বাংলাদেশ, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
২৫ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
৮ নভেম্বর ২০২৬, ৬:১১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

ডেস্ক রিপোর্ট: ‘করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় ৫৫তম জাতীয় সমবায় দিবস ২০২৬ উপলক্ষে সমবায় মেলা, বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ নভেম্বর) বেলা ১২টায় জেলা শিল্পকলা একাডেমিতে বেলুন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে সমবায় দিবসের কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক কাউসার আজিজ। স্বাগত বক্তব্য রাখেন জেলা সমবায় অফিসার মোঃ আশিকুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা জামায়াতের আমির শহিদুল ইসলাম মুকুল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত, সদর উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মুর্শিদ আলম প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম, জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক মো জাফর ইকবাল, নব দিগন্ত কৃষি উন্নয়ন সমবায় সমিতি লিঃ এর নির্বাহী পরিচালক মোঃ বজলুর রহমানসহ সমবায় কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও উদ্যোক্তাবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা সমবায় আন্দোলনের মাধ্যমে দেশের অর্থনীতিকে আরও গতিশীল ও শক্তিশালী করা এবং পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে একটি আত্মনির্ভরশীল সমাজ গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠান পরিচালনা করেন জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক রামপ্রসাদ ঢালী।

অনুষ্ঠানে দুগ্ধ প্রকল্পের আওতায় সুবিধাভোগী ১৪ জনের মাঝে সুদ মুক্ত ১৪ লক্ষ টাকার গাভী পালন ও দুগ্ধ ঋণের চেক প্রদান করা হয় এবং বিভিন্ন প্রতিষ্ঠানে ফলজ গাছের চারা বিতরণ করা হয়।

এছাড়া সমবায় পণ্য মেলায় ১৩টি স্টলে সবজি, গার্মেন্টস শিল্প, হস্ত ও কুটির শিল্প নিয়ে অংশগ্রহণ করেন উদ্যোক্তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে জাতীয় সমবায় দিবস পালিত

১

৩৯ বছর বয়সে মেসির নতুন ইতিহাস, আবারও জিতলেন গোল্ডেন বুট

২

মালয়েশিয়ায় চাকরির জন্য প্রাথমিকভাবে ৩০০ জন নির্বাচিত

৩

তানজিন তিশার বিরুদ্ধে মামলা

৪

মোহাম্মদ ওয়াজেদ আলী: বুদ্ধিবৃত্তিক জাগরণের নিভৃতচারী কারিগর || ‎তারিক ইসলাম

৫

কারিগরি শিক্ষায় শিক্ষার্থী ভর্তি বৃদ্ধিতে আলোচনা

৬

সুন্দরবনে সক্রিয় ১২ দস্যু বাহিনী, সামনে এলো গাবুরার আমির ও দাতিনাখালীর আলমের নাম

৭

পাইকগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

৮

দেবহাটায় জামায়াতের রুকন সম্মেলন

৯

তালায় জাতীয় সমবায় দিবস পালিত

১০

মালদ্বীপকে উড়িয়ে সেমির আশা বাঁচিয়ে রাখল পাকিস্তান

১১

ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ২৩৩৩

১২

সাতক্ষীরায় অ্যারাইজ ২২৪১ ধানের মাঠ দিবস

১৩

পরীমনির কর্মকাণ্ড শিল্পী সমাজের জন্য কলঙ্ক: রিনা খান

১৪

সাতক্ষীরায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

১৫

সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ১১ জেলেকে অপহরণের অভিযোগ

১৬

প্রথম ধাপের ভোটগ্রহণে প্রাধান্য পাচ্ছে যেসব ইউনিয়ন পরিষদ

১৭

কাবার সামনে দাঁড়িয়ে ‘বিয়ের’ খবর দিলেন নাজনীন নীহা!

১৮

দেশে গ/ণ/পি/টু/নিতে অক্টোবরে প্রা/ণ গেল ৩২ জনের

১৯

প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি

২০