বাংলাদেশ, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
১৩ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
The Editors
২৭ নভেম্বর ২০২৬, ১০:২৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আইনের বই থেকে বাস্তব আদালতে || শেখ মাহির ফয়সাল নাঈম

 

আইন বিষয়ে পড়াশোনা মানেই শুধু বইয়ের পাতা, আইনের ধারা কিংবা আদালতের বিচারিক প্রক্রিয়া সম্পর্কে তাত্ত্বিক জ্ঞান অর্জন নয় বরং সেই জ্ঞানকে বাস্তব বিচারব্যবস্থার সঙ্গে প্রত্যক্ষ করাও একজন আইন শিক্ষার্থীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রেণিকক্ষের সীমাবদ্ধতা পেরিয়ে বাস্তব বিচারিক কার্যক্রম প্রত্যক্ষ করার এমনই এক সুযোগ তৈরি হয়েছিল গণ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২৮তম ব্যাচের শিক্ষার্থীদের।

বুধবার (২৫ নভেম্বর) গণ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২৮তম ব্যাচের শিক্ষার্থীরা ফরিদপুর জেলা ও দায়রা জজ আদালত এবং চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পরিদর্শনের সুযোগ পান।

বাংলাদেশের বিচারব্যবস্থার ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে সম্পৃক্ত ফরিদপুর জেলা ও দায়রা জজ আদালত পরিদর্শনের মধ্য দিয়ে শিক্ষার্থীরা বিচারিক কার্যক্রমকে কাছ থেকে জানার সুযোগ পান। আদালত প্রাঙ্গণে পৌঁছানোর পর শিক্ষার্থীরা বিচার বিভাগের দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ে অংশ নেন।

এ সময় শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ে অংশ নেন ফরিদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ জিয়া হায়দার, অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবু হাসান খায়রুল্লাহ এবং চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সেলিম রেজা।

মত বিনিময়কালে বিচারকরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে মূল্যবান উপদেশ ও দিকনির্দেশনা প্রদান করেন। একজন দক্ষ আইনজীবী হিসেবে নিজেকে গড়ে তুলতে অধ্যবসায়, পেশাগত সততা, আইনের প্রতি শ্রদ্ধা এবং বাস্তব অভিজ্ঞতা অর্জনের গুরুত্ব তুলে ধরেন তাঁরা। পাশাপাশি আদালতে মামলা পরিচালনার বিভিন্ন পর্যায়, বিচারিক কার্যক্রমের নিয়মকানুন এবং আদালতের সার্বিক কার্যপদ্ধতি সম্পর্কে শিক্ষার্থীদের বাস্তবভিত্তিক ধারণা দেন।

মতবিনিময় পর্ব শেষে বিচারকদের বিশেষ অনুমতিক্রমে শিক্ষার্থীদের আদালতের বিভিন্ন এজলাস ও বিচারিক কার্যক্রম পরিদর্শনের সুযোগ পান। এ উদ্দেশ্যে শিক্ষার্থীদের সংখ্যা বিবেচনায় পুরো দলকে পাঁচটি পৃথক ভাগে বিভক্ত করে বিভিন্ন আদালত পরিদর্শনের অনুমতি প্রদান করা হয়।

আদালতের স্বাভাবিক কার্যক্রম চলাকালীন শিক্ষার্থীরা এজলাসে উপস্থিত থেকে বিচারক, আইনজীবী, আসামি ও সংশ্লিষ্ট পক্ষগুলোর অংশগ্রহণে মামলা পরিচালনার বাস্তব চিত্র প্রত্যক্ষ করেন।

বিশেষ করে একজন বিচারক কীভাবে মামলার শুনানি গ্রহণ করেন, কীভাবে সংশ্লিষ্ট পক্ষগুলোর বক্তব্য বিবেচনা করেন এবং বিচারিক কার্যক্রম পরিচালনা করেন, তা সরাসরি দেখার অভিজ্ঞতা শিক্ষার্থীদের কাছে ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

