বাংলাদেশ, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
১০ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
২৪ নভেম্বর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

শরীরে ট্যাটু, অজু হবে?

ইসলাম ডেস্ক: শরীরে ট্যাটু বা উল্কি আঁকার প্রচলন দিন দিন বেড়েই চলেছে। অনেকে শখের বশে শরীরের বিভিন্ন স্থানে ট্যাটু করে থাকেন।

তবে মুসলিমদের মধ্যে এ নিয়ে ধর্মীয় নানা প্রশ্ন রয়েছে। বিশেষ করে শরীরে ট্যাটু থাকলে অজু ও গোসল শুদ্ধ হবে কি না, তা নিয়ে অনেকেই জানতে চান।

ইসলামি শরিয়তের বিধান অনুযায়ী, অজুর ক্ষেত্রে শরীরের নির্দিষ্ট অঙ্গগুলো ধোয়া ফরজ। এ অঙ্গগুলোর কোনো অংশে পানি পৌঁছাতে বাধা সৃষ্টি হলে অজু শুদ্ধ হবে না।

আসুন আমরা জেনে নেই অজুর ফরজ কয়টি ও কী কী?
নামাজ আদায় ও কোরআন তিলাওয়াতের মতো ইবাদতের জন্য পবিত্রতা অর্জন করা জরুরি। অজুর বিধান সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেন, ‘হে মুমিনরা! যখন তোমরা নামাজের জন্য প্রস্তুত হবে, তখন তোমাদের মুখমণ্ডল ও হাত কনুই পর্যন্ত ধৌত করবে।
মাথা মাসেহ করবে এবং পা টাখনু পর্যন্ত ধৌত করবে।’ (সুরা মায়িদা, আয়াত: ৬)

ইসলামি বিধান অনুযায়ী, অজুর ফরজ চারটি। এগুলো হলো-
১. সম্পূর্ণ মুখমণ্ডল ধোয়া।
২. দুই হাত কনুইসহ ধোয়া।
৩. মাথার এক-চতুর্থাংশ মাসেহ করা।
৪. দুই পা টাখনুসহ ধোয়া।

অজুর এসব অঙ্গের প্রতিটি নির্ধারিত অংশে পানি পৌঁছানো নিশ্চিত করতে হয়। কোনো কিছু পানির প্রবাহে বাধা সৃষ্টি করলে তা দূর করে অজু করতে হবে।

শরীরে ট্যাটু থাকলে অজু হবে কি?
ট্যাটু করার সময় ত্বকের ভেতরে বিশেষ রঙ বা কালি প্রবেশ করানো হয়। ফলে সাধারণত ত্বকের ওপর পানির প্রবাহে বাধা সৃষ্টি করে এমন কোনো আবরণ তৈরি হয় না। এ কারণে শরীরে স্থায়ী ট্যাটু থাকলেও অজু ও গোসল শুদ্ধ হবে।

তবে ট্যাটুর সঙ্গে যদি এমন কোনো পদার্থ বা আবরণ থাকে, যা অজুর অঙ্গের ত্বকে পানি পৌঁছাতে বাধা দেয়, তাহলে সেই আবরণ দূর করতে হবে। অন্যথায় অজু শুদ্ধ হবে না।

অর্থাৎ, ট্যাটুর রং ত্বকের ভেতরে থাকলে এবং ত্বকের ওপর পানি পৌঁছাতে কোনো প্রতিবন্ধকতা না থাকলে শুধু ট্যাটু থাকার কারণে অজু বা গোসল নষ্ট হবে না।

ট্যাটু আঁকা কি ইসলামে জায়েজ?
অজু ও গোসল শুদ্ধ হওয়ার বিষয়টি এক হলেও শরীরে ট্যাটু আঁকার ধর্মীয় বিধান আলাদা। ইসলামি শরিয়তে স্থায়ীভাবে শরীরে উল্কি বা ট্যাটু আঁকাকে নিষিদ্ধ করা হয়েছে। এ বিষয়ে হাদিসে কঠোর নিষেধাজ্ঞা রয়েছে।

হজরত আবু হুরাইরা (রা.) থেকে বর্ণিত, মহানবী হজরত মুহাম্মদ (সা.) উল্কি অঙ্কন করতে নিষেধ করেছেন।

তাই শরীরে ট্যাটু আঁকা থেকে বিরত থাকার নির্দেশনা রয়েছে। তবে কারও শরীরে আগে থেকেই ট্যাটু থাকলে শুধু এ কারণে তার অজু ও গোসল হবে না- এমন ধারণা সঠিক নয়। ত্বকের ওপর পানি পৌঁছাতে কোনো বাধা না থাকলে তার অজু ও গোসল শুদ্ধ হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিপদে অন্যের পাশে দাঁড়ানোর অমূল্য প্রতিদান

১

শরীরে ট্যাটু, অজু হবে?

২

প্রথিতযশা সাংবাদিক আবুল কালাম আজাদের ৬০তম জন্মদিন আজ

৩

বাংলাদেশকে ৯১ রানে গুটিয়ে দেওয়ার রহস্য জানালেন নর্কিয়ে

৪

মারা গেছেন অভিনেতা সোহেল খান

৫

১৬ ডিসেম্বর হাসিনার ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

৬

রয়টার্সের প্রতিবেদন/১৬ ডিসেম্বর সরকারি বিমানে বাংলাদেশে ফিরেতে চান শেখ হাসিনা

৭

ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন

৮

সাতসকালে পরপর দুইবার ভূমিকম্পে কেঁপে উঠল দেশ

৯

সাতক্ষীরায় জাতীয়তাবাদী ক্রীড়া দলের উদ্যোগে তারেক রহমানের ৬২তম জন্মদিন পালন

১০

কালিগঞ্জে হাতে-কলমে জলবায়ু সহনশীল চাষাবাদের পাঠ

১১

পাবনায় ছাত্রদলের মিছিলে গুলি, ৫ জন গুলিবিদ্ধ

১২

সাংবাদিক বিলাল হোসেনের উপর হামলার ঘটনায় সুন্দরবন প্রেসক্লাবের নিন্দা

১৩

হঠাৎ কেন ‘রাজনৈতিক প্রতিপক্ষ’ ইমরান খানের মুক্তি চাইছেন বিলাওয়াল ভুট্টো?

১৪

‎বিজ্ঞান সাধনায় জগদীশচন্দ্র বসু : প্রকৃতি ও প্রযুক্তির সেতুবন্ধন || ‎তারিক ইসলাম

১৫

কালিগঞ্জে কুশুলিয়া ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল

১৬

তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্বে জাপানি প্রতিষ্ঠান

১৭

সাতক্ষীরায় প্রবাসীর বাড়ি থেকে ভুয়া এসআই আটক

১৮

পোশাক শ্রমিকদের নতুন নিম্নতম মজুরির প্রস্তাব জমা দিয়েছে মালিকপক্ষ

১৯

কালিগঞ্জে অসুস্থ রিজিয়া পারভীনকে শ্রীধরকাটী একতা কল্যাণ সংঘের চিকিৎসা সহায়তা

২০
error: Content is protected !!