে হেঁটে চলাচল করাও কঠিন হয়ে পড়ে। একই চিত্র পদ্মপুকুর ইউনিয়নে। সেখানকার প্রধান সড়কসহ চাউলখোলা ও খুটিকাটা এলাকার রাস্তাগুলো দীর্ঘদিন সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। কৈখালী ইউনিয়নের পূর্ব কৈখালী ও কালিঞ্চী নৈকাটি এলাকার সড়কগুলোর অবস্থাও অত্যন্ত শোচনীয়। কাদায় যানবাহন ও মানুষের চলাচল ব্যাহত হওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী রাস্তায় ধান রোপণ করে প্রতিবাদ জানাতেও বাধ্য হয়েছেন। এরপরও কোন সমাধান পাননি তারা। ‎

অন্যদিকে, সুন্দরবনসংলগ্ন মুন্সীগঞ্জ ইউনিয়নের সংযোগ সড়ক ও অভ্যন্তরীণ রাস্তাগুলোতেও দুর্ভোগ নিত্যদিনের সঙ্গী। দীর্ঘদিন ধরে চলা খোঁড়াখুঁড়ি এবং সংস্কারকাজের ধীরগতির কারণে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে কাদা ও জলাবদ্ধতা।

সীমান্তবর্তী রমজাননগর ইউনিয়নের অভ্যন্তরীণ কাঁচা ও আধা-পাকা সড়কগুলোর অবস্থাও নাজুক। বৃষ্টি হলেই কাদায় সড়কগুলো চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। ফলে ইউনিয়নগুলোর সঙ্গে উপজেলা সদর ও অন্যান্য এলাকার যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হয়।

এই দুরবস্থার নির্মম শিকার শিক্ষার্থী, গর্ভবতী নারী, বয়স্ক মানুষ ও মুমূর্ষু রোগীরা। শিক্ষার্থীদের প্রতিদিন কাদা-পানি মাড়িয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত করতে হয়। জরুরি চিকিৎসার প্রয়োজনে রোগীদের হাসপাতালে নিতে গিয়ে স্বজনদের চরম ভোগান্তিতে পড়তে হয়। অনেক ক্ষেত্রে কাদায় ভ্যান, ইজিবাইক কিংবা অ্যাম্বুলেন্স চলাচল করতে পারে না। ফলে সময়মতো চিকিৎসাসেবা পাওয়ার ক্ষেত্রেও তৈরি হচ্ছে বড় ধরনের প্রতিবন্ধকতা। শুধু জনজীবন নয়, এর নেতিবাচক প্রভাব পড়ছে স্থানীয় অর্থনীতিতেও। শ্যামনগরের কৃষক, জেলে ও চিংড়ি চাষিরা উৎপাদিত পণ্য সময়মতো বাজারজাত করতে গিয়ে নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন। সড়কের দুরবস্থার কারণে পরিবহন ব্যয় বাড়ছে, পণ্য পরিবহনে সময় বেশি লাগছে এবং অনেক ক্ষেত্রে ন্যায্যমূল্য থেকেও বঞ্চিত হচ্ছেন উৎপাদকরা। অথচ এই উপকূলীয় জনপদের অর্থনীতি অনেকাংশেই কৃষি, মৎস্য ও চিংড়ি চাষের ওপর নির্ভরশীল। তাই সড়ক যোগাযোগের সংকটকে কেবল অবকাঠামোগত সমস্যা হিসেবে দেখার সুযোগ নেই, এটি স্থানীয় অর্থনীতি ও মানুষের জীবনমানের সঙ্গেও সরাসরি সম্পৃক্ত।

প্রশ্ন হচ্ছে, বছরের পর বছর ধরে এই দুর্ভোগ চললেও এর স্থায়ী সমাধান হচ্ছে না কেন? স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কাছে বারবার দাবি জানানো সত্ত্বেও দৃশ্যমান অগ্রগতি না থাকলে মানুষের মধ্যে হতাশা তৈরি হওয়াই স্বাভাবিক।

উপকূলীয় এলাকার ভৌগোলিক বাস্তবতা, লবণাক্ততা, জোয়ার-ভাটা ও প্রাকৃতিক দুর্যোগ বিবেচনায় নিয়ে এসব সড়ক নির্মাণ ও সংস্কারের পরিকল্পনা করা জরুরি। শুধু নামমাত্র সংস্কার কিংবা সাময়িক মেরামত দিয়ে এ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। প্রয়োজন টেকসই, উঁচু ও মানসম্মত সড়ক নির্মাণের পাশাপাশি নিয়মিত রক্ষণাবেক্ষণ।

জেলা প্রশাসন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), উপজেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট জনপ্রতিনিধিরা বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেবেন আশা করি।

প্রেরক: গাজী মুহাম্মাদ আসাদুল্লাহ, সমাজকর্মী

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঠকের চিঠি || ‎শ্যামনগরের ৫ ইউনিয়নে সড়কের বেহাল দশা

১

সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রশিবিরের নবীনবরণ

২

সরকারি কলেজে সাতক্ষীরা কমিউনিটির উদ্যোগে ডাস্টবিন স্থাপন

৩

তালা মহিলা কলেজে হাবিবকে সংবর্ধনা

৪

বিকেএসপিতে ভর্তি বিজ্ঞপ্তি, কারা আবেদন করতে পারবে, যোগ্যতা কী?

৫

১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ

৬

শ্যামনগর আইনজীবী ঐক্য পরিষদের কমিটি গঠন: দোহা সভাপতি, ইব্রাহিম সম্পাদক

৭

প্রধানমন্ত্রীর বক্তব্যে কোনো দেশের নাম উল্লেখ করা হয়নি: পররাষ্ট্র মন্ত্রণালয়

৮

হাম উপসর্গে একদিনে ৯ জনের মৃত্যু

৯

রাস উৎসবে অংশ নিতে দুবলার চরে পুণ্যার্থীরা

১০

জমি দখল ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে কলেজছাত্রীর সংবাদ সম্মেলন

১১

জাতীয় সংলাপ ২৭ বা ২৮ নভেম্বর

১২

কবিতা || অপরুপ প্রকৃতি || ইশরাত জাহান

১৩

‌‘সুন্দরবনে যেতে পারছেন না জেলেরা, পরিবারে খাদ্যসংকট’

১৪

টানা বৃষ্টিতে ফসলের ব‍্যাপক ক্ষতি, দুশ্চিন্তায় কৃষক

১৫

সংস্কারের অভাবে বুধহাটা-পাইথালী সড়কে জনদুর্ভোগ চরমে

১৬

কালিগঞ্জ প্রেসক্লাবে ৪ আইন কর্মকর্তাকে সংবর্ধনা

১৭

সাতক্ষীরা মেডিকেল কলেজে ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা: শিহাব সভাপতি, সিরাজুম মুনির সম্পাদক

১৮

পাবনায় বিএনপি-আওয়ামী লীগ দফায় দফায় সংঘর্ষ

১৯

বৈশাখী টিভিতে মব, প্রধান সম্পাদক গ্রেফতার

২০