বাংলাদেশ, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
৯ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
The Editors
২৩ নভেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পাবনায় ছাত্রদলের মিছিলে গুলি, ৫ জন গুলিবিদ্ধ

ডেস্ক রিপোর্ট: পাবনার ঈশ্বরদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে আয়োজিত ছাত্রদলের বিক্ষোভ মিছিলে গুলি করেছে দুর্বৃত্তরা। এতে পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার সাঁড়া ইউনিয়নের মাজদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন—সাঁড়া ইউনিয়নের পূর্ব টেংরী এলাকার রিপন খাঁর ছেলে মিজান খাঁ, শেরশাহ রোড এলাকার রওশন আলমের ছেলে রিফাত হোসেন, ঈদগাহ রোড এলাকার পিরু হোসেনের ছেলে রিশাদ হোসেন, শেখপাড়া এলাকার বাবলু হোসেনের ছেলে রবিউল এবং মহিদুল ইসলাম।

গুলিবিদ্ধদের প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রাজশাহী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল বের করলে দুর্বৃত্তরা মিছিলে হামলা ও গুলি চালায় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

পাবনা জেলা ছাত্রদলের সদস্য সচিব মো. সাদ্দাম হোসেন বলেন, ঘটনাটি জানতে পেরেছি। বিষয়টি অত্যন্ত ন্যাক্কারজনক। যেই জড়িত থাকুক প্রশাসনের প্রতি আহ্বান দোষীদের অতিদ্রুত গ্রেপ্তার করুন।

ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান বলেন, অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। তবে এ ঘটনায় কারা জড়িত তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার বিস্তারিত তদন্ত করে পরে জানানো হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনায় ছাত্রদলের মিছিলে গুলি, ৫ জন গুলিবিদ্ধ

১

সাংবাদিক বিলাল হোসেনের উপর হামলার ঘটনায় সুন্দরবন প্রেসক্লাবের নিন্দা

২

হঠাৎ কেন ‘রাজনৈতিক প্রতিপক্ষ’ ইমরান খানের মুক্তি চাইছেন বিলাওয়াল ভুট্টো?

৩

‎বিজ্ঞান সাধনায় জগদীশচন্দ্র বসু : প্রকৃতি ও প্রযুক্তির সেতুবন্ধন || ‎তারিক ইসলাম

৪

কালিগঞ্জে কুশুলিয়া ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল

৫

তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্বে জাপানি প্রতিষ্ঠান

৬

সাতক্ষীরায় প্রবাসীর বাড়ি থেকে ভুয়া এসআই আটক

৭

পোশাক শ্রমিকদের নতুন নিম্নতম মজুরির প্রস্তাব জমা দিয়েছে মালিকপক্ষ

৮

কালিগঞ্জে অসুস্থ রিজিয়া পারভীনকে শ্রীধরকাটী একতা কল্যাণ সংঘের চিকিৎসা সহায়তা

৯

অ্যাডভোকেটস প্রিমিয়ার লিগের খেলা ১২ ডিসেম্বর

১০

যশোরের সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার

১১

কালিগঞ্জে নতুন এসিল্যান্ড হিসেবে যোগ দিলেন সুমনা পারভীন

১২

সাতক্ষীরা সদরের নতুন ইউএনওকে ডিবি গার্লস স্কুলের শুভেচ্ছা

১৩

‌দেবহাটায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সমন্বয় সভা

১৪

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পরিবর্তন

১৫

সাতক্ষীরা আদালত চত্বর থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার

১৬

বিশ্বসুন্দরীর মুকুট জয়ে ভোটে এগিয়ে সামিরা খান

১৭

সংবিধান সংশোধন কমিটি বাতিলের দাবি এনসিপির

১৮

দুবলার চরে যাওয়ার পথে বোট বিকল, ২৯ পুণ্যার্থীকে উদ্ধার করলো কোস্টগার্ড

১৯

এইচএসসি ও সমমানের পুনর্নিরীক্ষণে ৩৩৩৪৯ জনের ফলাফল পরিবর্তন

২০
error: Content is protected !!