
সাতক্ষীরায় এসিড সারভাইভারদের সংগঠন সেতুবন্ধন গড়ি নেটওয়ার্কের (এসবিজিএন) ৪র্থ ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় স্বদেশ ও একশনএইডের সহযোগিতায় এই সভা অনুষ্ঠিত হয়।
স্বদেশ’র হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সেতুবন্ধনগড়ি নেটওয়ার্কের সভাপতি শাহানারা খাতুন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বদেশ সংস্থার নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত।
সভায় ২০২৭ সালের বার্ষিক পরিকল্পনা নিয়ে মতবিনিময় করা হয় । সভায় সার্বিক সহযোগিতা করেন এসবিজিএন প্রোগ্রাম অফিসার দেবজ্যোতি ঘোষ।
এর আগে সেতুবন্ধনগড়ি নেটওয়ার্কের সদস্যরা মহিলা বিষয়ক অধিদপ্তর ও স্বদেশ কর্তৃক আয়োজিত নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ক মানববন্ধনে অংশগ্রহণ করেন।প্রেস বিজ্ঞপ্তি

মন্তব্য করুন