
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় আইনজীবীদের অংশগ্রহণে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্রিকেট টুর্নামেন্ট ‘অ্যাডভোকেটস প্রিমিয়ার লিগ’ (এপিএল)-২০২৬। আগামী ১২ ডিসেম্বর শনিবার সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।
সোমবার (২৩ নভেম্বর) সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির লাইব্রেরি কক্ষে অনুষ্ঠিত এক সভায় টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।
আয়োজকরা জানান, টুর্নামেন্টে মোট আটটি দল অংশগ্রহণ করবে। দলগুলো হলো—অ্যাডভোকেটস লিজেন্ড একাদশ, অ্যাডভোকেটস সুপার কিংস একাদশ, অ্যাডভোকেটস থান্ডার্স একাদশ, অ্যাডভোকেটস ওয়ারিয়র্স একাদশ, অ্যাডভোকেটস ঈগলস একাদশ, অ্যাডভোকেটস টাইটানস একাদশ, অ্যাডভোকেটস রয়্যালস একাদশ ও অ্যাডভোকেটস গ্ল্যাডিয়েটর্স একাদশ।
আয়োজকদের প্রত্যাশা, এ টুর্নামেন্টের মধ্য দিয়ে আইনজীবীদের পেশাগত ব্যস্ততার পাশাপাশি খেলাধুলার চর্চা, পারস্পরিক সৌহার্দ, ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হবে। একই সঙ্গে আইনজীবীদের মধ্যে ক্রীড়াচর্চা ও সুস্থ বিনোদনের নতুন ক্ষেত্র তৈরি হবে।

মন্তব্য করুন