
ডেস্ক রিপোর্ট: খেলাধুলার মাধ্যমে কিশোর-কিশোরী ও যুবদের সুরক্ষা নিশ্চিতকরণে সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ ও হারিয়ে যাওয়া গ্রামীণ ঐতিহ্যবাহী খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে টিডিএইচ ফাউন্ডেশন এর সহযোগিতায় ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে সাতক্ষীরা সদর উপজেলার রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে স্পোর্টস ফর প্রোটেকশন রেজিলিয়েন্স অ্যান্ড ট্রান্সফরমেশন (SPiRiT) প্রকল্পের আওতায় এই ক্রীড়া উৎসব অনুষ্ঠিত হয়।
খেলায় অংশ নেন কিশোর-কিশোরী, যুব ও অভিভাবক’রা। দিনব্যাপী এ আয়োজনে ফুটবল ম্যাচের পাশাপাশি হারিয়ে যাওয়া গ্রামীণ ঐতিহ্যবাহী বিশ বালিশ ও চেয়ার সিটিং খেলাধুলার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
পরে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত ক্রীড়া সংগঠক ও সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসান শামসুজ্জামান।
বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এম বেলাল হোসাইন, সাতক্ষীরা জেলা ফুটবল দলের কোচ ইকবাল কবির খান বাপ্পি, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের কোষাধাক্ষ মাসুদ আলী প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর সাবরিনা জেসমিন।

মন্তব্য করুন