বাংলাদেশ, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
১০ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
The Editors
২৪ নভেম্বর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

প্রথিতযশা সাংবাদিক আবুল কালাম আজাদের ৬০তম জন্মদিন আজ

 

ডেস্ক রিপোর্ট: প্রথিতযশা সাংবাদিক আবুল কালাম আজাদের ৬০তম জন্মদিন আজ।

অসংখ্য সাংবাদিক তৈরির কারিগর মি. কালাম বর্তমানে সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক পত্রদূত এর ভারপ্রাপ্ত সম্পাদক ও চ্যানেল আই এর সাতক্ষীরা প্রতিনিধি হিসেবে ‌দায়িত্ব পালন করছেন।

১৯৬৭ সালের ২৪ নভেম্বর সাতক্ষীরা শহরের রাধানগর এলাকার এক প্রগতিশীল পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। পিতা মরহুম অ্যাড. নেয়ামত উদ্দীন এবং মাতা জেলেখা বেগমের আট সন্তানের মধ্য আবুল কালাম আজাদ ৬ষ্ঠ।

সাতক্ষীরার সাংবাদিকতা, মানবাধিকার, নাগরিক, সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনে মি. কালামের বিশেষ অবদান রয়েছে।

তিনি ইতোপূর্বে সাতক্ষীরার ঐক্যবদ্ধ প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক এবং আহবায়ক হিসেবে কমপক্ষে ৭ বার সফলভাবে দায়িত্ব পালন করেছেন।

মি. কালাম বর্তমানে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির সদস্য সচিব, মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন প্রতিষ্ঠিত সাতক্ষীরা জেলা হিউম্যান রাইটস ডিফেন্ডার্স নেটওয়ার্ক এর সভাপতি এবং বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সাতক্ষীরা জেলা ইউনিটের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

মি. কালাম ১৯৯০ সাল থেকে ধারাবাহিকভাবে দায়িত্ব পালন করেছেন দৈনিক সাতক্ষীরা চিত্রের নির্বাহী সম্পাদক, দৈনিক পূর্বাঞ্চল ও দৈনিক টেলিগ্রামের সাতক্ষীরা প্রতিনিধি ও দৈনিক কাফেলার স্টাফ রিপোর্টার হিসেবে।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবির অনুপ্রেরণায় গঠিত সনাক-সাতক্ষীরার সভাপতি, কেন্দ্রীয় ভূমি কমিটির সভাপতি, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সহসভাপতি, সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন সামাজিক সাংস্কৃতিক ক্ষেত্রে।

আশির দশকের মাঝামাঝি সময় হতে সাতক্ষীরার মুক্তিযুদ্ধের পক্ষের প্রতিটি আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেন তিনি।

সাতক্ষীরার ঐতিহাসিক ভূমিহীন আন্দোলনের অন্যতম প্রধান সংগঠক আবুল কালাম আজাদ দেবহাটা-কালিগঞ্জ ভূমিহীন উচ্ছেদ প্রতিরোধ সংগ্রাম সমন্বয় কমিটির সদস্য সচিব ছিলেন। এছাড়া ইসলামপুর চর আন্দোলনসহ সাতক্ষীরার খাস জমির লড়াই, সাতক্ষীরা জলাবদ্ধতা, বীর মুক্তিযোদ্ধা স. ম আলাউদ্দীন হত্যার বিচার আন্দোলন, সন্ত্রাসী-চোরাকারবারী-গড়ফাদার বিরোধী আন্দোলন, দুর্নীতি বিরোধী আন্দোলন, স্বাধীনতা বিরোধী অপশক্তি, মৌলবাদ জঙ্গিবাদ বিরোধী নানা আন্দোলনসহ বিভিন্ন নাগরিক ইস্যুতে তার অবদান অসামান্য।

ভূমিহীন ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের কারণে ১৯৮৮ সালের ৪ অক্টোবর থেকে প্রায় এক বছর তিনি কারাভোগ করেন।

শিক্ষাগত জীবনে মি. কালাম ১৯৭২ সালে সাতক্ষীরা শহরের কামালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে ঐ স্কুলে প্রাথমিক শিক্ষা, সাতক্ষীরা প্রাণ নাথ হাইস্কুলে মাধ্যমিক, খুলনা আযম খান কমার্স কলেজে উচ্চ মাধ্যমিক, সাতক্ষীরা সরকারি কলেজ ও সিটি কলেজে স্নাতক, খুলনা বিএল কলেজে স্নাতকত্তোর এবং সাতক্ষীরা ল কলেজ থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন।

তার জন্য শুভ কামনা। শুভ জন্মদিন আবুল কালাম আজাদ।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিপদে অন্যের পাশে দাঁড়ানোর অমূল্য প্রতিদান

১

শরীরে ট্যাটু, অজু হবে?

২

প্রথিতযশা সাংবাদিক আবুল কালাম আজাদের ৬০তম জন্মদিন আজ

৩

বাংলাদেশকে ৯১ রানে গুটিয়ে দেওয়ার রহস্য জানালেন নর্কিয়ে

৪

মারা গেছেন অভিনেতা সোহেল খান

৫

১৬ ডিসেম্বর হাসিনার ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

৬

রয়টার্সের প্রতিবেদন/১৬ ডিসেম্বর সরকারি বিমানে বাংলাদেশে ফিরেতে চান শেখ হাসিনা

৭

ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন

৮

সাতসকালে পরপর দুইবার ভূমিকম্পে কেঁপে উঠল দেশ

৯

সাতক্ষীরায় জাতীয়তাবাদী ক্রীড়া দলের উদ্যোগে তারেক রহমানের ৬২তম জন্মদিন পালন

১০

কালিগঞ্জে হাতে-কলমে জলবায়ু সহনশীল চাষাবাদের পাঠ

১১

পাবনায় ছাত্রদলের মিছিলে গুলি, ৫ জন গুলিবিদ্ধ

১২

সাংবাদিক বিলাল হোসেনের উপর হামলার ঘটনায় সুন্দরবন প্রেসক্লাবের নিন্দা

১৩

হঠাৎ কেন ‘রাজনৈতিক প্রতিপক্ষ’ ইমরান খানের মুক্তি চাইছেন বিলাওয়াল ভুট্টো?

১৪

‎বিজ্ঞান সাধনায় জগদীশচন্দ্র বসু : প্রকৃতি ও প্রযুক্তির সেতুবন্ধন || ‎তারিক ইসলাম

১৫

কালিগঞ্জে কুশুলিয়া ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল

১৬

তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্বে জাপানি প্রতিষ্ঠান

১৭

সাতক্ষীরায় প্রবাসীর বাড়ি থেকে ভুয়া এসআই আটক

১৮

পোশাক শ্রমিকদের নতুন নিম্নতম মজুরির প্রস্তাব জমা দিয়েছে মালিকপক্ষ

১৯

কালিগঞ্জে অসুস্থ রিজিয়া পারভীনকে শ্রীধরকাটী একতা কল্যাণ সংঘের চিকিৎসা সহায়তা

২০
error: Content is protected !!