বাংলাদেশ, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
২৫ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
৮ নভেম্বর ২০২৬, ৩:২২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কাবার সামনে দাঁড়িয়ে ‘বিয়ের’ খবর দিলেন নাজনীন নীহা!

বিনোদন ডেস্ক: ছোট পর্দার অভিনেত্রী নাজনীন নাহার নীহার ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহল ছিল অনেকেরই। গত জুনে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘রিলেশনশিপ’ স্ট্যাটাস দিয়ে জানিয়েছিলেন, সম্পর্কে জড়িয়েছেন তিনি।

তবে সেই সম্পর্ক প্রেম, বাগদান নাকি বিয়ে- তা নিয়ে স্পষ্ট করে কিছু বলেননি। এবার পবিত্র কাবার সামনে দাঁড়িয়ে জীবনসঙ্গীকে নিয়ে ছবি প্রকাশ করে দিলেন নতুন চমক। দিলেন বিয়ের ইঙ্গিতও।

রোববার (৮ নভেম্বর) নিজের ফেসবুক পেজে দুটি ছবি প্রকাশ করেন নীহা।

সৌদি আরবের মক্কায় মসজিদুল হারামে তোলা ছবিগুলোতে দেখা যায়, পবিত্র কাবার সামনে একজন পুরুষ তাকে জড়িয়ে দাঁড়িয়ে আছেন। দুজনেরই মুখ কাবার দিকে ফেরানো।
অন্য একটি ছবিতে দেখা যায়, একে অপরের হাত ধরে আছেন তারা। ছবিগুলো পেছন থেকে তোলা হওয়ায় দুজনের কারও মুখ দেখা যায়নি।

ছবির সঙ্গে দেওয়া ক্যাপশনেও সম্পর্কের নতুন অধ্যায়ের ইঙ্গিত দিয়েছেন অভিনেত্রী। নীহা লেখেন, ‘যে অধ্যায়টি আমরা এত দিন ব্যক্তিগতই রাখতে চেয়েছিলাম; এবার সেই সুন্দর যাত্রার গল্প সবার সঙ্গে ভাগ করে নিতে চাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের যে সুন্দর বন্ধনে আবদ্ধ করেছেন এবং তার পবিত্র ঘরে একসঙ্গে আসার সৌভাগ্য দান করেছেন, তার জন্য অশেষ শুকরিয়া।’

ক্যাপশনের শেষাংশে তিনি আরও লেখেন, ‘আমাদের এই বন্ধন সবসময় আল্লাহর রহমত ও বরকতে পরিপূর্ণ থাকুক।’

নীহার এই বার্তায় ভক্ত-অনুরাগীদের কাছে স্পষ্ট হয়েছে, জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন তিনি। যদিও সরাসরি বিয়ের কথা উল্লেখ করেননি অভিনেত্রী, তবে পবিত্র কাবার সামনে জীবনসঙ্গীকে নিয়ে এমন ছবি ও ক্যাপশনকে বিয়ের ঘোষণা হিসেবেই দেখছেন অনেকে। পোস্টের মন্তব্য ঘরে নবদম্পতিকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছেন অনুসারীরা।

তবে কার সঙ্গে জীবনের নতুন এই বন্ধনে জড়ালেন নীহা, সেই পরিচয় এখনো প্রকাশ করেননি। এর আগে গুঞ্জন ছড়িয়েছিল, এক পাকিস্তানি যুবকের সঙ্গে সম্পর্কে রয়েছেন অভিনেত্রী। যদিও এ বিষয়ে কখনো বিস্তারিত কিছু জানাননি তিনি।

এর আগে গত জুনে নিজের সম্পর্কের খবর প্রকাশ করে নীহা জানিয়েছিলেন, উপযুক্ত সময়ে জীবনসঙ্গীর পরিচয়ও নিজেই সামনে আনবেন। সে সময় গণমাধ্যমকে তিনি বলেছিলেন, ‘দেখুন, এই এনগেইজড হওয়ার কথা কিন্তু কাউকে খুঁজে বের করতে হয়নি। এটা নিজেই জানিয়েছি। ঠিক একইভাবে কোনো একটা উপযুক্ত সময়ে কার সঙ্গে এনগেইজড, সেই পরিচয়ও পেয়ে যাবেন।’

এবার পবিত্র কাবার সামনে থেকে দেওয়া বার্তায় জীবনের বিশেষ অধ্যায়ের কথা জানালেও সঙ্গীর পরিচয় নিয়ে নীরবই থাকলেন নীহা। ফলে তার নতুন জীবনের খবরের পাশাপাশি রহস্য রয়ে গেল জীবনসঙ্গীর পরিচয় ঘিরেও।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে জাতীয় সমবায় দিবস পালিত

১

৩৯ বছর বয়সে মেসির নতুন ইতিহাস, আবারও জিতলেন গোল্ডেন বুট

২

মালয়েশিয়ায় চাকরির জন্য প্রাথমিকভাবে ৩০০ জন নির্বাচিত

৩

তানজিন তিশার বিরুদ্ধে মামলা

৪

মোহাম্মদ ওয়াজেদ আলী: বুদ্ধিবৃত্তিক জাগরণের নিভৃতচারী কারিগর || ‎তারিক ইসলাম

৫

কারিগরি শিক্ষায় শিক্ষার্থী ভর্তি বৃদ্ধিতে আলোচনা

৬

সুন্দরবনে সক্রিয় ১২ দস্যু বাহিনী, সামনে এলো গাবুরার আমির ও দাতিনাখালীর আলমের নাম

৭

পাইকগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

৮

দেবহাটায় জামায়াতের রুকন সম্মেলন

৯

তালায় জাতীয় সমবায় দিবস পালিত

১০

মালদ্বীপকে উড়িয়ে সেমির আশা বাঁচিয়ে রাখল পাকিস্তান

১১

ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ২৩৩৩

১২

সাতক্ষীরায় অ্যারাইজ ২২৪১ ধানের মাঠ দিবস

১৩

পরীমনির কর্মকাণ্ড শিল্পী সমাজের জন্য কলঙ্ক: রিনা খান

১৪

সাতক্ষীরায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

১৫

সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ১১ জেলেকে অপহরণের অভিযোগ

১৬

প্রথম ধাপের ভোটগ্রহণে প্রাধান্য পাচ্ছে যেসব ইউনিয়ন পরিষদ

১৭

কাবার সামনে দাঁড়িয়ে ‘বিয়ের’ খবর দিলেন নাজনীন নীহা!

১৮

দেশে গ/ণ/পি/টু/নিতে অক্টোবরে প্রা/ণ গেল ৩২ জনের

১৯

প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি

২০