
দেবহাটা প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী দেবহাটা উপজেলা শাখার উদ্যোগে সদস্য (রুকন) সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ নভেম্বর) বিকাল সাড়ে ৩টায় দেবহাটার সখিপুর ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি এইচ এম এমদাদুল হকের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর শহিদুল ইসলাম মুকুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম, কর্মপরিষদ সদস্য মোস্তফা আসাদুজ্জামান মুকুল, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সোলাইমান হোসেন, ইসরায়েল আশেক মাগফুর ও আব্দুল গফুর সরদার।
আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা দেলওয়ার হোসেন, আব্দুল ওয়াহেদ, জিয়াউর রহমানসহ উপজেলা ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে শহিদুল ইসলাম মুকুল বলেন, একটি আদর্শ সংগঠন পরিচালনায় দায়িত্বশীলদের সততা, নিষ্ঠা, শৃঙ্খলা ও জবাবদিহিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রুকনদের ব্যক্তিগত জীবন, নৈতিক চরিত্র ও সাংগঠনিক দায়িত্ব পালনে আরও সচেতন হতে হবে। সমাজের মানুষের কল্যাণে কাজ করার পাশাপাশি সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে।
সভাপতির বক্তব্যে মাওলানা অলিউল ইসলাম রুকনদের সাংগঠনিক দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানান। তিনি সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে সকলকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার অনুরোধ করেন।

মন্তব্য করুন