বাংলাদেশ, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
২৫ কার্তিক ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
৮ নভেম্বর ২০২৬, ৮:১৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

৩৯ বছর বয়সে মেসির নতুন ইতিহাস, আবারও জিতলেন গোল্ডেন বুট

ডেস্ক রিপোর্ট: মেজর লিগ সকারে (এমএলএস) ইতিহাস গড়লেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। প্রথম খেলোয়াড় হিসেবে টানা দুই মৌসুম গোল্ডেন বুট জয়ের কীর্তি গড়েছেন ইন্টার মায়ামির এই ফরোয়ার্ড। ২০২৬ মৌসুমে ২৬ গোল করে টানা দ্বিতীয়বারের মতো লিগের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতেছেন ৩৯ বছর বয়সী এই ফুটবল জাদুকর। খবর ইএসপিএন-এর।

২০২৬ সালের নিয়মিত মৌসুমে ৩১ ম্যাচে (২৯টি শুরু থেকে) ২৬ গোল করেছেন মেসি। এমএলএসের ইতিহাসে একাধিক মৌসুমে সর্বোচ্চ গোলদাতা হওয়া ষষ্ঠ খেলোয়াড় তিনি। এবার দ্বিতীয় স্থানে থাকা এফসি ডালাসের ক্রোয়েশিয়ান ফরোয়ার্ড পেতার মুসার চেয়ে চার গোল বেশি করেছেন মেসি। ২১ গোল নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছেন ন্যাশভিল এসসির স্ট্রাইকার স্যাম সারিজ।

মৌসুমের শেষ ম্যাচে অবশ্য গোলের দেখা পাননি মেসি। শনিবার চার্লট এফসির বিপক্ষে প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-৩ গোলে ড্র করেছে ইন্টার মায়ামি।

ম্যাচের ১৪ মিনিটে মেসির কর্নার থেকে গোল করে মায়ামিকে এগিয়ে দেন ইয়ান ফ্রে। ৩৩ মিনিটে জার্মান বেরতেরামের হেড থেকে পাওয়া বল কাছ থেকে জালে পাঠান লুইস সুয়ারেজ। এরপর ৪২ মিনিটে বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে ব্যবধান ৩-০ করেন রদ্রিগো ডি পল।

তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় চারলট। ৫০ ও ৫৫ মিনিটে জোড়া গোল করে ব্যবধান কমান লিয়েল আবাদা। ম্যাচের ৯০ মিনিটে টাইগার স্মলসের শট পোস্টে ফিরে এলে রিবাউন্ড থেকে গোল করে সমতা ফেরান রোদলফো আলোকো।

এবারের মৌসুমে মেসির দুর্দান্ত পারফরম্যান্সে ইন্টার মায়ামি ইস্টার্ন কনফারেন্সে ৬০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান নিশ্চিত করেছে। ফলে টানা চতুর্থবারের মতো প্লে-অফে জায়গা করে নেয়ার পাশাপাশি আসন্ন কনকাকাফ চ্যাম্পিয়নস কাপে খেলার টিকিটও পেয়েছে দলটি।

এর আগে ২০২৫ মৌসুমেও গোল্ডেন বুট জিতেছিলেন মেসি। সেবার মাত্র ২৮ ম্যাচে ২৯ গোল করে ডেনিস বুয়াঙ্গা ও স্যাম সারিজকে পেছনে ফেলেছিলেন তিনি। শুধু গোল করাই নয়, ১৯টি অ্যাসিস্ট করে লিগের সর্বোচ্চ অ্যাসিস্টদাতাও হয়েছিলেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা। দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে জিতেছিলেন ২০২৫ সালের এমএলএসের সবচেয়ে মূল্যবান খেলোয়াড়ের (এমভিপি) পুরস্কার। ২০২৬ সালেও এমভিপি হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন তিনি।

এদিকে ন্যাশভিল এসসি ২-০ গোলে সিনসিনাটিকে হারিয়ে ৭৭ পয়েন্ট নিয়ে মৌসুম শেষ করেছে। এর মধ্য দিয়ে ২০২৪ সালে ইন্টার মায়ামির গড়া ৭৪ পয়েন্টের এমএলএস এক মৌসুমে সর্বোচ্চ পয়েন্টের রেকর্ডও ভেঙে দিয়েছে তারা।

প্লে-অফের প্রথম রাউন্ডে সেরা তিন ম্যাচের সিরিজে সপ্তম স্থানে থাকা কলম্বাস ক্রুর মুখোমুখি হবে ইন্টার মায়ামি। দ্বিতীয় স্থানে থাকায় সিরিজে নিজেদের মাঠে খেলার সুবিধা পাবে মেসির দল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে জাতীয় সমবায় দিবস পালিত

১

৩৯ বছর বয়সে মেসির নতুন ইতিহাস, আবারও জিতলেন গোল্ডেন বুট

২

মালয়েশিয়ায় চাকরির জন্য প্রাথমিকভাবে ৩০০ জন নির্বাচিত

৩

তানজিন তিশার বিরুদ্ধে মামলা

৪

মোহাম্মদ ওয়াজেদ আলী: বুদ্ধিবৃত্তিক জাগরণের নিভৃতচারী কারিগর || ‎তারিক ইসলাম

৫

কারিগরি শিক্ষায় শিক্ষার্থী ভর্তি বৃদ্ধিতে আলোচনা

৬

সুন্দরবনে সক্রিয় ১২ দস্যু বাহিনী, সামনে এলো গাবুরার আমির ও দাতিনাখালীর আলমের নাম

৭

পাইকগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

৮

দেবহাটায় জামায়াতের রুকন সম্মেলন

৯

তালায় জাতীয় সমবায় দিবস পালিত

১০

মালদ্বীপকে উড়িয়ে সেমির আশা বাঁচিয়ে রাখল পাকিস্তান

১১

ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ২৩৩৩

১২

সাতক্ষীরায় অ্যারাইজ ২২৪১ ধানের মাঠ দিবস

১৩

পরীমনির কর্মকাণ্ড শিল্পী সমাজের জন্য কলঙ্ক: রিনা খান

১৪

সাতক্ষীরায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

১৫

সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ১১ জেলেকে অপহরণের অভিযোগ

১৬

প্রথম ধাপের ভোটগ্রহণে প্রাধান্য পাচ্ছে যেসব ইউনিয়ন পরিষদ

১৭

কাবার সামনে দাঁড়িয়ে ‘বিয়ের’ খবর দিলেন নাজনীন নীহা!

১৮

দেশে গ/ণ/পি/টু/নিতে অক্টোবরে প্রা/ণ গেল ৩২ জনের

১৯

প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি

২০