বাংলাদেশ, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
২৫ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
৮ নভেম্বর ২০২৬, ২:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় মাঠে গড়ালো ২য় বিভাগ ক্রিকেট লীগ

ডেস্ক রিপোর্ট: দীর্ঘদিন পর সাতক্ষীরায় মাঠে গড়িয়েছে দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ।

রোববার (৮ নভেম্বর) সাতক্ষীরা স্টেডিয়ামে সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় মাঠে গড়ায় ২০২২-২৩ মৌসুমের দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ।

সকালে প্রধান অতিথি হিসেবে লীগের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ।

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ আবু জাহিদ ডাবলুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক এস.এম রফিকুল ইসলাম, জেলা ক্রীড়া অফিসার মোঃ মাহবুবুর রহমান, সহকারী কমিশনার নাফিউল ইসলাম, এবং ক্রিকেট উপ-কমিটির আহ্বায়ক মোঃ ইকরামুল ইসলাম লালু ও সদস্য সচিব মীর তাজুল ইসলাম রিপন।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা মির্জা মনিরুজ্জামান কাকন, মোঃ আলতাফ হোসেন, মোঃ মুফাচ্ছিনুল ইসলাম তপু, মোঃ ফজলুল করিম, মোঃ ফিরোজ রহমান ও নাজমুল হাসনাইন মিলন।

উদ্বোধনী ম্যাচে অংশ নেয় রসুলপুর যুব সমিতি ও শাহ স্পোর্টিং ক্লাব। এতে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন খন্দকার কবির হাসান দিপু ও মোঃ জাহিদ হাসান এবং স্কোরারের দায়িত্বে ছিলেন শেখ আখেরুজ্জামান তাপস।

প্রসঙ্গত, এবারের লীগে সাতক্ষীরা সরকারি কলেজ মাঠ ও সাতক্ষীরা স্টেডিয়ামে একযোগে টুর্নামেন্টের সূচি অনুযায়ী প্রতিদিন মোট ৪টি করে ম্যাচ অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে জাতীয় সমবায় দিবস পালিত

১

৩৯ বছর বয়সে মেসির নতুন ইতিহাস, আবারও জিতলেন গোল্ডেন বুট

২

মালয়েশিয়ায় চাকরির জন্য প্রাথমিকভাবে ৩০০ জন নির্বাচিত

৩

তানজিন তিশার বিরুদ্ধে মামলা

৪

মোহাম্মদ ওয়াজেদ আলী: বুদ্ধিবৃত্তিক জাগরণের নিভৃতচারী কারিগর || ‎তারিক ইসলাম

৫

কারিগরি শিক্ষায় শিক্ষার্থী ভর্তি বৃদ্ধিতে আলোচনা

৬

সুন্দরবনে সক্রিয় ১২ দস্যু বাহিনী, সামনে এলো গাবুরার আমির ও দাতিনাখালীর আলমের নাম

৭

পাইকগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

৮

দেবহাটায় জামায়াতের রুকন সম্মেলন

৯

তালায় জাতীয় সমবায় দিবস পালিত

১০

মালদ্বীপকে উড়িয়ে সেমির আশা বাঁচিয়ে রাখল পাকিস্তান

১১

ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ২৩৩৩

১২

সাতক্ষীরায় অ্যারাইজ ২২৪১ ধানের মাঠ দিবস

১৩

পরীমনির কর্মকাণ্ড শিল্পী সমাজের জন্য কলঙ্ক: রিনা খান

১৪

সাতক্ষীরায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

১৫

সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ১১ জেলেকে অপহরণের অভিযোগ

১৬

প্রথম ধাপের ভোটগ্রহণে প্রাধান্য পাচ্ছে যেসব ইউনিয়ন পরিষদ

১৭

কাবার সামনে দাঁড়িয়ে ‘বিয়ের’ খবর দিলেন নাজনীন নীহা!

১৮

দেশে গ/ণ/পি/টু/নিতে অক্টোবরে প্রা/ণ গেল ৩২ জনের

১৯

প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি

২০