বাংলাদেশ, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
২৫ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
৯ নভেম্বর ২০২৬, ৮:২৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্রীলঙ্কা-ভুটানের পয়েন্ট ভাগাভাগি, সাফ চ্যাম্পিয়নশিপের সেমিতে বাংলাদেশg

ডেস্ক রিপোর্ট: এক ম্যাচ হাতে রেখেই সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠে গেল স্বাগতিক বাংলাদেশ ফুটবল দল। ‘এ’ গ্রুপের খেলায় শ্রীলংকা-ভুটান ম্যাচ আজ ২-২ গোলে ড্র করায় বাংলাদশের সেমিফাইনাল নিশ্চিত হয়ে যায়।

দুই গ্রুপের শীর্ষ দুটি করে মোট ৪টি দল সেমিফাইনাল খেলবে। ‘এ’ গ্রুপ থেকে ভুটান দুই ম্যাচ খেলে সংগ্রহ করেছে মাত্র এক পয়েন্ট। শ্রীলংকা এক ম্যাচ খেলে পেয়েছে এক পয়েন্ট। বাংলাদেশ ভুটানকে হারিয়ে এক ম্যাচে তিন পয়েন্ট নিয়ে গ্রুপে সবার উপরে আছে।

পরের ম্যাচে বাংলাদেশ দল শ্রীলংকার কাছে হারলেও তারা শীর্ষ দুইয়ের মধ্যে থাকবে। ফলে বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হয়েছে এক ম্যাচ হাতে রেখেই।

আজ শ্রীলংকার সঙ্গে ড্র করায় ভুটানকে তাকিয়ে থাকতে হবে বাংলাদেশের দিকে। কারণ বাংলাদেশ দল পরের ম্যাচে শ্রীলংকাকে দুই গোলের ব্যবধানে হারালে লাভ হবে ভুটানের। তখন তারা সেমিফাইনাল খেলতে পারবে।

তবে শ্রীলংকা ফুটবল দল বাংলাদেশের বিপক্ষে ড্র করলেই গ্রুপ রানার্স আপ হিসেবে সেমিফাইনাল খেলতে পারবে। তখন ছিটকে যাবে ভুটান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬ শিল্পাঞ্চলে ১০০ শয্যার শ্রমিক হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

১

দেশের সব বিভাগের জন্য দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

২

শ্রীলঙ্কা-ভুটানের পয়েন্ট ভাগাভাগি, সাফ চ্যাম্পিয়নশিপের সেমিতে বাংলাদেশg

৩

স্বৈরাচার সরকার পরিকল্পিতভাবে চিকিৎসাব্যবস্থা ধ্বংস করেছিল: প্রধানমন্ত্রী

৪

বিদেশে চিকিৎসা খরচ পাঠানোর সীমা বাড়লো ৩০ হাজার ডলার পর্যন্ত

৫

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা পৌর বিএনপির দোয়া

৬

কয়রা এলজিইডি অফিসে জনবল সংকট চরমে

৭

কালিগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বিশাল র‍্যালি

৮

শার্শায় ভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল যুবকের

৯

শ্যামনগরে গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা

১০

নিবন্ধন বাতিলসহ কার্যক্রম বন্ধ ৭২২ এনজিওর: সালাহউদ্দিন আহমদ

১১

গ্রেপ্তার হয়ে কারাগারে এমপি নজরুল, সংসদকে জানালেন স্পিকার

১২

সিলেট টেস্টে জিতল না কেউ, সিরিজ উইন্ডিজের

১৩

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ২২৬০ জন

১৪

সুন্দরবনের বনদস্যু নির্মূলে খোলপেটুয়া নদীতে নৌবন্ধন, জেলে-বাওয়ালীদের আর্তনাদ

১৫

মধ্যরাতে হামলার অভিযোগ, ফেসবুক লাইভে যা বললেন পরীমনি

১৬

সব স্কুল-কলেজে মাদক ও ইভ টিজিং প্রতিরোধ কমিটি গঠনের নির্দেশ

১৭

২০২৯ সালে মোদির পতন হবে: অভিজিৎ দীপকে

১৮

কারাগারে বাইবেল-কোরআন পড়ছেন মাদুরো

১৯

নতুন পাসপোর্টের জন্য দিল্লি হাইকমিশনে হাসিনার আবেদন: রয়টার্স

২০