
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি, দৈনিক আমাদের সময়ের শ্যামনগর উপজেলা প্রতিনিধি, দ্য এডিটরস এর উপকূলীয় প্রতিনিধি ও সাতক্ষীরার সকাল এর শ্যামনগর ব্যুরাো প্রধান বিলাল হোসেনের ওপর অতর্কিত হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সুন্দরবন প্রেসক্লাব।
সোমবার সুন্দরবন প্রেসক্লাবের হলরুমে অনুষ্ঠিত এক যৌথসভায় এই প্রতিবাদ জানানো হয়।
সভায় সংগঠনের সহ-সভাপতি পীযূষ বাউলিয়া পিন্টুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম ওসমান গনি সোহাগ, , সদস্য জি এম রুস্তম আলী, মোঃ আব্দুর রশিদ, মোঃ আল-আমিন হোসেন, মোঃ ইয়াসিন আলম, মোঃ তৌহিদুর রহমান, লিটন আহমেদ, রাজু, ফজলুর রহমান, মোঃ ইসমাইল হোসেন, পরিতোষ বৈদ্য, মোঃ আব্দুল্লাহ আল মামুন, প্রমুখ।
সভায় বক্তারা বলেন, একজন সাংবাদিক ও প্রেসক্লাব সভাপতির ওপর এ ধরনের অতর্কিত হামলা অত্যন্ত নিন্দনীয়। সাংবাদিকদের নিরাপত্তা ও পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করা জরুরি।
এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা।
পাশাপাশি ভবিষ্যতে সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা ও হয়রানি বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান সুন্দরবন প্রেসক্লাবের নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি

মন্তব্য করুন