বাংলাদেশ, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
২৫ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
৯ নভেম্বর ২০২৬, ৬:৪৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কয়রা এলজিইডি অফিসে জনবল সংকট চরমে

Oplus_16908288

কয়রা (খুলনা) প্রতিনিধি : খুলনার কয়রা এলজিইডি অফিসে জনবল সংকট চরম আকার ধারণ করেছে। দপ্তরটিতে উপজেলা প্রকৌশলীর পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। এর মধ্যে একমাত্র উপসহকারী প্রকৌশলীকে বদলি করায় কার্যত কর্মকর্তা-শূন্য হয়ে পড়েছে এলজিইডি অফিস। ফলে উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের তদারকি, কাজের মান যাচাই ও দাপ্তরিক কার্যক্রম নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

জানা গেছে, গত ৬ মাসের অধিক সময় কয়রা উপজেলা প্রকৌশলীর পদটিতে কোনো নতুন কর্মকর্তাকে পদায়ন করা হয়নি। উপজেলাটিতে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন প্রায় ৩০ কিলোমিটার দূরের পার্শ্ববর্তী পাইকগাছা উপজেলা প্রকৌশলী।

অথচ পাইকগাছা উপজেলায় রয়েছে ১০টি ইউনিয়ন। অন্যদিকে কয়রা উপজেলায় রয়েছে সাতটি ইউনিয়ন। দুই উপজেলার মোট ১৭টি ইউনিয়নের উন্নয়ন কর্মকাণ্ডের দায়িত্ব পালন করতে হচ্ছে একজন প্রকৌশলীকে।

এদিকে এলজিইডির উপজেলা পর্যায়ের প্রকৌশল দপ্তরে বিভিন্ন উন্নয়নকাজের তদারকি ও কারিগরি কার্যক্রম পরিচালনার জন্য সাধারণত একাধিক উপসহকারী প্রকৌশলীর প্রয়োজন হয়।

কয়রা এলজিইডি অফিসে মাত্র একজন উপসহকারী প্রকৌশলী কর্মরত ছিলেন। তাকেও গত ৪ নভেম্বর বদলি করে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। তবে, তার স্থলে নতুন কাউকে পদায়ন করা হয়নি। ফলে কয়রা অফিসে মাঠপর্যায়ের কাজ তদারকির দায়িত্ব পালনের জন্য বর্তমানে কোনো উপসহকারী প্রকৌশলী নেই বলে জানা গেছে।

এ অবস্থায় কয়রা উপজেলার গ্রামীণ সড়ক নির্মাণ ও সংস্কার, সেতু-কালভার্ট নির্মাণ, বিভিন্ন অবকাঠামো উন্নয়ন প্রকল্পের কাজের অগ্রগতি পর্যবেক্ষণ এবং নির্মাণকাজের গুণগত মান নিশ্চিত করা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। একজন প্রকৌশলীর পক্ষে দুটি উপজেলার বিপুলসংখ্যক উন্নয়ন প্রকল্পের নিয়মিত তদারকি কতটা সম্ভব, তা নিয়েও সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

স্থানীয়দের আশঙ্কা, প্রয়োজনীয় প্রকৌশলী ও কারিগরি জনবল না থাকলে উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন, কাজের গুণগত মান এবং নির্ধারিত সময়ে প্রকল্প শেষ করার ক্ষেত্রে জটিলতা তৈরি হতে পারে। বিশেষ করে উপকূলীয় ও দুর্যোগপ্রবণ কয়রা উপজেলার যোগাযোগ অবকাঠামো রক্ষণাবেক্ষণে পর্যাপ্ত প্রকৌশলীর উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কয়রা উপজেলার ঠিকাদার ইমরান হোসেন বলেন, পাইকগাছা উপজেলা প্রকৌশলী কয়রার অতিরিক্ত দায়িত্ব পালন করলেও তিনি সপ্তাহে মাত্র এক দিন কয়রা অফিসে আসেন। অনেক সময় সেটিও সম্ভব হয় না। ফলে উন্নয়নকাজের তদারকি, বিল-ভাউচার সংক্রান্ত কার্যক্রমসহ বিভিন্ন দাপ্তরিক কাজে আমাদের নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এভাবে একটি উপজেলার গুরুত্বপূর্ণ উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা কঠিন। তাই কয়রার উন্নয়ন কর্মকাণ্ডের স্বাভাবিক গতি বজায় রাখতে আমরা দ্রুত একজন স্থায়ী উপজেলা প্রকৌশলী নিয়োগের দাবি জানাচ্ছি।

এলজিইডি খুলনার নির্বাহী প্রকৌশলী মো. কামরুল ইসলাম সরদার বলেন, কয়রা উপজেলা এলজিইডি অফিসে প্রয়োজনীয় কর্মকর্তা না থাকার বিষয়টি আমাদের নজরে রয়েছে। সম্প্রতি নতুন নিয়োগের মাধ্যমে কিছু কর্মকর্তা যোগদান করেছেন। জনবল সংকট নিরসনে কয়রা অফিসে দ্রুত একজন উপজেলা প্রকৌশলী ও উপসহকারী প্রকৌশলী পদায়নের উদ্যোগ নেওয়া হবে। আশা করছি, অল্প সময়ের মধ্যেই এ সমস্যার সমাধান করা সম্ভব হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬ শিল্পাঞ্চলে ১০০ শয্যার শ্রমিক হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

১

দেশের সব বিভাগের জন্য দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

২

শ্রীলঙ্কা-ভুটানের পয়েন্ট ভাগাভাগি, সাফ চ্যাম্পিয়নশিপের সেমিতে বাংলাদেশg

৩

স্বৈরাচার সরকার পরিকল্পিতভাবে চিকিৎসাব্যবস্থা ধ্বংস করেছিল: প্রধানমন্ত্রী

৪

বিদেশে চিকিৎসা খরচ পাঠানোর সীমা বাড়লো ৩০ হাজার ডলার পর্যন্ত

৫

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা পৌর বিএনপির দোয়া

৬

কয়রা এলজিইডি অফিসে জনবল সংকট চরমে

৭

কালিগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বিশাল র‍্যালি

৮

শার্শায় ভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল যুবকের

৯

শ্যামনগরে গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা

১০

নিবন্ধন বাতিলসহ কার্যক্রম বন্ধ ৭২২ এনজিওর: সালাহউদ্দিন আহমদ

১১

গ্রেপ্তার হয়ে কারাগারে এমপি নজরুল, সংসদকে জানালেন স্পিকার

১২

সিলেট টেস্টে জিতল না কেউ, সিরিজ উইন্ডিজের

১৩

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ২২৬০ জন

১৪

সুন্দরবনের বনদস্যু নির্মূলে খোলপেটুয়া নদীতে নৌবন্ধন, জেলে-বাওয়ালীদের আর্তনাদ

১৫

মধ্যরাতে হামলার অভিযোগ, ফেসবুক লাইভে যা বললেন পরীমনি

১৬

সব স্কুল-কলেজে মাদক ও ইভ টিজিং প্রতিরোধ কমিটি গঠনের নির্দেশ

১৭

২০২৯ সালে মোদির পতন হবে: অভিজিৎ দীপকে

১৮

কারাগারে বাইবেল-কোরআন পড়ছেন মাদুরো

১৯

নতুন পাসপোর্টের জন্য দিল্লি হাইকমিশনে হাসিনার আবেদন: রয়টার্স

২০