বাংলাদেশ, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
১২ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
২৬ নভেম্বর ২০২৬, ৬:২৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জে সন্দেহজনক মোবাইল ব্যাংকিং সেবা বন্ধ

ডেস্ক রিপোর্ট: গোপালগঞ্জে সন্দেহজনক লেনদেনের অভিযোগে একাধিক মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধ করে দেওয়া হয়েছে। এতে জেলার বিভিন্ন এলাকায় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) কার্যক্রম ব্যাহত হচ্ছে। অনেক গ্রাহক এসব সেবার মাধ্যমে টাকা লেনদেন করতে পারছেন না। সাধারণ গ্রাহকরাও ভোগান্তিতে পড়ছেন বলে অভিযোগ উঠেছে।

জেলার বিভিন্ন স্থানে সহিংসতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর থেকে মোবাইল ব্যাংকিং সেবায় বিঘ্ন সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ঢাকায় একটি প্রতিষ্ঠানে কর্মরত গণমাধ্যমকর্মী ও গোপালগঞ্জের বাসিন্দা মাসুদ জানান, বিকাশ, নগদসহ মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানের অধিকাংশ হিসাব বর্তমানে বন্ধ রয়েছে। এ সমস্যায় শুধু গোপালগঞ্জে বসবাসকারী মানুষই পড়ছেন না, জেলার বাসিন্দা হলেও ঢাকাসহ দেশের অন্যান্য স্থানে বসবাস করছেন, তারাও ভোগান্তিতে পড়ছেন।

তিনি বলেন, ‘আমার পরিবারের চার সদস্যের মোবাইল ব্যাংকিং হিসাব রয়েছে। এর মধ্যে তিনটি বন্ধ হয়ে গেছে, মাত্র একটি চালু আছে। আমার এক প্রতিবেশীর তিন ভাইয়ের মধ্যে দুজনের হিসাব বন্ধ, একজনেরটি চালু রয়েছে। আত্মীয়স্বজন ও পাড়া-প্রতিবেশীদের কাছ থেকেও একই ধরনের সমস্যার কথা শুনছি। অনেকেরই মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধ হয়ে যাওয়ায় স্বাভাবিক লেনদেন ব্যাহত হচ্ছে।’

একটি শীর্ষ এমএফএস প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, সন্দেহজনক লেনদেন হচ্ছে এমন হিসাবগুলো বন্ধ করা হয়েছে। তবে কোনো নির্দিষ্ট এলাকাভিত্তিক সব হিসাব একযোগে অবরুদ্ধ বা বন্ধ করা হয়নি। যেসব ব্যক্তির হিসাবে সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া যাচ্ছে, সেগুলো নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি।

গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং কার্যক্রম প্রায় বন্ধ হয়ে পড়ার বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, সন্দেহজনক লেনদেনের অভিযোগে কিছু অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে। কোনো অ্যাকাউন্ট দীর্ঘদিন, এমনকি সারা বছর নিষ্ক্রিয় থাকার পর হঠাৎ বড় অঙ্কের লেনদেন হলে কিংবা লেনদেনের ধরনে অস্বাভাবিক পরিবর্তন দেখা গেলে তা সন্দেহজনক হিসেবে বিবেচনা করা হয়।

অ্যাকাউন্ট বন্ধের বিষয়টি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দেওয়া তালিকা বা হিসাবের ভিত্তিতে করা হয়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, এনবিআরের বিষয়টি মূলত ব্যাংক হিসাবের ক্ষেত্রে প্রযোজ্য। এমএফএস প্রতিষ্ঠানগুলো নিজেদের পর্যবেক্ষণে সন্দেহজনক মনে হওয়া অ্যাকাউন্টগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট লেজার এন্ট্রি জমা দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে বলে জানান তিনি।

এদিকে, সাম্প্রতিক সময়ে গোপালগঞ্জে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাসহ ৯৭ জনের ব্যাংক হিসাব অবরুদ্ধ করেছে এনবিআরের গোয়েন্দা ইউনিট। একই সঙ্গে তাদের এমএফএস লেনদেনের তথ্যও খতিয়ে দেখছেন গোয়েন্দারা।

ব্যাংক হিসাব অবরুদ্ধের তালিকায় রয়েছেন সাবেক স্বাস্থ্য সচিব সিরাজুল হক খান ও তার স্ত্রী আশরাতুন নাহার। এ ছাড়া গোপালগঞ্জের পাঁচ উপজেলার বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগ নেতাদের নাম রয়েছে তালিকায়।

