বাংলাদেশ, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
২৮ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
১২ নভেম্বর ২০২৬, ৮:১২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

চাম্পাফুলের বারদহায় রাফাত হত্যার বিচারের দাবিতে ফের মানববন্ধন

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউনিয়নের বারদহা বাজারে কিশোর রাফাত হোসেন (১৭) হত্যার রহস্য উদ্ঘাটন ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আবারও মানববন্ধন করেছেন এলাকাবাসী।

দীর্ঘদিনেও হত্যার রহস্য উদ্ঘাটন ও বিচার নিশ্চিত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে তারা বলেছেন, সুষ্ঠু বিচার না পেলে এবার তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বারস্থ হবেন। প্রয়োজনে প্রধানমন্ত্রীর কাছে সরাসরি স্মারকলিপি দিয়ে এ হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার দাবি জানাবেন তারা।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল ৪টায় বারদহা বাজারে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এই মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় বক্তারা দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং আদালতে অপরাধ প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় ইউপি সদস্য ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির চেয়ারম্যান পদে মনোনয়নপ্রত্যাশী আবুল কালাম গাজী। এতে সভাপতিত্ব করেন আব্দুল কুদ্দুস গাজী। বক্তব্য দেন আব্দুল কাদের বিশ্বাস, আব্দুল লতিফ সরদার, বাবু মল্লিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, গত ১৩ জুন কিশোর রাফাত হোসেনের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে শুরু থেকেই নানা প্রশ্ন ও সন্দেহের সৃষ্টি হয়েছে। রাফাতের পরিবারের অভিযোগ, তাকে হত্যার পর মুরগির ফার্মে ঝুলিয়ে রেখে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে প্রচারের চেষ্টা করা হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটন এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে এখনো দৃশ্যমান অগ্রগতি না থাকায় পরিবার ও এলাকাবাসীর মধ্যে হতাশা বাড়ছে। ন্যায়বিচারের দাবিতে দীর্ঘদিন ধরে বিভিন্ন কর্মসূচি পালন করেও তারা কাঙ্ক্ষিত প্রতিকার পাচ্ছেন না বলে অভিযোগ করেন।

সিআইডির তদন্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, বর্তমানে মামলাটি সিআইডির তদন্তাধীন থাকলেও তদন্তের অগ্রগতি নিয়ে এলাকাবাসীর মধ্যে নানা উদ্বেগ ও প্রশ্ন রয়েছে। অর্থের বিনিময়ে তদন্তের গতিপথ পরিবর্তনের অপচেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তারা। তবে এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা জনসম্মুখে তুলে ধরার দাবি জানান বক্তারা। একই সঙ্গে কোনো ব্যক্তি বা প্রভাবশালী মহল যেন তদন্তকে প্রভাবিত করতে না পারে, সে বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন ও তদন্তকারী সংস্থার কঠোর নজরদারি কামনা করেন তারা।

বক্তারা আরও বলেন, একজন কিশোরের মৃত্যুর ঘটনায় ন্যায়বিচার পাওয়ার জন্য তার পরিবারকে বারবার রাজপথে দাঁড়াতে হচ্ছে, যা অত্যন্ত বেদনাদায়ক। একটি পরিবারের সন্তান হারানোর শোকের পাশাপাশি বিচার পাওয়ার অনিশ্চয়তা তাদের আরও অসহায় করে তুলেছে। অপরাধী যে-ই হোক, তার সামাজিক, রাজনৈতিক বা আর্থিক পরিচয় বিবেচনা না করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দায়ীদের আইনের আওতায় আনতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে উপকূল দিবসের কর্মসূচিতে শিশুরা আকলো উপকূলের ঝুঁকির ছবি

১

চাম্পাফুলের বারদহায় রাফাত হত্যার বিচারের দাবিতে ফের মানববন্ধন

২

সাতক্ষীরা সরকারি কলেজে রেড ক্রিসেন্টের ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন

৩

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর খেলা উদ্বোধন

৪

নাজিমগঞ্জ বাজারে ঘোড়া প্রতীকের গণসংযোগ

৫

শ্যামনগরে যুবদলের বিক্ষোভ

৬

শ্যামনগরে জলবায়ু পরিবর্তন, অভিযোজন ও প্রশমনবিষয়ক প্রশিক্ষণ

৭

শ্যামনগরে বিকল্প ও পরিবেশবান্ধব জীবিকা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ

৮

মৌতলায় সার মজুদের দায়ে ডিলারের ৫০ হাজার টাকা জরিমানা

৯

ভারতে রানওয়ে থেকে ছিটকে পড়ল বিমান

১০

সুন্দরবন প্রেসক্লাবের উদ্যোগে উপকূল দিবস পালিত: রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি

১১

৩৫ হাজার নাগরিকের এনআইডি লক

১২

বেনাপোলে শুল্ক ফাঁকির চেষ্টার অভিযোগে ২৫ টন কেমিক্যালসহ ট্রাক জব্দ

১৩

কাশিমাড়ীতে উপকূল দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে মানববন্ধন

১৪

এমপি গাজী নজরুল কাণ্ডে নৈতিক দায়ের প্রশ্নে জামায়াতের আপত্তি

১৫

জবির ৫ ইউনিটে ভর্তি পরীক্ষার আবেদন ফি বাড়ল

১৬

সাতক্ষীরা প্রেসক্লাবের স্মরণসভা: জিএম নূর ইসলাম ছিলেন একজন দৃঢ়চেতা মানুষ

১৭

কদমতলায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

১৮

শ্যামনগরে সুপেয় পানির উৎস চিহ্নিতকরণ ও সমন্বিত পানিসম্পদ ব্যবস্থাপনায় সভা

১৯

১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষণার দাবিতে শ্যামনগরে মানববন্ধন

২০