বাংলাদেশ, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
১৩ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
The Editors
২৭ নভেম্বর ২০২৬, ৯:৩৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সুন্দরবনে দস্যুদের অস্ত্র ও রসদ সরবরাহ: কয়রায় যুবদল নেতাসহ আটক ২

কয়রা (খুলনা) প্রতিনিধি: সুন্দরবনে দস্যুদের অস্ত্র ও রসদ সরবরাহের অভিযোগে খুলনার কয়রায় যুবদল নেতাসহ দুজনকে আটক করেছে এসআরবি-৬ স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি বাড়িতে অভিযান চালিয়ে চারটি আগ্নেয়াস্ত্র, ২৫ রাউন্ড শটগানের কার্তুজ ও ৪৬০ রাউন্ড এয়ারগানের গুলিসহ বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার এসআরবি-৬ স্পেশাল কোম্পানি এই তথ্য জানায়। এর আগে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার কয়রা সদর ইউনিয়নের ৫ নম্বর কয়রা গ্রামের পাড়পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—কয়রা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও ১ নম্বর কয়রা গ্রামের কেরামত গাজীর ছেলে হাফিজুর রহমান (৩৭) এবং ৫ নম্বর কয়রা গ্রামের জামাল ফারুকের ছেলে আব্দুর রহিম (২৬)।

অভিযানসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে হাফিজুর রহমানকে আটক করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে পাড়পাড়া এলাকায় অভিযান চালিয়ে আব্দুর রহিমকে আটক করা হয়। এরপর তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী কথিত জলদস্যু দলের প্রধান ইয়াদ আলী পাড়ের বাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় বাড়ি থেকে চারটি আগ্নেয়াস্ত্র, ২৫ রাউন্ড শটগানের কার্তুজ এবং ৪৬০ রাউন্ড এয়ারগানের গুলি উদ্ধার করা হয়।

এসআরবি-৬ সূত্রের দাবি, আটক হাফিজুর রহমান অস্ত্র ও গোলাবারুদ সরবরাহের মাধ্যমে সুন্দরবনের জলদস্যুদের সহযোগিতা করতেন। অন্যদিকে আব্দুর রহিম জলদস্যুদের খাদ্যসামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় রসদ সরবরাহের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান ও চলাচল সম্পর্কে তথ্য দিয়ে সহায়তা করতেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

এদিকে যুবদল নেতার আটকের বিষয়ে খুলনা জেলা যুবদলের সভাপতি শেখ নাদিমুজ্জামান জনি বলেন, কোনো দুষ্কৃতিকারীর ব্যক্তিগত কর্মকাণ্ডের দায়ভার দল বহন করবে না। অস্ত্রসহ কয়রার হাফিজ আটকের বিষয়টি জেনেছি। তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের বিষয়ে কেন্দ্রীয় যুবদলকে অবহিত করা হবে।

অভিযান সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদসহ আটক দুজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কয়রা থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোর-কিশোরী ও যুবদের সুরক্ষায় প্রীতি ফুটবল ম্যাচ

১

সুন্দরবনে দস্যুদের অস্ত্র ও রসদ সরবরাহ: কয়রায় যুবদল নেতাসহ আটক ২

২

মেহেরপুরকে ৯ উইকেটে হারিয়ে সাতক্ষীরার টানা দ্বিতীয় জয়

৩

সাতক্ষীরা জেলা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শনে পরিকল্পনা কমিশনের উপপ্রধান

৪

শেখ আজহার হোসেনের সুস্থতা কামনায় দোয়া

৫

আশাশুনিতে ১৭১৭টি পশু-পাখিকে বিনামূল্যে টিকাদান

৬

নৈরাজ্যের প্রতিবাদে কালিগঞ্জে বিএনপির পৃথক বিক্ষোভ মিছিল

৭

বেনাপোলে দুই শ্রমিক নেতার ওপর ককটেল নিক্ষেপের ঘটনায় বিএনপির ৮ নেতা-কর্মীর নামে মামলা

৮

সাতক্ষীরায় খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি সম্পন্ন, নেতৃত্বে ডা. পলাশ

৯

‘বাপ-মা যদি বাঁদায় যাতি না পারে, তালি আমরা মানুষ হব কেম্মায়’

১০

কুষ্টিয়া কারাগারের আবাসিক কোয়ার্টারের চালে ককটেল বিস্ফোরণ

১১

দেবহাটায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন

১২

দেবহাটায় মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং রোধে কমিউনিটি পুলিশিং সমাবেশ

১৩

মন্দিরে ১২১ কেজি স্বর্ণ দান, মূল্য ২৭৯ কোটি টাকা!

১৪

কালিগঞ্জে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল

১৫

সব মাদ্রাসার জন্য জরুরি নির্দেশনা, মানতে হবে যেসব নিয়ম

১৬

সাতক্ষীরা জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ আলোচনা

১৭

এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না

১৮

শ্যামনগরে এগ্রোইকোলজি ও স্থানীয় নেতৃত্বভিত্তিক উদ্যোগ নিয়ে প্রশিক্ষণ

১৯

মহাকাশে গেলেন প্রথম পাকিস্তানি, কেন এই দেশকে বেছে নিল চীন

২০
error: Content is protected !!