বাংলাদেশ, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
২৫ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
৮ নভেম্বর ২০২৬, ৬:৩৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তালায় জাতীয় সমবায় দিবস পালিত

ডেস্ক রিপোর্ট: ‘করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার তালায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে রবিবার (৮ নভেম্বর) সকালে তালা উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সকালে তালা উপ-শহরে র‌্যালি শেষে স্থানীয় শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জান্নাতুল আফরোজ স্বর্ণা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন তালা উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম।

সমবায় অফিসের সহকারী পরিদর্শক রমেন্দু বাছাড়ের সঞ্চালনায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন তালা থানার ওসি আব্দুল আলিম, পাটকেলঘাটা থানার ওসি মোঃ কোফাজ্জল হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, তালা উপজেলা কৃষি অফিসার হাজিরা খাতুন, প্রাণিসম্পদ অফিসার ডাঃ মাসুম বিল্লাহ, শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সভাপতি অধ্যক্ষ আব্দুর রহমান, সম্পাদক গাজী জাহিদুর রহমান, যুবদল নেতা সাইদুর রহমান সাঈদ, যুব জামায়াতের সভাপতি প্রভাষক মোস্তাফিজুর রহমান রেন্টু, সমবায়ীদের মধ্যে মুশফেকুজ্জামান ইমন, প্রভাত রায়, মুসলিমা খাতুন প্রমুখ।

এর আগে সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করেন অনুষ্ঠানের সভাপতিসহ অতিথিবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে জাতীয় সমবায় দিবস পালিত

১

৩৯ বছর বয়সে মেসির নতুন ইতিহাস, আবারও জিতলেন গোল্ডেন বুট

২

মালয়েশিয়ায় চাকরির জন্য প্রাথমিকভাবে ৩০০ জন নির্বাচিত

৩

তানজিন তিশার বিরুদ্ধে মামলা

৪

মোহাম্মদ ওয়াজেদ আলী: বুদ্ধিবৃত্তিক জাগরণের নিভৃতচারী কারিগর || ‎তারিক ইসলাম

৫

কারিগরি শিক্ষায় শিক্ষার্থী ভর্তি বৃদ্ধিতে আলোচনা

৬

সুন্দরবনে সক্রিয় ১২ দস্যু বাহিনী, সামনে এলো গাবুরার আমির ও দাতিনাখালীর আলমের নাম

৭

পাইকগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

৮

দেবহাটায় জামায়াতের রুকন সম্মেলন

৯

তালায় জাতীয় সমবায় দিবস পালিত

১০

মালদ্বীপকে উড়িয়ে সেমির আশা বাঁচিয়ে রাখল পাকিস্তান

১১

ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ২৩৩৩

১২

সাতক্ষীরায় অ্যারাইজ ২২৪১ ধানের মাঠ দিবস

১৩

পরীমনির কর্মকাণ্ড শিল্পী সমাজের জন্য কলঙ্ক: রিনা খান

১৪

সাতক্ষীরায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

১৫

সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ১১ জেলেকে অপহরণের অভিযোগ

১৬

প্রথম ধাপের ভোটগ্রহণে প্রাধান্য পাচ্ছে যেসব ইউনিয়ন পরিষদ

১৭

কাবার সামনে দাঁড়িয়ে ‘বিয়ের’ খবর দিলেন নাজনীন নীহা!

১৮

দেশে গ/ণ/পি/টু/নিতে অক্টোবরে প্রা/ণ গেল ৩২ জনের

১৯

প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি

২০