বাংলাদেশ, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
৯ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
The Editors
২৩ নভেম্বর ২০২৬, ৬:০৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

‌দেবহাটায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সমন্বয় সভা

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধ এবং ঝুঁকিতে থাকা শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে রেফারেল ব্যবস্থা জোরদারের লক্ষ্যে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) দেবহাটা মডেল মসজিদের কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সাতক্ষীরা জেলায় কর্মরত বিভিন্ন বেসরকারি সংস্থা ও কমিউনিটিভিত্তিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

রাইটস যশোরের বাস্তবায়নে এবং দ্য ফ্রিডম ফান্ডের কারিগরি ও আর্থিক সহায়তায় পরিচালিত ‘Enhancing Protection of Child Sex Trafficking (CST) Survivors in Bangladesh’ প্রকল্পের আওতায় এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. তরিকুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আহমেদ তাহমির সিদ্দিকী।

রাইটস যশোরের পক্ষে বক্তব্য দেন প্রকল্প কর্মকর্তা মো. আতিকুর রহমান। সভায় বিষয়ভিত্তিক উপস্থাপনা ও সার্বিক সমন্বয় করেন প্রকল্প কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।

বক্তারা বলেন, শিশু পাচার প্রতিরোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে কাজ করতে হবে। ঝুঁকিতে থাকা শিশুদের দ্রুত শনাক্ত করে যথাযথ সেবা ও নিরাপদ আশ্রয় নিশ্চিত করা জরুরি। এ ক্ষেত্রে কার্যকর রেফারেল ব্যবস্থা গড়ে তুলতে হবে, যাতে কোনো শিশু সহিংসতা, নির্যাতন বা পাচারের ঝুঁকিতে পড়লে দ্রুত প্রয়োজনীয় সহায়তা পায়। শিশুদের সুরক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরের সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার

১

কালিগঞ্জে নতুন এসিল্যান্ড হিসেবে যোগ দিলেন সুমনা পারভীন

২

সাতক্ষীরা সদরের নতুন ইউএনওকে ডিবি গার্লস স্কুলের শুভেচ্ছা

৩

‌দেবহাটায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সমন্বয় সভা

৪

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পরিবর্তন

৫

সাতক্ষীরা আদালত চত্বর থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার

৬

বিশ্বসুন্দরীর মুকুট জয়ে ভোটে এগিয়ে সামিরা খান

৭

সংবিধান সংশোধন কমিটি বাতিলের দাবি এনসিপির

৮

দুবলার চরে যাওয়ার পথে বোট বিকল, ২৯ পুণ্যার্থীকে উদ্ধার করলো কোস্টগার্ড

৯

এইচএসসি ও সমমানের পুনর্নিরীক্ষণে ৩৩৩৪৯ জনের ফলাফল পরিবর্তন

১০

শ্যামনগরে ছেলের বিয়েতে যাওয়ার পথে ট্রাকচাপায় বাবার মৃ/ত্যু

১১

চায়ের কাপে ঝড়; দ্বীপ ইউনিয়ন গাবুরায় ৬ চেয়ারম্যান প্রার্থী মাঠে

১২

এসিড সারভাইভরদের সংগঠন সেতুবন্ধন গড়ি নেটওয়ার্কের সাধারণ সভা

১৩

দুবলার চরে জীবনের জোয়ার: সাগর, সুন্দরবন আর বিশ্বাসের মিলনমোহনা || মো: মামুন হাসান

১৪

সুন্দরবনে বিষ প্রয়োগ করে মাছ শিকার ও বাজারজাতকরণ বন্ধের আহবান

১৫

হাসিনার প্রবেশের পথ খুঁজতে সীমান্তে চার নেতা, ইমিগ্রেশনে রুদ্ধদ্বার বৈঠক

১৬

জাতীয় ঐক্য চাইলে আগে ক্ষমা চাইতে হবে বিএনপিকে: নাহিদ

১৭

স্কুলে ভর্তির আবেদন শুরু ১ ডিসেম্বর

১৮

বেনাপোল-পেট্রাপোল সীমান্তে বিজিবির কড়া নজরদারি

১৯

পাঠকের চিঠি || দেবহাটার গোপাখালী রহিমপুর প্রাথমিক বিদ্যালয়ের মাঠটি রক্ষার দাবি

২০
error: Content is protected !!