বাংলাদেশ, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
২৭ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
১১ নভেম্বর ২০২৬, ১২:২৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দল বদলাতেই দাম বাড়ল পান্ডিয়ার, একই দামে মুম্বাইয়ে আর্শদীপ

স্পোর্টস ডেস্ক: ভারতীয় ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলের নতুন মৌসুমের আগে মিনি নিলাম অনুষ্ঠিত হবে। তার আগে চলছে ফ্র্যাঞ্চাইজি দলগুলোর ট্রেডিং (খেলোয়াড় অদল-বদল) ও রিটেনশন (ধরে রাখা)। রিটেনশন পদ্ধতিতে এবার মুম্বাই ইন্ডিয়ান্স ছেড়ে পাঞ্জাব কিংসে যোগ দিলেন হার্দিক পান্ডিয়া। আর তার বদলি হিসেবে আর্শদীপ সিং পাঞ্জাব ছেড়ে মুম্বাইয়ে গেলেন।

২০২৪ আসর থেকে মুম্বাই ইন্ডিয়ান্সকে নেতৃত্ব দিয়ে আসছেন হার্দিক। এবার তাকে ছেড়েই দিলো অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজিটি। মুম্বাইয়ে থাকতে এই পেস অলরাউন্ডারের দাম ছিল ১৬.৩৫ কোটি রুপি। তবে দুই ফ্র্যাঞ্চাইজির সমঝোতা ও ট্রেড উইন্ডোর নিয়ম অনুযায়ী হার্দিকের নতুন দর নির্ধারিত হয় ১৮ কোটি রুপি। তার পারিশ্রমিক ১.৬৫ কোটি রুপি বেড়েছে।

এদিকে, একই দামে (১৮ কোটি রুপি) মুম্বাইয়ে যাচ্ছেন পেসার আর্শদীপ। ফলে তার জন্য হার্দিকের চেয়ে ১.৬৫ কোটি রুপি বেশি খরচ করতে হবে কাইরন পোলার্ডের দলটিকে। এর আগে আর্শদীপ ২০১৯ সালে আইপিএলে অভিষেক আসর থেকেই পাঞ্জাবের হয়ে খেলে আসছিলেন। মুম্বাইয়ে তার সঙ্গে রোমাঞ্চকর পেস-জুটি তৈরি হবে জাসপ্রিত বুমরাহ’র।

হার্দিকের মুম্বাই ছেড়ে যাওয়ার ফলে ফ্র্যাঞ্চাইজিটিকে আগামী মৌসুমের জন্য নতুন অধিনায়ক খুঁজতে হবে। অবশ্য সেই ইঙ্গিত আগে থেকেই পাওয়া যাচ্ছিল। মুম্বাইয়ের নতুন প্রধান কোচ হয়েছেন এতদিন ব্যাটিং কোচের দায়িত্ব সামলানো পোলার্ড। তার সঙ্গে ফ্র্যাঞ্চাইজিটির সাবেক অধিনায়ক রোহিত শর্মার সম্পর্ক বেশ ভালো, ফলে তিনি আবারও নেতৃত্বে ফিরতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে, পাঞ্জাব হতে চলেছে আইপিএলে হার্দিকের তৃতীয় দল। ২০১৫ সালে মুম্বাইয়ের হয়ে তার টুর্নামেন্টটিতে অভিষেক হয়। এরপর ২০২২ সালে আইপিএলে দলসংখ্যা বেড়ে ১০টিতে পৌঁছালে তিনি যোগ দেন গুজরাট টাইটান্সে। দুই মৌসুম ধরে দলটিকে নেতৃত্ব দেন হার্দিক। ২০২৪ সালে তিনি পুনরায় মুম্বাইয়ে ফিরে আসেন। সবমিলিয়ে পাঁচবার আইপিএল শিরোপা জিতেছেন হার্দিক, এর মধ্যে চারবার মুম্বাই এবং একবার গুজরাটের হয়ে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাত ব্যাংকের লোকসান ১৫ হাজার কোটি টাকা

১

এবার পাঁচ কোটি টাকা করে বরাদ্দ পাচ্ছেন এমপিরা

২

আক্ষেপ ঘোচানোর শপথ হামজার

৩

দল বদলাতেই দাম বাড়ল পান্ডিয়ার, একই দামে মুম্বাইয়ে আর্শদীপ

৪

৪৪ বাংলাদেশিকে ফেরত পাঠাল ইউরোপ

৫

আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় সরকার ব্যর্থ: নাহিদ ইসলাম

৬

নম্বরপ্লেট নিয়ে মোটরসাইকেল চালকদের জন্য সুখবর

৭

তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে ডা. জুবাইদা রহমানের সাক্ষাৎ

৮

আপনারা আলোচনা করেন ফালতু জিনিস নিয়ে: ফারিয়ার আক্ষেপ

৯

‘রাজনীতি নয়, মানুষের নিরাপত্তাই বড়’, খুলনার পরিস্থিতি নিয়ে সোহানের উদ্বেগ

১০

রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

১১

জাতীয় সংকটে মুমিনের ১০ করণীয়

১২

তালায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ

১৩

রাজশাহী বিমানবন্দরে গ্রেনেডসদৃশ বস্তু, বিকল্প পথে বের করা হলো মন্ত্রীকে

১৪

এনপিবি’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাহসী সাংবাদিকতার প্রত্যাশা

১৫

সরকারি চাকরিতে ৫ লাখের বেশি শূন্যপদ পূরণে তিন মেয়াদি পরিকল্পনা

১৬

সুন্দরবন উপকূলে মিডিয়া সংবেদনশীলকরণ কর্মশালা

১৭

গ্রামবাসী জানলেন রক্তের গ্রুপ, শিক্ষার্থীদের হলো জ্ঞানের পরীক্ষা

১৮

পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য কর্মীদের প্রশিক্ষণ

১৯

কয়রায় জলবায়ু সহনশীল কৃষি ও নারীর ক্ষমতায়নে নতুন উদ্যোগ

২০