এই কার্যক্রমে শিক্ষার্থীদের সঙ্গে উপস্থিত ছিলেন গণ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মনজুরুল ইসলাম, সহকারী অধ্যাপক মোঃ আল আমিন, প্রভাষক মোঃ তৌহিদুল ইসলাম এবং প্রভাষক মোঃ ওয়ালিদ হোসাইন৷

এ বিষয়ে আইন বিভাগের প্রভাষক তৌহিদুল ইসলাম জানান, আইন শিক্ষা শুধুমাত্র একটি দার্শনিক শিক্ষার বিষয় নয়। এটি একটি ব্যবহারিক বিষয়ও। বিশ্ববিদ্যালয়ে আইনের দর্শন পড়ানোর পাশাপাশি আইনের ব্যবহারিক দিক, মক ট্রায়াল এবং অ্যাডভোকেসি সম্পর্কে বাস্তব জ্ঞানদানের উদ্দেশ্যেই কোর্ট ভিজিটের আয়োজন করা হয়। এরই ধারাবাহিকতায় শিক্ষার্থীরা ফরিদপুর জেলা ও দায়রা জজ পরিদর্শন করে। আদালতের বাস্তব পরিবেশ, বিচারকদের মূল্যবান পরামর্শ এবং মামলা পরিচালনার প্রত্যক্ষ অভিজ্ঞতা শিক্ষার্থীদের ভবিষ্যৎ আইন পেশার প্রতি আরও দায়িত্বশীল ও আগ্রহী করে তুলবে বলে আশা করা যায়।

লেখক: শিক্ষার্থী, আইন বিভাগ, গণ বিশ্ববিদ্যালয়

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৬ ডিসেম্বরই ফিরছেন ক্ষমতাচ্যুত হাসিনা, দ্য ওয়ালকে বাহাউদ্দিন নাছিম

১

বাংলাদেশে পতিত স্বৈরাচারের ফিরে আসার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

২

আইনের বই থেকে বাস্তব আদালতে || শেখ মাহির ফয়সাল নাঈম

৩

মুনীর চৌধুরী; মনন ও প্রতিবাদের চিরায়ত বাতিঘর || ‎তারিক ইসলাম

৪

সাতক্ষীরায় ভুয়া সেনা সদস্য পরিচয়ে মেয়ে দেখতে গিয়ে যুবক আটক

৫

কিশোর-কিশোরী ও যুবদের সুরক্ষায় প্রীতি ফুটবল ম্যাচ

৬

সুন্দরবনে দস্যুদের অস্ত্র ও রসদ সরবরাহ: কয়রায় যুবদল নেতাসহ আটক ২

৭

মেহেরপুরকে ৯ উইকেটে হারিয়ে সাতক্ষীরার টানা দ্বিতীয় জয়

৮

সাতক্ষীরা জেলা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শনে পরিকল্পনা কমিশনের উপপ্রধান

৯

শেখ আজহার হোসেনের সুস্থতা কামনায় দোয়া

১০

আশাশুনিতে ১৭১৭টি পশু-পাখিকে বিনামূল্যে টিকাদান

১১

নৈরাজ্যের প্রতিবাদে কালিগঞ্জে বিএনপির পৃথক বিক্ষোভ মিছিল

১২

বেনাপোলে দুই শ্রমিক নেতার ওপর ককটেল নিক্ষেপের ঘটনায় বিএনপির ৮ নেতা-কর্মীর নামে মামলা

১৩

সাতক্ষীরায় খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি সম্পন্ন, নেতৃত্বে ডা. পলাশ

১৪

‘বাপ-মা যদি বাঁদায় যাতি না পারে, তালি আমরা মানুষ হব কেম্মায়’

১৫

কুষ্টিয়া কারাগারের আবাসিক কোয়ার্টারের চালে ককটেল বিস্ফোরণ

১৬

দেবহাটায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন

১৭

দেবহাটায় মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং রোধে কমিউনিটি পুলিশিং সমাবেশ

১৮

মন্দিরে ১২১ কেজি স্বর্ণ দান, মূল্য ২৭৯ কোটি টাকা!

১৯

কালিগঞ্জে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল

২০
error: Content is protected !!