বাংলাদেশ, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
২৬ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
১০ নভেম্বর ২০২৬, ৮:৪০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সুন্দরবন উপকূলে মিডিয়া সংবেদনশীলকরণ কর্মশালা

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার সুন্দরবন সংলগ্ন মুন্সিগঞ্জে সিসিডিবি শক্তি প্রকল্পের আওতায় স্থানীয় গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে সংবেদনশীলকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালায় মূল আলোচনার বিষয়বস্তু ছিল—উপকূলের নারী ও প্রান্তিক মানুষের নানা সংকট, সম্ভাবনা, জলবায়ু পরিবর্তনের প্রভাবে উদ্ভূত পরিস্থিতি গণমাধ্যমে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে দায়িত্বশীল তথ্য পরিবেশন।

মঙ্গলবার সিসিডিবি প্রকল্প কার্যালয়ে হাতে কলমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালাটি সমন্বয় করেন দেশ টিভির স্টাফ রিপোর্টার সিনিয়র সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমন।

সিসিডিবি শক্তি প্রকল্পের এরিয়া ম্যানেজার নীলিমা রানীর সভাপতিত্বে প্রশিক্ষণ প্রদান করেন চ্যানেল টোয়েন্টিফোরের ডিস্ট্রিক্ট রিপোর্টার আমিনা বিলকিস ময়না।

কর্মশালায় উপকূলের ৩০ জন নারী ও তরুণ-তরুণী সরাসরি অংশ নিয়ে তাঁদের দৈনন্দিন জীবনসংগ্রাম ও নানা সংকটের কথা তুলে ধরেন।

কর্মশালার প্রধান সমন্বয়কারী শরীফুল্লাহ কায়সার সুমন বলেন, উপকূলীয় অঞ্চলের সুপেয় পানির তীব্র সংকট, দ্রুত বৃদ্ধি পাওয়া লবণাক্ততা কিংবা বনের ওপর নির্ভরশীল মানুষের নিরাপত্তাহীনতা—এসব গল্প কেবল পরিসংখ্যান নয়, এগুলো বাস্তব জীবনসংগ্রাম। মূলধারার গণমাধ্যমের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই বিষয়গুলো উপস্থাপনের ক্ষেত্রে সচেতন ও দায়িত্বশীল হতে হবে। অনভিপ্রেত বা সংবেদনশীল বিষয় বাদ দিয়ে প্রকৃত সংকট ও সমাধানের দিকগুলো তুলে ধরা সময়ের দাবি।

কর্মশালার সভাপতি সিসিডিবি শক্তি প্রকল্পের এরিয়া ম্যানেজার নীলিমা রানী বলেন, জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বেশি শিকার উপকূলের নারী ও তরুণরা। তাঁদের জীবনসংগ্রাম ও সম্ভাবনাকে গণমাধ্যমের নীতি-নৈতিকতা বজায় রেখে জনসম্মুখে আনা প্রয়োজন। এই কর্মশালা স্থানীয় সাংবাদিকদের সংবেদনশীল ভূমিকা রাখতে অনুপ্রাণিত করবে।

প্রশিক্ষক ও চ্যানেল টোয়েন্টিফোরের ডিস্ট্রিক্ট রিপোর্টার আমিনা বিলকিস ময়না বলেন, উপকূলীয় নারীদের কষ্ট ও টিকে থাকার সংগ্রাম গণমাধ্যমে যথাযথভাবে উপস্থাপিত হওয়া জরুরি। একই সঙ্গে তথ্যপ্রযুক্তির এই যুগে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোন তথ্য কীভাবে পরিবেশন করা উচিত এবং কোন স্পর্শকাতর বিষয়গুলো এড়িয়ে চলা দরকার, সে সম্পর্কে সাংবাদিকদের পরিষ্কার ধারণা থাকা প্রয়োজন।

শ্যামনগর প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য এম কামরুজ্জামান বলেন, স্থানীয় সাংবাদিক হিসেবে আমরা প্রতিনিয়ত মাঠপর্যায়ের খবর সংগ্রহ করি। তবে জলবায়ু সংকট ও সামাজিক যোগাযোগ মাধ্যমের সঠিক ব্যবহারের ভারসাম্য রক্ষা করে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে এ ধরণের আয়োজন মিডিয়া কর্মীদের দক্ষতা ও সংবেদনশীলতা বাড়াবে।

