বাংলাদেশ, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
৩০ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
১৪ নভেম্বর ২০২৬, ১:১৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিগঞ্জে জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ ও নবায়নযোগ্য জ্বালানির প্রসারের দাবিতে মানববন্ধন

কালিগঞ্জ প্রতিনিধি: ‘কয়লা পোড়ানো বন্ধ করো, পৃথিবীটাকে রক্ষা করো’ এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার কালিগঞ্জে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানো এবং নবায়নযোগ্য জ্বালানির প্রসারের দাবিতে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় কালিগঞ্জ প্রেসক্লাবের সামনে জনকল্যাণ সংস্থার আয়োজনে এবং গ্লোবাল প্ল্যাটফর্ম বাংলাদেশের সহযোগিতায় এই কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ২০১৫ সালের প্যারিস জলবায়ু চুক্তি থেকে শুরু করে জাতিসংঘের ধারাবাহিক জলবায়ু সম্মেলনগুলোতে (কপ) জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নানা প্রতিশ্রুতি দেওয়া হলেও কয়লা, তেল ও গ্যাসনির্ভর জ্বালানি ব্যবস্থার পরিবর্তনে এখনো প্রত্যাশিত অগ্রগতি হয়নি। জীবাশ্ম জ্বালানি ভিত্তিক ব্যবসায়িক মুনাফা এবং অপরিকল্পিত জ্বালানি নীতির কারণে জলবায়ু সংকট ক্রমেই গভীর হচ্ছে। এর সবচেয়ে বেশি নেতিবাচক প্রভাব পড়ছে বাংলাদেশের উপকূলীয় ও জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর ওপর।

জনকল্যাণ সংস্থার পরিচালক মারুফ হাসান বলেন, জলবায়ু সংকট মোকাবিলায় শুধু প্রতিশ্রুতি নয়, প্রয়োজন কার্যকর ও সময়োপযোগী পদক্ষেপ। জীবাশ্ম জ্বালানিতে নতুন বিনিয়োগ ও নির্ভরতা কমিয়ে সৌর, বায়ু এবং অন্যান্য নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াতে হবে। পাশাপাশি জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য ন্যায্য জলবায়ু অর্থায়ন নিশ্চিত করার পাশাপাশি জ্বালানি রূপান্তরে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে।

বক্তারা আরও বলেন, পৃথিবী কোনো জীবাশ্ম জ্বালানি কোম্পানির মুনাফা অর্জনের ক্ষেত্র হতে পারে না। মানুষের জীবন, পরিবেশের ভারসাম্য এবং ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জ্বালানি নীতি প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে।

মানববন্ধন থেকে তরুণ জলবায়ু কর্মীরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার থেকে ন্যায় সংগত উত্তরণ, পরিচ্ছন্ন ও নবায়নযোগ্য জ্বালানির প্রসার এবং জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেবহাটায় বিশ্ব ডায়াবেটিস দিবসে হাঁটা প্রতিযোগিতা ও মেডিকেল ক্যাম্প

১

‘জলবায়ু ন্যায্যতা নিশ্চিত করতে ঋণ নয়, অনুদান দাও’

২

কয়রায় বাল্যবিবাহ প্রতিরোধে র‍্যালি

৩

কালিগঞ্জে জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ ও নবায়নযোগ্য জ্বালানির প্রসারের দাবিতে মানববন্ধন

৪

শিক্ষা সাহিত্য সমাজ সংস্কারে খানবাহাদুর আহছানউল্লা (র.) ছিলেন কালজয়ী মহাপুরুষ

৫

শিল্পাঞ্চলে মোতায়েন ৩৪ প্লাটুন বিজিবি, ড্রোনে পর্যবেক্ষণ

৬

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ পোশাকশ্রমিকদের

৭

রাতে বাংলাদেশ-পাকিস্তান লড়াই, জয়-পরাজয়ের পরিসংখ্যানে এগিয়ে কারা?

৮

পাকিস্তানি নায়িকার সঙ্গে অভিনয়, শাকিবের কথায় নতুন গুঞ্জন

৯

সুস্থ দেশ গড়তে ডায়াবেটিস সচেতনতার আহ্বান রাষ্ট্রপতির

১০

উরুগুয়ের কাছে হারলো মেসিবিহীন আর্জেন্টিনা

১১

সাতক্ষীরায় খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সম্মেলন: ধর্মীয় শিক্ষক নিয়োগ ও ঈশ্বরীপুর গির্জা পুনর্নির্মাণের দাবি

১২

সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে বনজীবীদের স্ত্রী ও সন্তানদের মানববন্ধন

১৩

আশাশুনির ফকরাবাদে গ্রাম্য চিকিৎসক সালাম বিশ্বাসের পিতার ইন্তেকাল

১৪

বাংলাদেশ গণিত সমিতির নেতৃত্বে জবির তিন শিক্ষক

১৫

বিয়ের পর পরকীয়ার নেপথ্যে

১৬

বিবিসি বাংলার প্রতিবেদন: শেখ হাসিনাকে ২ শর্তে ফেরত পাঠাতে চায় ভারত

১৭

প্রতিবন্ধিতা দমাতে পারেনি শার্শার জোহরা খাতুনকে

১৮

জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা

১৯

টাকার প্রলোভনে যুবলীগের মিছিলে নাঈম, গ্রেপ্তারের পর বললেন, ‘আমার ভুল হয়েছে’

২০