
ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরা শহরতলীর কদমতলায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা ১২টায় কদমতলা বাজার কমিটি ও সচেতন মহলের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কদমতলা বাজার কমিটির সভাপতি মোঃ আইয়ুব আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন কদমতলা বাজার কমিটির প্রধান উপদেষ্টা ডা. মোঃ মিজানুর রহমান ডাবলু, লাবসা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শফিকুল ইসলাম, বাজার কমিটির সদস্য ডা. হাসান সিদ্দিকী লাভু, আগরদাড়ি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জিয়ারুল ইসলাম, ঔষধ ব্যবসায়ী আশরাফুজ্জামান, কাপড় ব্যবসায়ী হাফেজ আল আমিন হোসেন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, কদমতলা বাজারের পার্শ্ববর্তী নলকুড়া গ্রামের মাদক ব্যবসায়ী মৃত আশরাফের পরিবার দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত। তাদের পরিবার মাদকসহ বারবার গ্রেপ্তার হয়েও তারা ছাড়া পেয়ে পুনরায় আবার মাদক ব্যবসা করে আসছে। বাজার কমিটিসহ এলাকাবাসী তাদেরকে বিভিন্নভাবে প্রতিহত করেও কোন ফল হয়নি। গত ৯ নভেম্বর রাতে বাজার কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের ব্যবসা প্রতিষ্ঠানে অতর্কিত হামলা চালায় এই মাদক ব্যবসায়ীরা।
এসময় বক্তারা চিহ্নিত মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন কদমতলা বাজার কমিটির সহ-সভাপতি কাপড় ব্যবসায়ী শামসুজ্জামান, সহসাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, প্রচার সম্পাদক মোঃ মিলন হোসেন, কোষাধ্যক্ষ মোঃ মামুন হোসেন, ক্রীড়া সম্পাদক আফসার আলী, সদস্য মিজানুর রহমান, মোঃ রবিউল ইসলাম, মোঃ আবুল হাসান, মোঃ সাইদুজ্জামান মোঃ শিমুল হোসেন, মোঃ হযরত আলী, মোহাম্মদ আলী, সাংবাদিক মোঃ আবু সাঈদ প্রমুখ।
মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে চিহ্নিত মাদক ব্যবসায়ীদের দ্রুত আইনের আওতায় এনে মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তার করতে সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

মন্তব্য করুন