বাংলাদেশ, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
১০ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
The Editors
২৪ নভেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

রয়টার্সের প্রতিবেদন/১৬ ডিসেম্বর সরকারি বিমানে বাংলাদেশে ফিরেতে চান শেখ হাসিনা

আন্তর্জাতিক ডেস্ক: আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে ভারত থেকে বাংলাদেশে ফিরতে চান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে ফেরার জন্য রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী এ তথ্য জানান।

তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশি উড়োজাহাজে করে শেখ হাসিনাকে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল। এখন দিল্লি থেকে ঢাকায় ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকারকে একইভাবে বিমান পরিবহনের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন তিনি।

মোজাম্মেল আলী আরও বলেন, সংবিধানবহির্ভূত পরিস্থিতিতে শেখ হাসিনাকে দেশত্যাগে বাধ্য করা হয়েছিল। তাই বিজয় দিবস ১৬ ডিসেম্বর তাকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা সরকারের দায়িত্ব।

শেখ হাসিনার পক্ষ থেকে এবারই প্রথম দেশে ফেরার জন্য নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করা হলো। এর আগে ডিসেম্বর মাসে দেশে ফেরার পরিকল্পনার কথা জানালেও সুনির্দিষ্ট দিনক্ষণ জানাননি তিনি।

শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা এমন এক সময়ে সামনে এলো, যখন তার বিরুদ্ধে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডের রায় রয়েছে।

গত ২৩ নভেম্বর রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে। একই সঙ্গে ভারত থেকে তাকে প্রত্যর্পণের বিষয়ে ঢাকার অবস্থানও স্পষ্ট করেছেন তিনি।

প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশ শেখ হাসিনাকে ভারতের কাছ থেকে প্রত্যর্পণের মাধ্যমে দেশে ফিরিয়ে আনতে চায়। এ বিষয়ে দুই দেশের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় ভারতের সহযোগিতা প্রত্যাশা করছে ঢাকা।

তিনি আরও জানান, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে বিমান পাঠানোর বিষয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি।

এদিকে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে বাংলাদেশ সরকারের একজন মুখপাত্র তাৎক্ষণিকভাবে রয়টার্সের প্রশ্নের জবাব দেননি।

এদিকে শেখ হাসিনার দল আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমও বাংলাদেশে নিষিদ্ধ রয়েছে। ফলে তার সম্ভাব্য প্রত্যাবর্তনকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক ও আইনি পরিস্থিতিতে নতুন করে উত্তেজনা তৈরির আশঙ্কা দেখা দিয়েছে।

এর আগে চলতি মাসের ৯ নভেম্বর নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র পাওয়ার জন্য দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে আবেদন করেন শেখ হাসিনা। রয়টার্সের দেখা একটি চিঠির বরাতে এ তথ্য প্রকাশিত হয়।

২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতে আশ্রয় নেওয়ার কয়েক মাসের মধ্যে তার পাসপোর্ট বাতিল করা হয়েছিল। নতুন করে প্রয়োজনীয় নথিপত্র চাওয়ার ঘটনাকে দেশে ফেরার প্রস্তুতির গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

শেখ হাসিনা রয়টার্সকে জানিয়েছেন, দেশে ফিরে আদালতের কাছে আত্মসমর্পণ করার পরিকল্পনা রয়েছে তার।

শেখ হাসিনার ঘোষিত প্রত্যাবর্তনের তারিখ বাংলাদেশের বিজয় দিবস হওয়ায় বিষয়টি রাজনৈতিকভাবে বিশেষ তাৎপর্য পেয়েছে। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে বাংলাদেশের চূড়ান্ত বিজয় অর্জিত হয়।

তবে শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা বাস্তবায়নে কয়েকটি বড় প্রশ্ন সামনে এসেছে। তার ভ্রমণ নথিপত্র, ভারতের অবস্থান, প্রত্যর্পণ চুক্তি এবং দেশে ফেরার পর আইনি প্রক্রিয়া; সবকিছুই এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

বিশেষ করে বাংলাদেশ সরকার যখন তাকে দেশে ফিরলে গ্রেপ্তারের ঘোষণা দিয়েছে, তখন বিজয় দিবসে তার প্রত্যাবর্তনের পরিকল্পনা কতটা বাস্তবায়নযোগ্য হবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

সব মিলিয়ে, ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা বাংলাদেশের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। তবে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের সম্মতি কিংবা ভারতের সঙ্গে কোনো সমঝোতা এখনো নিশ্চিত হয়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রয়টার্সের প্রতিবেদন/১৬ ডিসেম্বর সরকারি বিমানে বাংলাদেশে ফিরেতে চান শেখ হাসিনা

১

সাতক্ষীরায় জাতীয়তাবাদী ক্রীড়া দলের উদ্যোগে তারেক রহমানের ৬২তম জন্মদিন পালন

২

কালিগঞ্জে হাতে-কলমে জলবায়ু সহনশীল চাষাবাদের পাঠ

৩

পাবনায় ছাত্রদলের মিছিলে গুলি, ৫ জন গুলিবিদ্ধ

৪

সাংবাদিক বিলাল হোসেনের উপর হামলার ঘটনায় সুন্দরবন প্রেসক্লাবের নিন্দা

৫

হঠাৎ কেন ‘রাজনৈতিক প্রতিপক্ষ’ ইমরান খানের মুক্তি চাইছেন বিলাওয়াল ভুট্টো?

৬

‎বিজ্ঞান সাধনায় জগদীশচন্দ্র বসু : প্রকৃতি ও প্রযুক্তির সেতুবন্ধন || ‎তারিক ইসলাম

৭

কালিগঞ্জে কুশুলিয়া ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল

৮

তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্বে জাপানি প্রতিষ্ঠান

৯

সাতক্ষীরায় প্রবাসীর বাড়ি থেকে ভুয়া এসআই আটক

১০

পোশাক শ্রমিকদের নতুন নিম্নতম মজুরির প্রস্তাব জমা দিয়েছে মালিকপক্ষ

১১

কালিগঞ্জে অসুস্থ রিজিয়া পারভীনকে শ্রীধরকাটী একতা কল্যাণ সংঘের চিকিৎসা সহায়তা

১২

অ্যাডভোকেটস প্রিমিয়ার লিগের খেলা ১২ ডিসেম্বর

১৩

যশোরের সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার

১৪

কালিগঞ্জে নতুন এসিল্যান্ড হিসেবে যোগ দিলেন সুমনা পারভীন

১৫

সাতক্ষীরা সদরের নতুন ইউএনওকে ডিবি গার্লস স্কুলের শুভেচ্ছা

১৬

‌দেবহাটায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সমন্বয় সভা

১৭

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পরিবর্তন

১৮

সাতক্ষীরা আদালত চত্বর থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার

১৯

বিশ্বসুন্দরীর মুকুট জয়ে ভোটে এগিয়ে সামিরা খান

২০
error: Content is protected !!