
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার ঐতিহ্যবাহী টাউন স্পোর্টিং ক্লাবের সভাপতি, বিশিষ্ট ক্রীড়া সংগঠক শেখ আজহার হোসেনের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় সাতক্ষীরা শহরের কাছারীপাড়াস্থ টাউন স্পোর্টিং ক্লাব মিলনায়তনে এই দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর আসনের সাবেক এমপি ও ক্লাবটির সাধারণ সম্পাদক মো. আশরাফুজ্জামান আশু, জেলা নাগরিক কমিটির আহবায়ক অ্যাড. আজাদ হোসেন বিলাল, বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুজ্জামান খোকন, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, সাবেক পৌর কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা, অ্যাড. মোস্তফা আসাদুজ্জামান দিলু, তৈয়ব হাসান শামসুজ্জামান বাবু, বিশিষ্ট ব্যবসায়ী নুর হোসেন নুরু, কাজী জাফর আনোয়ার দুলাল, শেখ আব্দুল ওয়াসেক, সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান শাহীন, মীর তাজুল ইসলাম রিপন, আ ম আক্তারুজ্জামান মুকুল, খন্দকার আরিফ হাসান প্রিন্স, কামরুজ্জামান রাসেল, মো. ইদ্রিস আলী বাবু, করণাময় ঘোষ, জিয়াউল হক, শেখ হেলাল হোসেন, আকরাম হোসেন খান বাপ্পী, ফিরোজ হোসেন, কমল বিশ্বাস, ফিরোজ রহমান, সাবেক পৌর কাউন্সিলর মো. কায়ছারুজ্জামান হিমেল, বিসিবি কোচ মোফাচ্ছিনুল ইসলাম তপু, লুৎফর রহমান সৈকত, রুহুল আমিন, মোস্তাফিজুর রহমান তুহিন, শেখ হেদায়েতুল ইসলাম, আহম্মাদ আলী, ওয়াইজ হোসেন দিপু, মাসুদ রানা, শাখাওয়াত হোসেন পিটুল, ইকবাল কবীর খান বাপ্পী, শেখ শরিফুজ্জামান বিপুল প্রমুখ। দোয়া পরিচালনা করেন হাফেজ ফিরোজ হোসেন।

মন্তব্য করুন