বাংলাদেশ, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
১২ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
The Editors
২৬ নভেম্বর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

তৃতীয় বিয়ে বিচ্ছেদের ঘোষণা ন্যান্সির

ডেস্ক রিপোর্ট: তৃতীয় সংসারেও বিচ্ছেদের পথে হাঁটলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। গীতিকার মোহসিন মেহেদীর সঙ্গে দাম্পত্য জীবনের ইতি টানার সিদ্ধান্ত জানিয়েছেন তিনি।

বুধবার (২৫ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন ন্যান্সি।

ফেসবুক পোস্টে ন্যান্সি লেখেন, মেহেদী আর আমি আমাদের সম্পর্ক শেষ করার সিদ্ধান্ত নিয়েছি। যে পথচালা একসময় আমাদের কাছে সবকিছু ছিল, তার আজ সমাপ্তি ঘটেছে।

বছরের পর বছর একসঙ্গে কাটানো স্মৃতি ও অভিজ্ঞতার পর আমরা দুজন আলাদা পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

তিনি লেখেন, যারা আমাদের নিয়ে চিন্তা করেছেন এবং ভালোবাসা দিয়ে পাশে থেকেছেন, এই সময়ে তাদের কাছে আন্তরিকভাবে অনুরোধ করছি, আমাদের সিদ্ধান্তটি বুঝবেন, সম্মান করবেন এবং আমাদের ব্যক্তিগত জীবন ও গোপনীয়তা বজায় রাখতে সহযোগিতা করবেন।

তিনি আরো লেখেন, জীবন নিজের মতো করে এগিয়ে যায়। আমি আশা করি, শক্তি, আত্মমর্যাদা ও মানসিক শান্তি নিয়ে জীবনের এই নতুন অধ্যায়কে গ্রহণ করতে পারব। সবসময় পাশে থাকার জন্য ধন্যবাদ।

জানা গেছে, ন্যান্সির ব্যক্তিগত জীবনে এটি তৃতীয় বিচ্ছেদের ঘটনা। ২০০৬ সালে ব্যবসায়ী আবু সাঈদ সৌরভকে বিয়ে করেন তিনি। ২০১২ সালে তাদের বিচ্ছেদ হয়। এই সংসারে তাদের একটি কন্যাসন্তান রয়েছে, নাম রোদেলা। এরপর ২০১৩ সালের ৪ মার্চ নাজিমুজ্জামান জায়েদকে বিয়ে করেন ন্যান্সি।

দ্বিতীয় সংসারেও বিচ্ছেদ ঘটে ২০২১ সালে। এই সংসারে তাদের একটি কন্যাসন্তান রয়েছে, নাম নায়লা।

দ্বিতীয় বিচ্ছেদের পর ২০২১ সালের আগস্টে গীতিকার মহসীন মেহেদীকে বিয়ে করেন ন্যান্সি। এবার সেই সংসারেরও ইতি টানার ঘোষণা দিলেন জনপ্রিয় এই সংগীতশিল্পী। তবে বিচ্ছেদের কারণ নিয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিবেশীরা পর্যটক টানছে, বাংলাদেশ কেন পিছিয়ে || মো: মামুন হাসান

১

দস্যুমুক্ত সুন্দরবনের দাবিতে খালি থালা ও কলস হাতে নিয়ে বিক্ষোভ

২

টাকার অভাবে চিকিৎসা বন্ধ বিধবা মর্জিনার, সাহায্যের আবেদন

৩

জিয়াউল আহসানের মৃত্যুদণ্ডই রাষ্ট্রপক্ষের প্রত্যাশা: অ্যাটর্নি জেনারেল

৪

গাজীপুরে শ্রমিকদের ফের মহাসড়ক অবরোধের চেষ্টা, টিয়ারশেলে ছত্রভঙ্গ

৫

কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

৬

তৃতীয় বিয়ে বিচ্ছেদের ঘোষণা ন্যান্সির

৭

ঢাকাসহ ৭ জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন

৮

মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

৯

ছয় মাসে ৮ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার

১০

শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব শাখাওয়াত মুনসহ আটক ৩

১১

উপকূলে আলো ছাড়াচ্ছে সরমা রানীর ‘নিরাপদ কৃষি’

১২

শ্যামনগরে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ১৬ দিনব্যাপী প্রচারাভিযান শুরু

১৩

শার্শায় ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ

১৪

সাতক্ষীরা সদর থানায় চাইল্ড হেল্প ডেস্ক স্থাপন ও কার্যকরকরণে অ্যাডভোকেসি

১৫

উপকূলীয় বন প্রতিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় কমিউনিটির অংশগ্রহণ বাড়ানোর আহ্বান

১৬

সাতক্ষীরায় সেতুবন্ধনগড়ি নেটওয়ার্কের সভা

১৭

খুলনা জেলা চ্যাম্পিয়ন কয়রা উপজেলা দলের খেলোয়াড়দের সংবর্ধনা

১৮

আ.লীগকে বিলুপ্ত ও সামাজিক মাধ্যমে ব্লক চেয়ে রিট

১৯

দেবহাটায় বাল্যবিবাহ প্রতিরোধে পটগান

২০
error: Content is protected !!