বাংলাদেশ, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
৯ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
The Editors
২৩ নভেম্বর ২০২৬, ৫:৪৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দুবলার চরে যাওয়ার পথে বোট বিকল, ২৯ পুণ্যার্থীকে উদ্ধার করলো কোস্টগার্ড

আলী আজীম, মোংলা (বাগেরহাট): সুন্দরবনের দুবলার চরে রাস উৎসবে যাওয়ার পথে ইঞ্জিন বিকল হয়ে নদীতে ভাসতে থাকা বোটসহ ২৯ পুণ্যার্থীকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

সোমবার (২৩ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এ তথ্য জানান।

এর আগে, রোববার রাতে কোস্ট গার্ড আউটপোস্ট দুবলার একটি উদ্ধারকারী দল সুন্দরবনের লইট্টা খালি খাল সংলগ্ন এলাকা থেকে তাদের উদ্ধার করে।

সুমন আল মুকিত জানান, রাস পূর্ণিমা উপলক্ষে শনিবার (২১ নভেম্বর) রাত ১১টার দিকে ডাংমারি ফরেস্ট অফিস থেকে প্রয়োজনীয় পাস সংগ্রহ করে পুণ্যার্থীবাহী বোটটি দুবলার চরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। পরদিন রোববার (২২ নভেম্বর) রাত ৮টার দিকে সুন্দরবনের রূপের গাং সংলগ্ন এলাকায় পৌঁছালে বোটটির ইঞ্জিন হঠাৎ বিকল হয়ে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে বোটটি নদীতে ভাসতে থাকে।

এ অবস্থায় বোটে থাকা এক পুণ্যার্থী কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ ফোন করে সহায়তা চান। খবর পেয়ে দ্রুত উদ্ধার অভিযান শুরু করে কোস্ট গার্ডের একটি দল। পরে বিকল বোটসহ ২৯ জনকে নিরাপদে উদ্ধার করা হয়।

উদ্ধারের পর পুণ্যার্থীদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার সরবরাহ করা হয়েছে। বর্তমানে তাদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়ার কার্যক্রম চলছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‌দেবহাটায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সমন্বয় সভা

১

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পরিবর্তন

২

সাতক্ষীরা আদালত চত্বর থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার

৩

বিশ্বসুন্দরীর মুকুট জয়ে ভোটে এগিয়ে সামিরা খান

৪

সংবিধান সংশোধন কমিটি বাতিলের দাবি এনসিপির

৫

দুবলার চরে যাওয়ার পথে বোট বিকল, ২৯ পুণ্যার্থীকে উদ্ধার করলো কোস্টগার্ড

৬

এইচএসসি ও সমমানের পুনর্নিরীক্ষণে ৩৩৩৪৯ জনের ফলাফল পরিবর্তন

৭

শ্যামনগরে ছেলের বিয়েতে যাওয়ার পথে ট্রাকচাপায় বাবার মৃ/ত্যু

৮

চায়ের কাপে ঝড়; দ্বীপ ইউনিয়ন গাবুরায় ৬ চেয়ারম্যান প্রার্থী মাঠে

৯

এসিড সারভাইভরদের সংগঠন সেতুবন্ধন গড়ি নেটওয়ার্কের সাধারণ সভা

১০

দুবলার চরে জীবনের জোয়ার: সাগর, সুন্দরবন আর বিশ্বাসের মিলনমোহনা || মো: মামুন হাসান

১১

সুন্দরবনে বিষ প্রয়োগ করে মাছ শিকার ও বাজারজাতকরণ বন্ধের আহবান

১২

হাসিনার প্রবেশের পথ খুঁজতে সীমান্তে চার নেতা, ইমিগ্রেশনে রুদ্ধদ্বার বৈঠক

১৩

জাতীয় ঐক্য চাইলে আগে ক্ষমা চাইতে হবে বিএনপিকে: নাহিদ

১৪

স্কুলে ভর্তির আবেদন শুরু ১ ডিসেম্বর

১৫

বেনাপোল-পেট্রাপোল সীমান্তে বিজিবির কড়া নজরদারি

১৬

পাঠকের চিঠি || দেবহাটার গোপাখালী রহিমপুর প্রাথমিক বিদ্যালয়ের মাঠটি রক্ষার দাবি

১৭

৬৩ জেলায় সারের ডিলারশিপের ৮৫ শতাংশই রাজনৈতিক বিবেচনায়

১৮

পাঠকের চিঠি || ‎শ্যামনগরের ৫ ইউনিয়নে সড়কের বেহাল দশা

১৯

সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রশিবিরের নবীনবরণ

২০
error: Content is protected !!