বাংলাদেশ, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
৯ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
২৩ নভেম্বর ২০২৬, ৬:৫০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্বে জাপানি প্রতিষ্ঠান

ডেস্ক রিপোর্ট: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব ১৫ বছরের জন্য পাচ্ছে জাপানি কনসোর্টিয়াম। এ জন্য জাপানি প্রতিষ্ঠানের সঙ্গে কনসেশন চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। চুক্তির আওতায় সরকার অগ্রিম পাবে ৮১ লাখ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০০ কোটি টাকা। পাশাপাশি যাত্রী ও কার্গো পরিবহনের রাজস্ব থেকেও নির্ধারিত অংশ পাবে বাংলাদেশ।

সোমবার (২৩ নভেম্বর) অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ চুক্তির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

সুমিতোমো করপোরেশনের নেতৃত্বাধীন জাপানি কনসোর্টিয়ামে জাপান এয়ারপোর্ট টার্মিনাল কোম্পানি, নারিতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করপোরেশন, নিপ্পন কোয়েই ও সোজিতজ করপোরেশনসহ দেশটির সরকারি ও বেসরকারি সংস্থা রয়েছে। সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) পদ্ধতিতে চুক্তিটি বাস্তবায়ন করা হবে।

চুক্তি অনুযায়ী, যাত্রী পরিবহনের ক্ষেত্রে মোট রাজস্বের ২৭ শতাংশ অথবা যাত্রীপ্রতি ২ দশমিক ১ ডলার পাবে বাংলাদেশ। কার্গো পরিবহনের ক্ষেত্রে মোট রাজস্বের ২৭ শতাংশ অথবা প্রতি মেট্রিক টনে ১১ দশমিক ৫ ডলার নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া এমবারকেশন ফি বাবদ ১২ দশমিক ৫ ডলার দেওয়ার শর্ত রয়েছে। বর্তমানে এই ফি স্থানীয় মুদ্রায় ৫০০ টাকা।
তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্বে জাপানি প্রতিষ্ঠান
৩০ নভেম্বরের মধ্যে থার্ড টার্মিনালের চুক্তি সই, ১৬ ডিসেম্বর উদ্বোধন: বিমানমন্ত্রী

সংশ্লিষ্ট সূত্র জানায়, তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব নিতে জাপানি কনসোর্টিয়াম আর্থিক প্রস্তাব জমা দিলে ইনভেস্ট বাংলাদেশ তা যাচাই-বাছাই করে দর-কষাকষি সম্পন্ন করে। পরে প্রস্তাবিত চুক্তি লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের ভেটিং এবং অর্থ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ডের মতামত নিয়ে চূড়ান্ত করা হয়।

চুক্তিতে গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমের শর্তও রয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইনস আন্তর্জাতিক এয়ারলাইনসগুলোর গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের সর্বোচ্চ ৫০ শতাংশ পরিচালনা করবে। প্রকল্প হস্তান্তরের পর ১৪ মাসের মধ্যে তৃতীয় টার্মিনালের পূর্ণাঙ্গ পরিচালন কার্যক্রম চালু করতে হবে।

তবে চুক্তির অন্যতম শর্ত হচ্ছে, তৃতীয় টার্মিনাল চালু হলে প্রথম ও দ্বিতীয় টার্মিনাল থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা বন্ধ থাকবে। একই সঙ্গে আগামী ১৫ বছরে শাহজালাল বিমানবন্দরের ১০০ কিলোমিটারের মধ্যে নতুন কোনো বিমানবন্দর চালু করা যাবে না।

হজ, চার্টার্ড ও কম খরচের বিমান (বাজেট এয়ারলাইনস) এবং অভ্যন্তরীণ রুটের ফ্লাইট অবশ্য প্রথম ও দ্বিতীয় টার্মিনাল থেকেই পরিচালিত হবে।

বেবিচকের তথ্য অনুযায়ী, শাহজালাল বিমানবন্দরের প্রথম ও দ্বিতীয় টার্মিনালের বার্ষিক যাত্রী ধারণক্ষমতা প্রায় ৮০ লাখ। তৃতীয় টার্মিনাল চালু হলে এর সক্ষমতা বাড়বে আরও ১ কোটি ২০ লাখ যাত্রী। অর্থাৎ নতুন টার্মিনালটি চালু হলে বিমানবন্দরের যাত্রী পরিচালনার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে।

শাহজালাল বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ২২ হাজার ২১৩ কোটি ৯ লাখ ৬৪ হাজার টাকা। ২০১৬ সালের ১ জুলাই শুরু হওয়া প্রকল্পটির মেয়াদ ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হঠাৎ কেন ‘রাজনৈতিক প্রতিপক্ষ’ ইমরান খানের মুক্তি চাইছেন বিলাওয়াল ভুট্টো?

১

‎বিজ্ঞান সাধনায় জগদীশচন্দ্র বসু : প্রকৃতি ও প্রযুক্তির সেতুবন্ধন || ‎তারিক ইসলাম

২

কালিগঞ্জে কুশুলিয়া ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল

৩

তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্বে জাপানি প্রতিষ্ঠান

৪

সাতক্ষীরায় প্রবাসীর বাড়ি থেকে ভুয়া এসআই আটক

৫

পোশাক শ্রমিকদের নতুন নিম্নতম মজুরির প্রস্তাব জমা দিয়েছে মালিকপক্ষ

৬

কালিগঞ্জে অসুস্থ রিজিয়া পারভীনকে শ্রীধরকাটী একতা কল্যাণ সংঘের চিকিৎসা সহায়তা

৭

অ্যাডভোকেটস প্রিমিয়ার লিগের খেলা ১২ ডিসেম্বর

৮

যশোরের সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার

৯

কালিগঞ্জে নতুন এসিল্যান্ড হিসেবে যোগ দিলেন সুমনা পারভীন

১০

সাতক্ষীরা সদরের নতুন ইউএনওকে ডিবি গার্লস স্কুলের শুভেচ্ছা

১১

‌দেবহাটায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সমন্বয় সভা

১২

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পরিবর্তন

১৩

সাতক্ষীরা আদালত চত্বর থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার

১৪

বিশ্বসুন্দরীর মুকুট জয়ে ভোটে এগিয়ে সামিরা খান

১৫

সংবিধান সংশোধন কমিটি বাতিলের দাবি এনসিপির

১৬

দুবলার চরে যাওয়ার পথে বোট বিকল, ২৯ পুণ্যার্থীকে উদ্ধার করলো কোস্টগার্ড

১৭

এইচএসসি ও সমমানের পুনর্নিরীক্ষণে ৩৩৩৪৯ জনের ফলাফল পরিবর্তন

১৮

শ্যামনগরে ছেলের বিয়েতে যাওয়ার পথে ট্রাকচাপায় বাবার মৃ/ত্যু

১৯

চায়ের কাপে ঝড়; দ্বীপ ইউনিয়ন গাবুরায় ৬ চেয়ারম্যান প্রার্থী মাঠে

২০
error: Content is protected !!