বাংলাদেশ, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
১২ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
The Editors
২৬ নভেম্বর ২০২৬, ৭:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় প্রাণিসম্পদ প্রদর্শনী শুরু

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় শুরু হয়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৬।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সাতক্ষীরা জেলা প্রাণিসম্পদ দপ্তরের এই প্রদর্শনী শুরু হয়।

প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এফ এম মান্নান কবীর’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক কাউসার আজিজ।অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম, জেলা মৎস্য কর্মকর্তা জিএম সেলিম, সিনিয়র স্বাস্থ্য ও শিক্ষা কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, জেলা ট্রেনিং অফিসার ডা. বিশ্বপদ বিশ্বাস এবং জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপপরিচালক কৃষিবিদ মো. জাহিদুর রহমান। অনুষ্ঠান উপস্থাপনা করেন সাতক্ষীরা সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মশিউর রহমান।

অনুষ্ঠানে জানানো হয়, নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদনে প্রাণিসম্পদ অধিদপ্তর নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এর ফলে দেশে দুধ, ডিম ও মাংসের উৎপাদন বৃদ্ধি পেয়েছে। প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, নিরাপদ প্রাণিজ খাদ্য উৎপাদন এবং খামারিদের উৎসাহিত করার পাশাপাশি এ খাতের সম্ভাবনা সম্পর্কে জনসচেতনতা তৈরিতে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

প্রদর্শনীতে বিভিন্ন ধরনের গবাদিপশু, হাঁস-মুরগি ও প্রাণিসম্পদ খাতসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে। এতে খামারি ও উদ্যোক্তারা নিজেদের উৎপাদিত প্রাণিসম্পদ ও সংশ্লিষ্ট উপকরণ প্রদর্শন করছেন। দর্শনার্থীরাও বিভিন্ন স্টল ঘুরে প্রাণিসম্পদ খাতের নানা দিক সম্পর্কে জানার সুযোগ পাচ্ছেন।

অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ডেইরি অ্যাসোসিয়েশনের সভাপতি ও খামারিবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, সাতক্ষীরা জেলা প্রাণিসম্পদ দপ্তর আয়োজিত এই প্রদর্শনী আগামী ২৮ নভেম্বর পর্যন্ত চলবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় প্রাণিসম্পদ প্রদর্শনী শুরু

১

সাইবার হামলার শিকার ফিফা, চুরি হয়েছে গোপন তথ্য

২

আলিপুর সেন্ট্রাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

৩

বিনা খরচে মালয়েশিয়াগামী কর্মীদের বিদায় জানালেন প্রধানমন্ত্রী

৪

দেবহাটায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা

৫

কাকশিয়ালী নদীর উত্তর কালিগঞ্জ খেয়াঘাটের বেহাল দশা

৬

সাতক্ষীরায় রূপালী বাংলাদেশের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

৭

২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

৮

দাম বাড়ল সয়াবিন তেলের

৯

নারীদের ঐতিহ্যগত জ্ঞানকে তুলে ধরতে কুড়ানো শাকের মেলা ও রান্না প্রতিযোগিতা

১০

শিলা থেকে মাহি, মিস ইউনিভার্সে বাংলাদেশের হয়ে সবচেয়ে দূরে গেছেন কে

১১

ঝুঁকিতে বাঁকা ব্রিজ, আতঙ্কে দুই জেলার মানুষ!

১২

গোপালগঞ্জে সন্দেহজনক মোবাইল ব্যাংকিং সেবা বন্ধ

১৩

সরকারের ব্যর্থতার প্রতিবাদে সাতক্ষীরায় জামায়াতের বিক্ষোভ সমাবেশ

১৪

পুলিশের ৪ কর্মকর্তা গ্রেপ্তার, সন্দেহভাজনরা নজরদারিতে: সদর দপ্তর

১৫

খোলা চুল আর জমকালো সাজে রূপের আগুন ধরালেন কৌশানি

১৬

প্রতিবেশীরা পর্যটক টানছে, বাংলাদেশ কেন পিছিয়ে || মো: মামুন হাসান

১৭

দস্যুমুক্ত সুন্দরবনের দাবিতে খালি থালা ও কলস হাতে নিয়ে বিক্ষোভ

১৮

টাকার অভাবে চিকিৎসা বন্ধ বিধবা মর্জিনার, সাহায্যের আবেদন

১৯

জিয়াউল আহসানের মৃত্যুদণ্ডই রাষ্ট্রপক্ষের প্রত্যাশা: অ্যাটর্নি জেনারেল

২০
error: Content is protected !!