
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছা উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।
রোববার বিকেলে পাইকগাছা পৌরসভা চত্বরে পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ।
সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান এস এম এনামুল হক, উপজেলা বিএনপির সদস্য সচিব এস এম এমদাদুল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর কামাল আহমেদ সেলিম নেওয়াজ, পৌর বিএনপির সাবেক আহবায়ক সেলিম রেজা লাকি, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, কাজী সাজ্জাদ আহমেদ মানিক ও তোহিদুজ্জামান মুকুল, যুবদল নেতা ও সাবেক কাউন্সিলর ইমরান সরদার, কৃষক দল নেতা মেছের আলী সানা, যজ্ঞেশ্বর কার্তিক, যুবদল নেতা আনারুল ইসলাম, সোহেল প্রমুখ।
আলোচনা সভা শেষে একটি র্যালি পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়।

মন্তব্য করুন