বাংলাদেশ, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
৯ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
২৩ নভেম্বর ২০২৬, ৫:৫৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিশ্বসুন্দরীর মুকুট জয়ে ভোটে এগিয়ে সামিরা খান

বিনোদন ডেস্ক: বিশ্বসুন্দরীর মুকুট জয়ের লড়াইয়ে আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। শতাধিক দেশের প্রতিযোগীর সঙ্গে পুয়ের্তো রিকোর মঞ্চে নিজের যোগ্যতা প্রমাণের চ্যালেঞ্জ বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহির সামনে।
ফাইনালের আগে প্রতিযোগিতাকে ‘ভেরি টাফ’ বললেও আশাবাদ হারাচ্ছেন না তিনি। বরং প্রস্তুতি, পারফরম্যান্স আর দেশবাসীর সমর্থন নিয়ে শেষ মুহূর্তের লড়াইয়ে নামতে প্রস্তুত এই মডেল ও অভিনেত্রী।

আগামীকাল মঙ্গলবার (২৪ নভেম্বর) পুয়ের্তো রিকোর কোলসিও ডি পুয়ের্তো রিকো জোসে মিগুয়েল অ্যাগ্রেলটে অনুষ্ঠিত হবে ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে।

সোমবার (২৩ নভেম্বর) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে প্রতিযোগিতায় নিজের অবস্থান সম্পর্কে মাহি বলেন, ‘ভেরি টাফ’।
বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা প্রতিযোগীরা প্রত্যেকেই যোগ্য ও ভালো প্রস্তুতি নিয়ে এসেছেন বলে মনে করেন তিনি। ফলে শেষ পর্যন্ত কী ঘটবে, তা নিয়ে নিশ্চিত নন মাহি।
তবে তার বিশ্বাস, চূড়ান্ত পর্বে নিজের পারফরম্যান্সই ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর আগে পাওয়া প্রশংসাও তাকে আত্মবিশ্বাস জোগাচ্ছে।

হুট করেই আন্তর্জাতিক মঞ্চে মাহি

এবারের মিস ইউনিভার্সে মাহির যাত্রা শুরু হয়েছে বেশ অল্প সময়ের প্রস্তুতিতে। গত ৭ নভেম্বর মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬-এর মুকুট জেতেন তিনি। আগের আসরের বিজয়ী তানজিয়া জামান মিথিলা তার মাথায় এই মুকুট পরিয়ে দেন। পরদিনই, ৮ নভেম্বর আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে পুয়ের্তো রিকোর উদ্দেশে দেশ ছাড়েন মাহি।

এত অল্প সময়ে আন্তর্জাতিক মঞ্চের জন্য নিজেকে প্রস্তুত করা সহজ ছিল না। এর আগে মাহি জানিয়েছিলেন, প্রথমবার দেশের প্রতিনিধিত্ব করে এমন বড় আয়োজনে অংশ নেওয়ার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত হলেও কিছুটা দুশ্চিন্তায় ছিলেন তিনি। সেই সময় বন্ধু ও সাবেক মিস ইউনিভার্স বাংলাদেশ তানজিয়া জামান মিথিলার সহযোগিতা তার জন্য বিশেষভাবে কাজে এসেছে। পোশাক নির্বাচন থেকে শুরু করে মঞ্চে নিজেকে উপস্থাপনের বিভিন্ন বিষয়ে পরামর্শ দিয়েছেন মিথিলা।

জাতীয় পোশাকে বাংলার ঐতিহ্য

প্রতিযোগিতার জাতীয় পোশাক পর্বে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরেছেন মাহি। ২২ নভেম্বর বাংলাদেশ সময় ভোর পাঁচটায় অনুষ্ঠিত এই পর্বে লাল-সাদা রঙের খাদির শাড়ি পরে মঞ্চে হাজির হন তিনি।

বিশ্বজিৎ মজুমদারের নকশায় তৈরি কুমিল্লার ঐতিহ্যবাহী খাদি শাড়ির সঙ্গে ছিল বাংলার ঐতিহ্যবাহী গয়না। ‘মাদারহুড: আ ইউনিভার্সাল বন্ড অব লাভ’ বা মাতৃত্ব: ভালোবাসার সর্বজনীন বন্ধন-এই ভাবনাকে কেন্দ্র করে সাজানো হয়েছিল তার পোশাক।

এতে মা ও সন্তানের চিরন্তন সম্পর্কের পাশাপাশি মাতৃভূমির প্রতি ভালোবাসার বার্তা তুলে ধরা হয়। পোশাকের পেছনে থাকা বৃত্তাকার শিল্পকর্মে শৈশব থেকে মাতৃত্ব এবং বার্ধক্যে পৌঁছানোর বিভিন্ন ধাপ ফুটিয়ে তোলা হয়েছে। ব্যতিক্রমী এই উপস্থাপনা দেশে ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা পেয়েছে।

ভোটে এগিয়ে থাকার সম্ভাবনা

মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বিচারকদের মূল্যায়নের পাশাপাশি দর্শকদের ভোটও গুরুত্বপূর্ণ। মাহিকে সমর্থন জানিয়ে ভোট দিয়েছেন বাংলাদেশের দর্শকরা। গত ১৯ নভেম্বর প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়, সাপ্তাহিক ভোটে শীর্ষে এবং মোট ভোটের হিসাবে তৃতীয় অবস্থানে ছিলেন তিনি।

