বাংলাদেশ, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
১৪ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
The Editors
২৮ নভেম্বর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

মাদারীপুরে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ

ডেস্ক রিপোর্ট: মাদারীপুর জেলার কালকিনিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত ছয়জন।

শুক্রবার (২৭ নভেম্বর) রাত ৮টার দিকে শুরু হওয়া এ সংঘর্ষ চলে দুই ঘণ্টাব্যাপী। এ সময় অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। আগুন দেওয়া হয় একটি মোটরসাইকেলেও।

জানা গেছে, রাত ৮টার দিকে কালকিনি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ঠেঙ্গামারা এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একটি মিছিল বের করেন।

মিছিলটি কালকিনি থানা অভিমুখে যাওয়ার পথে মাছবাজার-সংলগ্ন এলাকায় বিএনপির নেতাকর্মীদের বাধার মুখে পড়ে। এ সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
একপর্যায়ে ককটেল নিক্ষেপকে কেন্দ্র করে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুই ঘণ্টা ধরে চলা সংঘর্ষে দফায় দফায় ককটেল বিস্ফোরণ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
এ সময় বিস্ফোরণের বিকট শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার শঙ্কায় মাছবাজারসহ আশপাশের এলাকার ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে দেন ব্যবসায়ীরা। আতঙ্কে সাধারণ মানুষও নিরাপদ আশ্রয়ে সরে যান। এ সময় একটি মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনাও ঘটে। সংঘর্ষে আহত ছয়জনকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বরিশাল শের-ই বাংলা মেডিকেলে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ও এসআরবির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করছেন।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ফারিহা রফিক ভাবনা জানান, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারীপুরে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ

১

শেষ মুহূর্তের গোলে মেসিদের বিদায়, সেমিফাইনালে কলম্বাস

২

ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন

৩

১৬ ডিসেম্বরই ফিরছেন ক্ষমতাচ্যুত হাসিনা, দ্য ওয়ালকে বাহাউদ্দিন নাছিম

৪

বাংলাদেশে পতিত স্বৈরাচারের ফিরে আসার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

৫

আইনের বই থেকে বাস্তব আদালতে || শেখ মাহির ফয়সাল নাঈম

৬

মুনীর চৌধুরী; মনন ও প্রতিবাদের চিরায়ত বাতিঘর || ‎তারিক ইসলাম

৭

সাতক্ষীরায় ভুয়া সেনা সদস্য পরিচয়ে মেয়ে দেখতে গিয়ে যুবক আটক

৮

কিশোর-কিশোরী ও যুবদের সুরক্ষায় প্রীতি ফুটবল ম্যাচ

৯

সুন্দরবনে দস্যুদের অস্ত্র ও রসদ সরবরাহ: কয়রায় যুবদল নেতাসহ আটক ২

১০

মেহেরপুরকে ৯ উইকেটে হারিয়ে সাতক্ষীরার টানা দ্বিতীয় জয়

১১

সাতক্ষীরা জেলা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শনে পরিকল্পনা কমিশনের উপপ্রধান

১২

শেখ আজহার হোসেনের সুস্থতা কামনায় দোয়া

১৩

আশাশুনিতে ১৭১৭টি পশু-পাখিকে বিনামূল্যে টিকাদান

১৪

নৈরাজ্যের প্রতিবাদে কালিগঞ্জে বিএনপির পৃথক বিক্ষোভ মিছিল

১৫

বেনাপোলে দুই শ্রমিক নেতার ওপর ককটেল নিক্ষেপের ঘটনায় বিএনপির ৮ নেতা-কর্মীর নামে মামলা

১৬

সাতক্ষীরায় খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি সম্পন্ন, নেতৃত্বে ডা. পলাশ

১৭

‘বাপ-মা যদি বাঁদায় যাতি না পারে, তালি আমরা মানুষ হব কেম্মায়’

১৮

কুষ্টিয়া কারাগারের আবাসিক কোয়ার্টারের চালে ককটেল বিস্ফোরণ

১৯

দেবহাটায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন

২০
error: Content is protected !!