বাংলাদেশ, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
২৭ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
১১ নভেম্বর ২০২৬, ৩:৪৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সুন্দরবনে বাঘের আক্রমণে আহত মৌয়াল বাবলু পেল সরকারি সহায়তা

শ্যামনগর প্রতিনিধি: সুন্দরবনে বাঘের আক্রমণে আহত মৌয়াল বাবলু গাজীকে সরকারিভাবে এক লাখ টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে সুন্দরবন পশ্চিম বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জের উদ্যোগে সরকারের বন্যপ্রাণী দ্বারা আক্রান্ত জানমালের ক্ষতিপূরণ বিধিমালা অনুযায়ী তাঁর হাতে আর্থিক সহায়তার চেকটি তুলে দেওয়া হয়।

মৌয়াল বাবলু গাজী সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের মালেক গাজীর ছেলে। তিনি বন বিভাগের অনুমতি নিয়ে (পাস) বৈধভাবে সুন্দরবনের মধু আহরণ করতে বনে গিয়েছিলেন।

চলতি বছরের মে মাসের দ্বিতীয় সপ্তাহে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কাছিকাটা এলাকার পায়রাটুনি খাল এলাকায় বাঘের আক্রমণের শিকার হন বাবলু গাজী।

সুন্দরবন পশ্চিম বন বিভাগের সহকারী বন সংরক্ষক শাহিনুর রহমান বলেন, বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ অনুযায়ী, বৈধভাবে বনে প্রবেশ করে বাঘ/কুমিরের আক্রমণে আহত হলে জেলের পরিবারকে এক লাখ টাকা সহায়তা দেওয়া হয়। বাবলু গাজী সুন্দরবনে বৈধভাবে মধু আহরণ করতে গিয়েছিলেন। আজ তাঁর চিকিৎসার জন্য তাকে সরকারি সহায়তার এক লাখ টাকার চেক প্রদান করা হয়েছে।

তবে বৈধ পাস পারমিট (অনুমতি) ছাড়া সুন্দরবনে প্রবেশ করে দুর্ঘটনায় পড়লে এই সহায়তা পাওয়া যাবে না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুন্দরবনে বাঘের আক্রমণে আহত মৌয়াল বাবলু পেল সরকারি সহায়তা

১

চীন সফরে যাচ্ছেন জকসু ভিপি রিয়াজুল ইসলাম

২

১০ নভেম্বরের ক্লাস-পরীক্ষায় অনুপস্থিত জবি শিক্ষকদের তালিকা জমার নির্দেশ

৩

‎জলবায়ু অর্থায়ন নাকি ঋণের ফাঁদ : কপ ৩১-এ বাংলাদেশের প্রত্যাশা || ‎তারিক ইসলাম

৪

সব সম্পত্তি লিখে দিতে চেয়েও পার পেলেন না তিনি: ছাত্রীকে ধর্ষণের দায়ে মাদরাসা শিক্ষকের মৃত্যুদণ্ড

৫

সাতক্ষীরা রেঞ্জ থেকে সুন্দরবনে রাত্রিযাপনের পাশ বন্ধ, পর্যটন খাত ধ্বংসের চক্রান্তের অভিযোগ

৬

এবার পাঁচ কোটি টাকা করে বরাদ্দ পাচ্ছেন এমপিরা

৭

সাত ব্যাংকের লোকসান ১৫ হাজার কোটি টাকা

৮

সরকারি চাকরিপ্রত্যাশীদের জন্য সুখবর, ১৫৫ জন নিয়োগ দেবে সংসদ সচিবালয়

৯

আক্ষেপ ঘোচানোর শপথ হামজার

১০

দল বদলাতেই দাম বাড়ল পান্ডিয়ার, একই দামে মুম্বাইয়ে আর্শদীপ

১১

৪৪ বাংলাদেশিকে ফেরত পাঠাল ইউরোপ

১২

আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় সরকার ব্যর্থ: নাহিদ ইসলাম

১৩

নম্বরপ্লেট নিয়ে মোটরসাইকেল চালকদের জন্য সুখবর

১৪

তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে ডা. জুবাইদা রহমানের সাক্ষাৎ

১৫

আপনারা আলোচনা করেন ফালতু জিনিস নিয়ে: ফারিয়ার আক্ষেপ

১৬

‘রাজনীতি নয়, মানুষের নিরাপত্তাই বড়’, খুলনার পরিস্থিতি নিয়ে সোহানের উদ্বেগ

১৭

রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

১৮

জাতীয় সংকটে মুমিনের ১০ করণীয়

১৯

তালায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ

২০