বাংলাদেশ, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
২৬ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
৯ নভেম্বর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তালায় শিশু ধর্ষণের দা‌য়ে কিশোরের ১০ বছরের কারাদণ্ড

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় ৯ বছরের এক শিশুকে ধর্ষণের দা‌য়ে তুহিন শেখ নামে এক কি‌শোরকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (৯ ন‌ভেম্বর) সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জাকারিয়া হোসেন এক জনাকীর্ণ আদালতে এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

সাজাপ্রাপ্ত তুহিন শেখ জেলার তালা উপজেলার মহান্দী গ্রামের শেখ শফিকুল ইসলামের ছেলে। ঘটনার সময় তার বয়স ছিল ১৫ বছর।

মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ১৮ জুন সকালে তালা উপজেলা সদরের একটি গ্রামের ৯ বছর বয়সী ওই শিশু তার ছোট বোনকে নিয়ে বাড়ি থেকে প্রায় ৫০০ গজ দূরে একটি খেজুরবাগানে খেজুর কুড়াতে যায়। এ সময় তুহিন তাকে ধরে পাশের একটি পাটক্ষেতে নিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ করা হয়। এসময় দুই শিশুর চিৎকারে তাদের মা ও প্রতিবেশীরা এগিয়ে এলে আসামি পালিয়ে যায়।

এ ঘটনায় শিশুটির বাবা ওই দিন রাতে তালা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পুলিশ তুহিনকে গ্রেপ্তার করে। মামলার তদন্ত শেষে ২০১৫ সালের ২৯ জুন তালা থানার উপপরিদর্শক পিন্টু লাল দাস আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

মামলায় সাতজন সাক্ষীর সাক্ষ্য ও জেরা এবং নথিপত্র পর্যালোচনা শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তুহিন শেখকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেন।

আসামিপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট রাজীব রায় চৌধুরী সঞ্জয়। রাষ্ট্রপক্ষে ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট আলমগীর আশরাফ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় কৃষি ও অকৃষি খাতে নারীদের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান

১

সাতক্ষীরা সরকারি কলেজে নবীন বরণ

২

সুন্দরবনে চোরা শিকারীদের ফাঁদে আটকে পড়া চিত্রা হরিণ উদ্ধার

৩

তালায় শিশু ধর্ষণের দা‌য়ে কিশোরের ১০ বছরের কারাদণ্ড

৪

দেবহাটায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির সমাবেশ

৫

৬ শিল্পাঞ্চলে ১০০ শয্যার শ্রমিক হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

৬

দেশের সব বিভাগের জন্য দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

৭

শ্রীলঙ্কা-ভুটানের পয়েন্ট ভাগাভাগি, সাফ চ্যাম্পিয়নশিপের সেমিতে বাংলাদেশg

৮

স্বৈরাচার সরকার পরিকল্পিতভাবে চিকিৎসাব্যবস্থা ধ্বংস করেছিল: প্রধানমন্ত্রী

৯

বিদেশে চিকিৎসা খরচ পাঠানোর সীমা বাড়লো ৩০ হাজার ডলার পর্যন্ত

১০

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা পৌর বিএনপির দোয়া

১১

কয়রা এলজিইডি অফিসে জনবল সংকট চরমে

১২

কালিগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বিশাল র‍্যালি

১৩

শার্শায় ভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৪

শ্যামনগরে গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা

১৫

নিবন্ধন বাতিলসহ কার্যক্রম বন্ধ ৭২২ এনজিওর: সালাহউদ্দিন আহমদ

১৬

গ্রেপ্তার হয়ে কারাগারে এমপি নজরুল, সংসদকে জানালেন স্পিকার

১৭

সিলেট টেস্টে জিতল না কেউ, সিরিজ উইন্ডিজের

১৮

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ২২৬০ জন

১৯

সুন্দরবনের বনদস্যু নির্মূলে খোলপেটুয়া নদীতে নৌবন্ধন, জেলে-বাওয়ালীদের আর্তনাদ

২০