বাংলাদেশ, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
১০ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
The Editors
২৪ নভেম্বর ২০২৬, ৮:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পাইকগাছায় পুণ্যস্নানে শেষ হলো ঐতিহ্যবাহী রাস উৎসব

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী রাস উৎসব পুণ্যস্নানের মধ্যদিয়ে শেষ হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) শিববাটী সংলগ্ন শিবসা নদীর অববাহিকায় পুণ্যস্নান, পূজা-অর্চনা ও আলোচনা সভার মধ্য দিয়ে এই উৎসব পালিত হয়।

রাস মন্দির কমিটির সভাপতি তুষার কান্তি মন্ডলের সভাপতিত্বে উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. মোঃ আব্দুল মজিদ।

রাস মন্দির কমিটির সাবেক সভাপতি সন্তোষ কুমার সরদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সহ-সভাপতি অ্যাড. অজিত কুমার মন্ডল, উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক প্রাণকৃষ্ণ দাশ, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা সদস্য সচিব ও সাবেক প্যানেল মেয়র এসএম ইমদাদুল হক, উপজেলা কেন্দ্রীয় পূজা মন্দির কমিটির সভাপতি সুরঞ্জন চক্রবর্তী, শিববাটি সার্বজনীন মন্দির কমিটির সভাপতি তরুণ কান্তি মন্ডল এবং সরল দাশপাড়া সার্বজনীন পূজা মন্দিরের সভাপতি বিশ্বনাথ দাশ।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, সাবেক কাউন্সিলর এসএম তৈয়বুর রহমান, অমরেশ কুমার মন্ডল, চিকিৎসক পূর্ণ চন্দ্র মন্ডল, রাস মন্দির কমিটির সাবেক সেক্রেটারি হিরেন্দ্রনাথ সানা, অজিত কুমার মন্ডল, মৃণাল কান্তি সানা, বিভূতি সানা, বিরাজ কুমার মন্ডল, উদয় মন্ডল, দীপক সরদার, বিদ্যুৎ মন্ডল, বিকাশ সরদার, মোঃ রুস্তম সরদার ও শাহিনুর রহমান।

আয়োজক কমিটি জানায়, রাস উৎসবকে কেন্দ্র করে সোমবার রাত থেকেই পাইকগাছা পৌরসভার বিভিন্ন মন্দিরসহ শিববাটি, কড়ুলিয়া, খড়িয়া, দেলুটি ও লতা কাঠামারী এলাকায় অধিবাস, নামযজ্ঞ, প্রদীপ প্রজ্বলন এবং রাধা-কৃষ্ণের বিশেষ আরাধনা শুরু হয়। মঙ্গলবার ভোরে পুণ্যার্থীরা জগতের মঙ্গল ও পাপমোচনের কামনায় শিবসা নদীতে পুণ্যস্নান সম্পন্ন করেন। এ উপলক্ষে এলাকায় ঐতিহ্যবাহী গ্রামীণ মেলার আয়োজন করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্নাতক পাস ছাড়া ম্যানেজিং কমিটির সভাপতি নয়, পরিপত্র জারি

১

শ্রীরামপুর কমিউনিটি ক্লিনিকের বেহাল দশা, ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা

২

নবাগত ইউএনও’কে ডিবি ইউনাইটেড হাইস্কুলের পক্ষে ফুলেল শুভেচ্ছা 

৩

পাইকগাছায় পুণ্যস্নানে শেষ হলো ঐতিহ্যবাহী রাস উৎসব

৪

শ্যামনগরে ২শ কৃষকের মাঝে জলবায়ু সহনশীল কৃষি উপকরণ বিতরণ

৫

রতনপুরে পানি নিষ্কাশন ও সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

৬

সখিপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

৭

সখিপুরে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ

৮

হিজাব না পরায় ইরানি সংগীতশিল্পীকে ৭৪ বেত্রাঘাত

৯

কলকাতা উৎসবে বাংলাদেশের ‘বনলতা সেন’

১০

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান হলেন এমএলএসে বর্ষসেরা তরুণ খেলোয়াড়

১১

এসএসসির ফরম পূরণের সময় বাড়ল

১২

কালিগঞ্জের নবাগত ইউএনও এরফানুর রহমানের সঙ্গে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময়

১৩

চায়ের কাপে ঝড়/পদ্মপুকুরে নির্বাচনী আলোচনায় সম্ভাব্য ৪ প্রার্থীর নাম

১৪

সর্বদলীয় সংলাপ চায় জামায়াত, সায় নেই সরকারের

১৫

হঠাৎ সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির, নেপথ্যে কী?

১৬

জানুয়ারিতে খুলনা থেকে ঢাকায় চালু হচ্ছে নতুন বিরতিহীন ট্রেন

১৭

এবার দ্রুততম ডাবল সেঞ্চুরির বিশ্বরেকর্ড সূর্যবংশীর

১৮

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫

১৯

হাম উপসর্গে আরও ৯ জনের মৃত্যু

২০
error: Content is protected !!