
ডেস্ক রিপোর্ট: কুষ্টিয়া জেলা কারাগারের আবাসিক কোয়ার্টারে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার এ ঘটনা ঘটে।
একই দিন ভোর ৫টার দিকে কারাগারটির প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ করে দুর্বৃত্তরা। একই দিনে পর পর জেলা কারাগারের আশেপাশে দুটি বিস্ফোরণে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
কুষ্টিয়া জেলা কারাগারের তত্ত্বাবধায়ক শরিফুল আলম জানান, বিকেল সাড়ে ৪টার সময় একটা বিকট শব্দ আমরা শুনতে পাই। এরপর খোঁজখবর নিয়ে দেখতে পাই কালিশংকপুর মোড়ের দিকে আমাদের আবাসিক কোয়ার্টারের টিনের ওপর একটি বিস্ফোরণ হয়েছে।
গাছপালার পাতার সঙ্গে বিস্ফোরণ হওয়ার কারণে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, ঘটনাস্থল থেকে প্লাস্টিকের বস্তুর সঙ্গে টেপ মোড়ানো অংশ উদ্ধার করা হয়েছে।
সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা চলছে। গাছের ডালপালা ও পাতার সঙ্গে বিস্ফোরণ হওয়ায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

মন্তব্য করুন