বাংলাদেশ, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
১৩ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
The Editors
২৭ নভেম্বর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বাংলাদেশে পতিত স্বৈরাচারের ফিরে আসার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরে আসতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, বিদেশের মাটি থেকে অডিও-ভিডিও কলের মাধ্যমে অগ্নিসন্ত্রাসের নির্দেশনা দেওয়া হচ্ছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ অগ্নিসন্ত্রাসের চেষ্টা করছে, যা তাদের অতীতের ইতিহাস। তবে বাংলাদেশে তাদের এ অপচেষ্টা সফল হতে দেওয়া হবে না। এ দেশের মানুষ ঐক্যবদ্ধ রয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রাজানগর ইউনিয়নের মধুপুর এলাকায় জামিয়া ইসলামিয়া হালীমিয়া মাদ্রাসার ৫৩তম বার্ষিক মাহফিল ও ইসলাহী ইজতেমায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফ্যাসিবাদী, আলেমবিদ্বেষী, পরাধীনতাকামী ও সেবাদাস কোনো পতিত শক্তি রাজনীতি করার ইচ্ছা প্রকাশ করলে বাংলাদেশের সব নাগরিক ঐক্যবদ্ধভাবে তাদের বিরুদ্ধে অবস্থান নেবে।

তিনি আরও বলেন, গণতান্ত্রিক চর্চায় বিভিন্ন রাজনৈতিক দলের আদর্শ ভিন্ন হবে। মতের ভিন্নতা থাকবে, তর্ক-বিতর্কও হবে। কিন্তু দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে অতীতে যে ঐক্য গড়ে উঠেছিল, সেই ঐক্য আবারও প্রতিষ্ঠা করতে হবে। ঐক্যবদ্ধ সেই শক্তিকে কাজে লাগিয়েই বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলা হবে।

বাংলাদেশ খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির আমির আব্দুল হামিদ পীর সাহেব মধুপুরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নূর মহল আশরাফী, পুলিশ সুপার বদরুজ্জামানসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতারা।

দুই দিনব্যাপী এ মাহফিল ও ইসলাহী ইজতেমায় দেশের বিভিন্ন স্থান থেকে আলেম-ওলামা, ধর্মপ্রাণ মুসল্লি ও ধর্মীয় ব্যক্তিত্বরা অংশ নেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৬ ডিসেম্বরই ফিরছেন ক্ষমতাচ্যুত হাসিনা, দ্য ওয়ালকে বাহাউদ্দিন নাছিম

১

বাংলাদেশে পতিত স্বৈরাচারের ফিরে আসার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

২

আইনের বই থেকে বাস্তব আদালতে || শেখ মাহির ফয়সাল নাঈম

৩

মুনীর চৌধুরী; মনন ও প্রতিবাদের চিরায়ত বাতিঘর || ‎তারিক ইসলাম

৪

সাতক্ষীরায় ভুয়া সেনা সদস্য পরিচয়ে মেয়ে দেখতে গিয়ে যুবক আটক

৫

কিশোর-কিশোরী ও যুবদের সুরক্ষায় প্রীতি ফুটবল ম্যাচ

৬

সুন্দরবনে দস্যুদের অস্ত্র ও রসদ সরবরাহ: কয়রায় যুবদল নেতাসহ আটক ২

৭

মেহেরপুরকে ৯ উইকেটে হারিয়ে সাতক্ষীরার টানা দ্বিতীয় জয়

৮

সাতক্ষীরা জেলা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শনে পরিকল্পনা কমিশনের উপপ্রধান

৯

শেখ আজহার হোসেনের সুস্থতা কামনায় দোয়া

১০

আশাশুনিতে ১৭১৭টি পশু-পাখিকে বিনামূল্যে টিকাদান

১১

নৈরাজ্যের প্রতিবাদে কালিগঞ্জে বিএনপির পৃথক বিক্ষোভ মিছিল

১২

বেনাপোলে দুই শ্রমিক নেতার ওপর ককটেল নিক্ষেপের ঘটনায় বিএনপির ৮ নেতা-কর্মীর নামে মামলা

১৩

সাতক্ষীরায় খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি সম্পন্ন, নেতৃত্বে ডা. পলাশ

১৪

‘বাপ-মা যদি বাঁদায় যাতি না পারে, তালি আমরা মানুষ হব কেম্মায়’

১৫

কুষ্টিয়া কারাগারের আবাসিক কোয়ার্টারের চালে ককটেল বিস্ফোরণ

১৬

দেবহাটায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন

১৭

দেবহাটায় মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং রোধে কমিউনিটি পুলিশিং সমাবেশ

১৮

মন্দিরে ১২১ কেজি স্বর্ণ দান, মূল্য ২৭৯ কোটি টাকা!

১৯

কালিগঞ্জে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল

২০
error: Content is protected !!