বাংলাদেশ, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
১২ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
২৬ নভেম্বর ২০২৬, ৭:২৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিনা খরচে মালয়েশিয়াগামী কর্মীদের বিদায় জানালেন প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট: সরকারি উদ্যোগে সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম ফ্লাইটে ১১২ জন কর্মী মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা করেছেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় মালয়েশিয়াগামী কর্মীদের বিদায় জানান তিনি।

বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ায় মালয়েশিয়া সরকারকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী বাংলাদেশি কর্মীদের দক্ষ হিসেবে গড়ে তুলতে সরকার পদক্ষেপ নিচ্ছে।
কর্মীদের সংশ্লিষ্ট দেশের ভাষা শেখানোর বিষয়েও সরকার কাজ শুরু করবে।

মালয়েশিয়াগামী কর্মীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, আল্লাহর কাছে দোয়া করি, আপনারা সুস্থ থাকুন।
আপনারা সে দেশের সংস্কৃতি ও আইনকানুন মেনে চলবেন। সুনামের সঙ্গে কাজ করবেন—এই আশা করি।

দীর্ঘ আড়াই বছর পর বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হওয়ার পর সরকারি উদ্যোগে সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে কর্মী পাঠানোর কার্যক্রম শুরু হলো।

বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে ৪ হাজার ৩৯ জন আবেদনকারীর মধ্য থেকে প্রকাশ্য ই-লটারি ও নিয়োগকর্তার সরাসরি সাক্ষাৎকারের ভিত্তিতে কর্মীদের নির্বাচন করা হয়।

নির্বাচিত কর্মীরা মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইন প্রতিষ্ঠানে মাসিক ১ হাজার ৭০০ মালয়েশীয় রিঙ্গিত মূল বেতনে কাজ করবেন। তাদের চাকরির মেয়াদ হবে তিন বছর, যা নবায়নযোগ্য। এ ছাড়া নিয়োগকর্তার পক্ষ থেকে তাদের আবাসন ও চিকিৎসাসুবিধা দেওয়া হবে। কর্মীদের অভিবাসনসংক্রান্ত সব ব্যয় বহন করছে নিয়োগকারী প্রতিষ্ঠান।

এ কর্মসূচির আওতায় আগামী ডিসেম্বরে আরও ২২৫ জন বাংলাদেশি কর্মীকে বিনা খরচে মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে দেশটির চারটি প্রতিষ্ঠান থেকে মোট ১ হাজার ৪৮ জন কর্মী নিয়োগের সত্যায়িত চাহিদাপত্র পেয়েছে বোয়েসেল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহদী আমিন, প্রতিমন্ত্রী মো. নুরুল হক, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান ও ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন।

এ ছাড়া উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন, বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক, ডিএইচএল সাপ্লাই চেইন মালয়েশিয়ার ব্যবস্থাপনা পরিচালক দেবর্ষি মজুমদার, মহাব্যবস্থাপক নভিন্দর মুরুগিয়া, অংশীদার সারাভানাকুমার কানেসান এবং মালয়েশিয়ার সেরাম্বি সুরিয়ার আঞ্চলিক নিয়োগ পরিচালক আবদুল জলিলসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।

চলতি বছরের জুনে দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে ২২ জুন পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন তিনি।

বৈঠকে বাংলাদেশি কর্মীদের জন্য দ্রুত শ্রমবাজার উন্মুক্ত করা এবং আরও বেশি কর্মী নিয়োগের আহ্বান জানান তারেক রহমান। একই সঙ্গে অভিবাসন ব্যয় কমানো এবং কর্মী নিয়োগপ্রক্রিয়া স্বচ্ছ, ন্যায্য ও সাশ্রয়ী করার বিষয়ে দুই প্রধানমন্ত্রী একমত হন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় প্রাণিসম্পদ প্রদর্শনী শুরু

১

সাইবার হামলার শিকার ফিফা, চুরি হয়েছে গোপন তথ্য

২

আলিপুর সেন্ট্রাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

৩

বিনা খরচে মালয়েশিয়াগামী কর্মীদের বিদায় জানালেন প্রধানমন্ত্রী

৪

দেবহাটায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা

৫

কাকশিয়ালী নদীর উত্তর কালিগঞ্জ খেয়াঘাটের বেহাল দশা

৬

সাতক্ষীরায় রূপালী বাংলাদেশের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

৭

২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

৮

দাম বাড়ল সয়াবিন তেলের

৯

নারীদের ঐতিহ্যগত জ্ঞানকে তুলে ধরতে কুড়ানো শাকের মেলা ও রান্না প্রতিযোগিতা

১০

শিলা থেকে মাহি, মিস ইউনিভার্সে বাংলাদেশের হয়ে সবচেয়ে দূরে গেছেন কে

১১

ঝুঁকিতে বাঁকা ব্রিজ, আতঙ্কে দুই জেলার মানুষ!

১২

গোপালগঞ্জে সন্দেহজনক মোবাইল ব্যাংকিং সেবা বন্ধ

১৩

সরকারের ব্যর্থতার প্রতিবাদে সাতক্ষীরায় জামায়াতের বিক্ষোভ সমাবেশ

১৪

পুলিশের ৪ কর্মকর্তা গ্রেপ্তার, সন্দেহভাজনরা নজরদারিতে: সদর দপ্তর

১৫

খোলা চুল আর জমকালো সাজে রূপের আগুন ধরালেন কৌশানি

১৬

প্রতিবেশীরা পর্যটক টানছে, বাংলাদেশ কেন পিছিয়ে || মো: মামুন হাসান

১৭

দস্যুমুক্ত সুন্দরবনের দাবিতে খালি থালা ও কলস হাতে নিয়ে বিক্ষোভ

১৮

টাকার অভাবে চিকিৎসা বন্ধ বিধবা মর্জিনার, সাহায্যের আবেদন

১৯

জিয়াউল আহসানের মৃত্যুদণ্ডই রাষ্ট্রপক্ষের প্রত্যাশা: অ্যাটর্নি জেনারেল

২০
error: Content is protected !!