ভোটের অবস্থান যেকোনো সময় পরিবর্তিত হতে পারে। তবে সেরা ৩০-এ সরাসরি জায়গা করে নেওয়ার সুযোগ থাকায় মাহির এই অবস্থান ঘিরে তৈরি হয়েছে প্রত্যাশা।

মিস ইউনিভার্সের মঞ্চে বাংলাদেশের অংশগ্রহণের ইতিহাস অবশ্য খুব দীর্ঘ নয়। ২০১৯ সালে শিরিন আক্তার শিলা এবং ২০২৪ সালে অনিকা আলম বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। এরপর ২০২৫ সালে প্রথম বাংলাদেশি হিসেবে প্রতিযোগিতার সেরা ৩০-এ জায়গা করে নিয়ে ইতিহাস গড়েন তানজিয়া জামান মিথিলা। এবার সেই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখা, এমনকি আরও ভালো অবস্থানে পৌঁছানোর লক্ষ্য নিয়ে প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন মাহি।

কখন দেখা যাবে গ্র্যান্ড ফিনালে

পুয়ের্তো রিকোর স্থানীয় সময় ২৪ নভেম্বর রাত ৮টায় শুরু হবে ৭৫তম মিস ইউনিভার্সের গ্র্যান্ড ফিনালে। বাংলাদেশ সময় অনুযায়ী অনুষ্ঠানটি দেখা যাবে ২৫ নভেম্বর সকাল ৬টায়।

এবারের জমকালো আয়োজন উপস্থাপনা করবেন মারিও লোপেজ ও ২০২২ সালের মিস ইউনিভার্স বিজয়ী আর’বনি গ্যাব্রিয়েল। নতুন বিজয়ীর মাথায় মুকুট পরিয়ে দেবেন বর্তমান মিস ইউনিভার্স মেক্সিকোর ফাতিমা বশ।

অল্প সময়ের প্রস্তুতি, কঠিন আন্তর্জাতিক প্রতিযোগিতা এবং দেশবাসীর প্রত্যাশা-সবকিছু নিয়েই চূড়ান্ত মঞ্চে নামছেন সামিরা খান মাহি। এখন দেখার বিষয়, বিশ্বমঞ্চে বাংলাদেশের জন্য নতুন কোনো সাফল্য এনে দিতে পারেন কি না এই মডেল ও অভিনেত্রী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা সদরের নতুন ইউএনওকে ডিবি গার্লস স্কুলের শুভেচ্ছা

১

‌দেবহাটায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সমন্বয় সভা

২

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পরিবর্তন

৩

সাতক্ষীরা আদালত চত্বর থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার

৪

বিশ্বসুন্দরীর মুকুট জয়ে ভোটে এগিয়ে সামিরা খান

৫

সংবিধান সংশোধন কমিটি বাতিলের দাবি এনসিপির

৬

দুবলার চরে যাওয়ার পথে বোট বিকল, ২৯ পুণ্যার্থীকে উদ্ধার করলো কোস্টগার্ড

৭

এইচএসসি ও সমমানের পুনর্নিরীক্ষণে ৩৩৩৪৯ জনের ফলাফল পরিবর্তন

৮

শ্যামনগরে ছেলের বিয়েতে যাওয়ার পথে ট্রাকচাপায় বাবার মৃ/ত্যু

৯

চায়ের কাপে ঝড়; দ্বীপ ইউনিয়ন গাবুরায় ৬ চেয়ারম্যান প্রার্থী মাঠে

১০

এসিড সারভাইভরদের সংগঠন সেতুবন্ধন গড়ি নেটওয়ার্কের সাধারণ সভা

১১

দুবলার চরে জীবনের জোয়ার: সাগর, সুন্দরবন আর বিশ্বাসের মিলনমোহনা || মো: মামুন হাসান

১২

সুন্দরবনে বিষ প্রয়োগ করে মাছ শিকার ও বাজারজাতকরণ বন্ধের আহবান

১৩

হাসিনার প্রবেশের পথ খুঁজতে সীমান্তে চার নেতা, ইমিগ্রেশনে রুদ্ধদ্বার বৈঠক

১৪

জাতীয় ঐক্য চাইলে আগে ক্ষমা চাইতে হবে বিএনপিকে: নাহিদ

১৫

স্কুলে ভর্তির আবেদন শুরু ১ ডিসেম্বর

১৬

বেনাপোল-পেট্রাপোল সীমান্তে বিজিবির কড়া নজরদারি

১৭

পাঠকের চিঠি || দেবহাটার গোপাখালী রহিমপুর প্রাথমিক বিদ্যালয়ের মাঠটি রক্ষার দাবি

১৮

৬৩ জেলায় সারের ডিলারশিপের ৮৫ শতাংশই রাজনৈতিক বিবেচনায়

১৯

পাঠকের চিঠি || ‎শ্যামনগরের ৫ ইউনিয়নে সড়কের বেহাল দশা

২০
error: Content is protected !!