
গবি প্রতিনিধি: গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) আইন বিভাগের শিক্ষার্থী কল্যাণ পরিষদের পঞ্চম কার্যনির্বাহী কমিটি দায়িত্বভার গ্রহণ করেছে।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৪১৮ নম্বর কক্ষে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইন বিভাগের বিভাগীয় প্রধান মোঃ আখতারুল আলম চৌধুরী।
চতুর্থ কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ও সভাপতির বক্তব্যের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এরপর নবগঠিত পঞ্চম কার্যনির্বাহী কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন উপস্থিত শিক্ষকবৃন্দ। এ সময় নবগঠিত কমিটির সভাপতি মো. আকরাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ মাহির ফয়সাল নাঈম বক্তব্য দেন।
তাঁরা শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং পরিষদের কার্যক্রমকে আরও গতিশীল করতে শিক্ষক ও শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানের একপর্যায়ে বিদায়ী কমিটির সদস্যদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
পরে পঞ্চম কার্যনির্বাহী কমিটির কাছে দায়িত্বভার হস্তান্তর করে চতুর্থ কার্যনির্বাহী কমিটি।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন আইন বিভাগের সহকারী অধ্যাপক অ্যাডভোকেট মো. মনজুরুল ইসলাম এবং সহকারী অধ্যাপক ফারাহ ইকবাল।

মন্তব্য করুন