বাংলাদেশ, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
২৯ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
১৩ নভেম্বর ২০২৬, ৯:৪৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সম্মেলন: ধর্মীয় শিক্ষক নিয়োগ ও ঈশ্বরীপুর গির্জা পুনর্নির্মাণের দাবি

 

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার বার্ষিক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১১টায় শহরের বাটকেখালী ধর্মরাজ খ্রিস্টপল্লী গির্জায় এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংগঠনের জেলা সভাপতি স্বপন বৈরাগীর সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন সংগঠনের জাতীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্মল রোজারিও। ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন শেষে তিনি খ্রিস্টান সম্প্রদায়ের ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং দেশের উন্নয়ন ও অগ্রগতিতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, সমাজে শান্তি, সম্প্রীতি ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হলে নৈতিকতার ভিত মজবুত করতে হবে। এ সময় তিনি পর্তুগিজ আমলে নির্মিত সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুরের ঐতিহাসিক গির্জাটি পুনর্নির্মাণের জন্য সরকারের প্রতি দাবি জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব। তিনি বলেন, সাতক্ষীরা সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য জনপদ, যেখানে সকল ধর্মের মানুষ যুগ যুগ ধরে মিলেমিশে বসবাস করে আসছে। খ্রিস্টান সম্প্রদায়ের এই আয়োজন সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি আরও বলেন, সেবাই পরম ধর্ম, সেবার চেয়ে বড় ধর্ম কিছু নেই। মানুষের কল্যাণে কাজ করাই প্রকৃত মানবতা। ধর্মের প্রকৃত শিক্ষা মানুষের প্রতি ভালোবাসা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মধ্যে নিহিত। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সম্প্রীতি ও সহাবস্থান বজায় রাখার আহ্বান জানান তিনি।

এর আগে সবিতা সরকারের পবিত্র বাইবেল পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। সম্মেলনের শুরুতে সংগঠনের সাধারণ সম্পাদক পৌল সাহা বিগত বছরের বার্ষিক কার্যবিবরণী পাঠ করেন।

সম্মেলনে অতিথিরা সম্প্রীতি বজায় রাখা এবং সমাজের কল্যাণে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার তাগিদ দেন।

এসময় বিশেষ বক্তা হিসেবে ফাদার ডমিনিক সরকার বলেন, ঈশ্বরের প্রেম ও ক্ষমার আদর্শ ধারণ করে আমাদের একে অপরের পাশে দাঁড়াতে হবে; ব্যক্তিগত ও সামাজিক জীবনে সত্য ও সুন্দরের চর্চাই একটি আদর্শ সমাজ গড়ে তুলতে পারে।

সিনিয়র সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমন তার বক্তব্যে উল্লেখ করেন, গণমাধ্যম সবসময় শান্তি, সম্প্রীতি ও ন্যায্য অধিকারের পক্ষে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। তবে এজন্য সবাইকে যথেষ্ট সচেতন হওয়ার পাশাপাশি শিক্ষার বিস্তারে কাজ করে যেতে হবে।

মানবাধিকারকর্মী মাধব দত্ত বলেন, প্রত্যেক মানুষের মর্যাদা ও মৌলিক অধিকার সুরক্ষিত করাই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে খ্রিস্টান সম্প্রদায়ের শিক্ষামূলক ও সেবামূলক কর্মকাণ্ড অত্যন্ত প্রশংসনীয়।

সাতক্ষীরা পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাসেল তরুণ সমাজের উদ্দেশ্যে বলেন, সংখ্যাগুরু ও সংখ্যালঘু চিন্তা ঝেড়ে ফেলে সকলকে মানবিকতার জন্য কাজ করে যেতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন ফাদার সের্জো এস এক্স, শিউলি রোজারিও এবং জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা স্বপন কুমার শীল।

সভাপতির বক্তব্যে স্বপন বৈরাগী দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও ধর্মীয় স্বাধীনতা রক্ষায় সকলকে সচেতন থাকার আহ্বান জানান। একই সঙ্গে তিনি খ্রিস্টান শিক্ষার্থীদের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে একজন করে খ্রিস্টান ধর্মীয় শিক্ষক নিয়োগের জন্য সরকারের কাছে জোর দাবি জানান।

বক্তারা মানবাধিকার রক্ষা ও আর্তমানবতার সেবায় খ্রিস্টান সমাজের অবদানের কথা স্মরণ করে ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম আরও বেগবান করার ওপর জোর দেন। প্রার্থনা ও মোনাজাতের মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিকতা পর্বের সমাপ্তি ঘটে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সম্মেলন: ধর্মীয় শিক্ষক নিয়োগ ও ঈশ্বরীপুর গির্জা পুনর্নির্মাণের দাবি

১

সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে বনজীবীদের স্ত্রী ও সন্তানদের মানববন্ধন

২

আশাশুনির ফকরাবাদে গ্রাম্য চিকিৎসক সালাম বিশ্বাসের পিতার ইন্তেকাল

৩

বাংলাদেশ গণিত সমিতির নেতৃত্বে জবির তিন শিক্ষক

৪

বিয়ের পর পরকীয়ার নেপথ্যে

৫

বিবিসি বাংলার প্রতিবেদন: শেখ হাসিনাকে ২ শর্তে ফেরত পাঠাতে চায় ভারত

৬

প্রতিবন্ধিতা দমাতে পারেনি শার্শার জোহরা খাতুনকে

৭

জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা

৮

টাকার প্রলোভনে যুবলীগের মিছিলে নাঈম, গ্রেপ্তারের পর বললেন, ‘আমার ভুল হয়েছে’

৯

যশোরের ২ আদালত চত্বরে ৩ ককটেল বিস্ফোরণ

১০

মানবতার দেয়াল স্থাপন

১১

শার্শায় সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের স্মরণসভা

১২

শীতকালীন ছুটি বাতিলে ক্ষুব্ধ জবি শিক্ষার্থীরা

১৩

শ্যামনগরে উপকূল দিবসের কর্মসূচিতে শিশুরা আকলো উপকূলের ঝুঁকির ছবি

১৪

চাম্পাফুলের বারদহায় রাফাত হত্যার বিচারের দাবিতে ফের মানববন্ধন

১৫

সাতক্ষীরা সরকারি কলেজে রেড ক্রিসেন্টের ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন

১৬

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর খেলা উদ্বোধন

১৭

নাজিমগঞ্জ বাজারে ঘোড়া প্রতীকের গণসংযোগ

১৮

শ্যামনগরে যুবদলের বিক্ষোভ

১৯

শ্যামনগরে জলবায়ু পরিবর্তন, অভিযোজন ও প্রশমনবিষয়ক প্রশিক্ষণ

২০