বাংলাদেশ, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
২৫ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
৯ নভেম্বর ২০২৬, ১:৫৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সুন্দরবনের বনদস্যু নির্মূলে খোলপেটুয়া নদীতে নৌবন্ধন, জেলে-বাওয়ালীদের আর্তনাদ

বিলাল হোসেন: সুন্দরবনে বনদস্যু নির্মূলের এক দফা দাবিতে সাতক্ষীরার শ্যামনগরের খোলপেটুয়া নদীতে নৌ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে উপকূলের জেলে-বাওয়ালীরা।

সোমবার (৯ নভেম্বর) বেলা ১১টায় শ্যামনগর উপজেলার খোলপেটু নদীতে শত শত নৌকা নিয়ে এই নৌ বন্ধনে অংশ নেন জেলে-বাওয়ালীরা। এই কর্মসূচিতে একত্মতা ঘোষণা করে অংশ নেন স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব ও নাগরিক সমাজের প্রতিনিধিরাও।

বনদুস্য নির্মূল কমিটির প্রধান সমন্বয়ক সালাউদ্দিন লিটনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা বিএনপি’র আহবায়ক মোঃ সোলায়মান কবির, শ্যামনগর উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলু, ঈশ্বরীপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ নুরুজ্জামান, গাবুরা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব খায়রুল ইসলাম মিলন, গাবুরা ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি ইয়াসিন আরাফাত, ইউপি সদস্য জিএম আবিয়ার রহমান, ফরিদা পারভীন, মাস্টার আব্দুর রহিম, খালিদ হোসেন, পারুল আক্তার, জেলে বাবলুর রহমান, সবুর আলী, উমর ফারুক, সাইফুল ইসলাম প্রমুখ।

এসময় জেলে বাবলুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি। কিন্তু এখনো কোনো প্রকার ফল পায়নি। প্রশাসন নির্বিকার। প্রতিদিন কোনো না কোনো এলাকা থেকে মুক্তিপণের দাবিতে জেলেদের তুলে নিয়ে যাচ্ছে বনদস্যুরা। আমরা আন্দোলনে নামায় ভয় আরো বেড়েছে।

জেলে সবুর আলী বলেন, আমরা সুন্দরবনে নামতে না পেরে দিনের পর দিন না খেয়ে আছি। সুন্দরবনে ঢুকলেই আমাদের তুলে নিয়ে যাবে, এই ভয়ে পরিবার নিয়ে খুবই দুর্দিনে আছি। প্রশাসনকে বারবার জানানোর পরেও দৃশ্যমান কোনো পদক্ষেপ নিতে দেখলাম না।

জেলে ওমর ফারুক বলেন, সরকার বনদস্যু নির্মূল করুক, না পারলে আমাদেরকে অন্য কর্মসংস্থানের ব্যবস্থা করে দিক। তা না হলে আমরা খাব কি? দিনের পর দিন পরিবার নিয়ে অনাহারে দিন কাটছে। আমাদের আন্দোলনের ছবি তাদের কাছে পৌঁছে গেছে। ছবি দেখে দেখে আমাদেরকে হুমকি দিচ্ছে। আমরা এখন কি করবো কিছুই বুঝতে পারছি না।

উপজেলা বিএনপি’র আহ্বায়ক মোঃ সোলায়মান কবির বলেন, সুন্দরবনের বনদস্যুদের নির্মূলে বন ও পরিবেশ মন্ত্রীর সাথে দেখা করে জেলেদের এই দুঃখ দুর্দশার কথা তুলে ধরবো।

বনদুস্য নির্মূল কমিটির সমন্বয়ক মোঃ সালাউদ্দিন লিটন বলেন, আজ নবমতম দিন আমরা আন্দোলন করছি। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখতে পায়নি। দ্রুততম সময়ের প্রশাসন অভিযানে না নামলে এর চেয়ে কঠিন আন্দোলন গড়ে তুলবো।

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তা শাহিনুর রহমান বলেন, জেলে বাওয়ালীদের আন্দোলনের সাথে আমরা একমত।পাশাপাশি সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বনদস্যুদের বিরুদ্ধে অভিযান চালাতে আমরা সবসময় প্রস্তুত। পাশাপাশি কয়েকটা বাহিনী বনদস্যু নির্মূলে কাজ করে যাচ্ছে। আমরাও তাদের সাথে যৌথ অভিযান পরিচালনা করার জন্য সর্বদা প্রস্তুত আছি।

প্রসঙ্গত, রোববারও সুন্দরবনে মৎস্য শিকারে গিয়ে মুক্তিপণের দাবিতে ১০ জেলেকে অপহরণ করেছে বনদস্যুরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬ শিল্পাঞ্চলে ১০০ শয্যার শ্রমিক হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

১

দেশের সব বিভাগের জন্য দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

২

শ্রীলঙ্কা-ভুটানের পয়েন্ট ভাগাভাগি, সাফ চ্যাম্পিয়নশিপের সেমিতে বাংলাদেশg

৩

স্বৈরাচার সরকার পরিকল্পিতভাবে চিকিৎসাব্যবস্থা ধ্বংস করেছিল: প্রধানমন্ত্রী

৪

বিদেশে চিকিৎসা খরচ পাঠানোর সীমা বাড়লো ৩০ হাজার ডলার পর্যন্ত

৫

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা পৌর বিএনপির দোয়া

৬

কয়রা এলজিইডি অফিসে জনবল সংকট চরমে

৭

কালিগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বিশাল র‍্যালি

৮

শার্শায় ভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল যুবকের

৯

শ্যামনগরে গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা

১০

নিবন্ধন বাতিলসহ কার্যক্রম বন্ধ ৭২২ এনজিওর: সালাহউদ্দিন আহমদ

১১

গ্রেপ্তার হয়ে কারাগারে এমপি নজরুল, সংসদকে জানালেন স্পিকার

১২

সিলেট টেস্টে জিতল না কেউ, সিরিজ উইন্ডিজের

১৩

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ২২৬০ জন

১৪

সুন্দরবনের বনদস্যু নির্মূলে খোলপেটুয়া নদীতে নৌবন্ধন, জেলে-বাওয়ালীদের আর্তনাদ

১৫

মধ্যরাতে হামলার অভিযোগ, ফেসবুক লাইভে যা বললেন পরীমনি

১৬

সব স্কুল-কলেজে মাদক ও ইভ টিজিং প্রতিরোধ কমিটি গঠনের নির্দেশ

১৭

২০২৯ সালে মোদির পতন হবে: অভিজিৎ দীপকে

১৮

কারাগারে বাইবেল-কোরআন পড়ছেন মাদুরো

১৯

নতুন পাসপোর্টের জন্য দিল্লি হাইকমিশনে হাসিনার আবেদন: রয়টার্স

২০