
রিজাউল করিম: রোগবালাই প্রতিরোধী উন্নত জাতের ধান চাষে কৃষকদের উদ্বুদ্ধকরণ এবং অধিক ফলন অর্জনের কৌশল তুলে ধরতে সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটিতে অ্যারাইজ ২২৪১ ধানের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ নভেম্বর) বিকেলে বায়ার ক্রপসায়েন্স লিমিটেডের উদ্যোগে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা আফজাল হোসেন, বায়ার ক্রপসায়েন্স লিমিটেডের কাস্টমার কানেক্ট ম্যানেজার (সিড) চন্দন কুমার মিত্র, সাতক্ষীরা টেরিটরির কাস্টমার কানেক্ট ম্যানেজার আব্দুল বাশির এবং স্থানীয় কৃষক-কৃষাণীবৃন্দ।
এ সময় সরেজমিনে জমি থেকে ধান কেটে ফলন প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে জানানো হয়, চিকন জাতের অ্যারাইজ ২২৪১ ধান চাষে বিঘা প্রতি ২ কেজি বীজ প্রয়োজন হয়। বীজ বপন থেকে ধান কাটা পর্যন্ত সময় লাগে ১১৭ থেকে ১২২ দিন। বিঘায় প্রায় ২৪ মণ ফলণ হয় । এবং পাতা পুড়া রোগ প্রতিরোধী জাত । এ জাতের ধান গাছের উচ্চতা ১১০ সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে।
অনুষ্ঠানে অ্যারাইজ ধানের বৈশিষ্ট্য, চাষাবাদ পদ্ধতি, রোগবালাই প্রতিরোধ এবং ফলন বৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরা হয়।

মন্তব্য করুন