সুন্দরবন প্রেস ক্লাবের সভাপতি বিলাল হোসেন উল্লেখ করেন, বনদস্যুতা কিংবা ম্যানগ্রোভ বন ঘিরে জেলে-বাওয়ালিদের নিরাপত্তা সংকট নিয়ে রিপোর্ট করার সময় স্থানীয় পরিবেশ ও মানুষের সুরক্ষার বিষয়টি মাথায় রাখতে হয়। সঠিক এবং দায়িত্বশীল সাংবাদিকতাই পারে প্রান্তিক মানুষের কণ্ঠস্বর নীতিনির্ধারকদের কাছে পৌঁছে দিতে।

উপকূলীয় প্রেস ক্লাবের সভাপতি এম এ হালিম বলেন, উপকূলের তীব্র সুপেয় পানির সংকট ও লবণাক্ততার প্রভাব নারীদের স্বাস্থ্যের ওপর কতটা ভয়াবহ প্রভাব ফেলছে, তা নিয়ে আরও ব্যাপকভাবে কাজ করার সুযোগ রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের ইতিবাচক ব্যবহারকে কাজে লাগিয়ে এসব আঞ্চলিক সংকট বিশ্ব দরবারে তুলে ধরতে হবে।

কর্মশালায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন সিসিডিবি শক্তি প্রকল্পের অ্যাকাউন্ট অফিসার বাপ্পি দাস বৈরাগী, কমিউনিটি অর্গানাইজার মেহেরুন ফেরদৌস এবং ধ্রুব বিশ্বাস।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তালায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ

১

রাজশাহী বিমানবন্দরে গ্রেনেডসদৃশ বস্তু, বিকল্প পথে বের করা হলো মন্ত্রীকে

২

এনপিবি’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাহসী সাংবাদিকতার প্রত্যাশা

৩

সরকারি চাকরিতে ৫ লাখের বেশি শূন্যপদ পূরণে তিন মেয়াদি পরিকল্পনা

৪

সুন্দরবন উপকূলে মিডিয়া সংবেদনশীলকরণ কর্মশালা

৫

গ্রামবাসী জানলেন রক্তের গ্রুপ, শিক্ষার্থীদের হলো জ্ঞানের পরীক্ষা

৬

পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য কর্মীদের প্রশিক্ষণ

৭

কয়রায় জলবায়ু সহনশীল কৃষি ও নারীর ক্ষমতায়নে নতুন উদ্যোগ

৮

আশাশুনিতে মৎস্যজীবী লীগের তথ্যবিষয়ক সম্পাদক ওসমান গনিসহ গ্রেপ্তার ৩

৯

এখন থেকে মোবাইল কোর্ট অভিযানের ভিডিও ধারণ বাধ্যতামূলক

১০

পারশাকে বিয়ে করে কেন পরিচয় গোপন রেখেছিলেন তার স্বামী

১১

Dissemination workshop on ensuring climate-resilient healthcare in Ashashuni

১২

যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন, সাতক্ষীরায় সাবেক পুলিশ কর্মকর্তার ৭ বছরের কারাদণ্ড

১৩

উপকূল দিবস: রাষ্ট্রীয় স্বীকৃতির অপেক্ষা || ‎তারিক ইসলাম

১৪

শ্যামনগরের সব খাল দখলমুক্ত ও জনসাধারণের জন্য উন্মুক্ত করার দাবি

১৫

আজ শহীদ নূর হোসেন দিবস

১৬

সুন্দরবনের অন্ধকারে রাষ্ট্র, জীবিকা ও নিরাপত্তার সংকট || মো. মামুন হাসান

১৭

দায়িত্বভার গ্রহণ করলো গবি আইন বিভাগের শিক্ষার্থী কল্যাণ পরিষদের নতুন কমিটি

১৮

ফরিদপুরে গভীর রাতে বাসে আগুন, প্রাণ গেল ঘুমন্ত চালকের

১৯

নারায়ণগঞ্জে মাদরাসায় আগুন, বার্ন ইনস্টিটিউটে ভর্তি ৪৮

২০