এনবিআরের চারটি গোয়েন্দা ইউনিট এসব আর্থিক হিসাব অনুসন্ধানে কাজ করছে। ইউনিটগুলো হলো কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি), আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট, নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর বা ভ্যাট গোয়েন্দা এবং কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি) বা শুল্ক গোয়েন্দা। এসব ইউনিট যৌথভাবে সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যাংক হিসাব যাচাই করছে।

ব্যাংক হিসাব অবরুদ্ধ ও তল্লাশির তালিকায় রয়েছেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি চৌধুরী খাসরুল আলম, সদর উপজেলার সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান ভূঁইয়া লুটুল, ভাইস চেয়ারম্যান সুশীল বিশ্বাস শিপন এবং মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রবিউল আলম শিকদার।

এ ছাড়া রয়েছেন মুকসুদপুর উপজেলার সাবেক চেয়ারম্যান মো. কাবির মিয়া, কোটালীপাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ ও সভাপতি ভবেন্দ্র নাথ, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মো. বাবুল শেখ, কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো. মোক্তার হোসেন এবং মুকসুদপুরের ভাবড়াশুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এস এম রিফাতুল আলম মুছা।

জানা গেছে, গত ১০ নভেম্বর সকাল থেকে গোপালগঞ্জ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে লগি-বৈঠা, ঢাল-সড়কি ও দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান নেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় বেশ কয়েকটি কাভার্ডভ্যান ভাঙচুর ও বিভিন্ন স্থানে বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়।

সহিংসতার সময় ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ অংশ এবং গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের বিভিন্ন স্থানে গাছ কেটে ও টায়ার জ্বালিয়ে যান চলাচলে বাধা সৃষ্টি করা হয়। এর আগে শহরের বিভিন্ন স্থানে আতঙ্ক ছড়াতে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া জেলার বিভিন্ন থানায় হামলা, অগ্নিসংযোগ, সরকারি স্থাপনায় আগুন এবং পুলিশের গাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে। এসব ঘটনায় জেলার সার্বিক নিরাপত্তা পরিস্থিতির অবনতি হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারীদের ঐতিহ্যগত জ্ঞানকে তুলে ধরতে কুড়ানো শাকের মেলা ও রান্না প্রতিযোগিতা

১

শিলা থেকে মাহি, মিস ইউনিভার্সে বাংলাদেশের হয়ে সবচেয়ে দূরে গেছেন কে

২

ঝুঁকিতে বাঁকা ব্রিজ, আতঙ্কে দুই জেলার মানুষ!

৩

গোপালগঞ্জে সন্দেহজনক মোবাইল ব্যাংকিং সেবা বন্ধ

৪

সরকারের ব্যর্থতার প্রতিবাদে সাতক্ষীরায় জামায়াতের বিক্ষোভ সমাবেশ

৫

পুলিশের ৪ কর্মকর্তা গ্রেপ্তার, সন্দেহভাজনরা নজরদারিতে: সদর দপ্তর

৬

খোলা চুল আর জমকালো সাজে রূপের আগুন ধরালেন কৌশানি

৭

প্রতিবেশীরা পর্যটক টানছে, বাংলাদেশ কেন পিছিয়ে || মো: মামুন হাসান

৮

দস্যুমুক্ত সুন্দরবনের দাবিতে খালি থালা ও কলস হাতে নিয়ে বিক্ষোভ

৯

টাকার অভাবে চিকিৎসা বন্ধ বিধবা মর্জিনার, সাহায্যের আবেদন

১০

জিয়াউল আহসানের মৃত্যুদণ্ডই রাষ্ট্রপক্ষের প্রত্যাশা: অ্যাটর্নি জেনারেল

১১

গাজীপুরে শ্রমিকদের ফের মহাসড়ক অবরোধের চেষ্টা, টিয়ারশেলে ছত্রভঙ্গ

১২

কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

১৩

তৃতীয় বিয়ে বিচ্ছেদের ঘোষণা ন্যান্সির

১৪

ঢাকাসহ ৭ জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন

১৫

মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

১৬

ছয় মাসে ৮ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার

১৭

শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব শাখাওয়াত মুনসহ আটক ৩

১৮

উপকূলে আলো ছাড়াচ্ছে সরমা রানীর ‘নিরাপদ কৃষি’

১৯

শ্যামনগরে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ১৬ দিনব্যাপী প্রচারাভিযান শুরু

২০
error: Content is protected !!