বাংলাদেশ, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
২৫ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
৯ নভেম্বর ২০২৬, ৬:২২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা

শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল, কার্যকর ও জনবান্ধব করার লক্ষ্যে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাদের অংশগ্রহণে ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) শ্যামনগর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের বাস্তবায়নে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জাহান কনক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্পের ডিস্ট্রিক্ট ম্যানেজার মোঃ হাফিজুর রহমান।

সভায় উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা অংশগ্রহণ করেন।

সভায় ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের মামলা গ্রহণ, দ্রুত নিষ্পত্তি, নিষ্পত্তিকৃত মামলার নথি সংরক্ষণ ও ব্যবস্থাপনা, গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে প্রচারণা জোরদার এবং প্রতি সপ্তাহে নির্দিষ্ট দিনে গ্রাম আদালতের শুনানি কার্যক্রম পরিচালনার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এছাড়া আদালতে মামলা গ্রহণ ও দ্রুত নিষ্পত্তি, প্রতি মাসের শেষ কর্মদিবসে মাসিক প্রতিবেদন প্রস্তুত করে উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে জমা দেওয়ার বিষয়ে নির্দেশনা ও আলোচনা করা হয়।

সভায় গ্রাম আদালতের গঠন, এখতিয়ার, ক্ষমতা, বিচারযোগ্য মামলার তফসিলের প্রথম অংশে ফৌজদারি এবং দ্বিতীয় অংশে দেওয়ানি মামলার বিষয়বস্তু নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি গ্রাম আদালত পরিচালনায় সদস্য-সদস্যাদের দায়িত্ব ও কর্তব্যসহ আদালতের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার বিভিন্ন দিক তুলে ধরা হয়।

সমন্বয় সভা সঞ্চালনা করেন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের শ্যামনগর উপজেলা সমন্বয়কারী রেবেকা সুলতানা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬ শিল্পাঞ্চলে ১০০ শয্যার শ্রমিক হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

১

দেশের সব বিভাগের জন্য দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

২

শ্রীলঙ্কা-ভুটানের পয়েন্ট ভাগাভাগি, সাফ চ্যাম্পিয়নশিপের সেমিতে বাংলাদেশg

৩

স্বৈরাচার সরকার পরিকল্পিতভাবে চিকিৎসাব্যবস্থা ধ্বংস করেছিল: প্রধানমন্ত্রী

৪

বিদেশে চিকিৎসা খরচ পাঠানোর সীমা বাড়লো ৩০ হাজার ডলার পর্যন্ত

৫

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা পৌর বিএনপির দোয়া

৬

কয়রা এলজিইডি অফিসে জনবল সংকট চরমে

৭

কালিগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বিশাল র‍্যালি

৮

শার্শায় ভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল যুবকের

৯

শ্যামনগরে গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা

১০

নিবন্ধন বাতিলসহ কার্যক্রম বন্ধ ৭২২ এনজিওর: সালাহউদ্দিন আহমদ

১১

গ্রেপ্তার হয়ে কারাগারে এমপি নজরুল, সংসদকে জানালেন স্পিকার

১২

সিলেট টেস্টে জিতল না কেউ, সিরিজ উইন্ডিজের

১৩

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ২২৬০ জন

১৪

সুন্দরবনের বনদস্যু নির্মূলে খোলপেটুয়া নদীতে নৌবন্ধন, জেলে-বাওয়ালীদের আর্তনাদ

১৫

মধ্যরাতে হামলার অভিযোগ, ফেসবুক লাইভে যা বললেন পরীমনি

১৬

সব স্কুল-কলেজে মাদক ও ইভ টিজিং প্রতিরোধ কমিটি গঠনের নির্দেশ

১৭

২০২৯ সালে মোদির পতন হবে: অভিজিৎ দীপকে

১৮

কারাগারে বাইবেল-কোরআন পড়ছেন মাদুরো

১৯

নতুন পাসপোর্টের জন্য দিল্লি হাইকমিশনে হাসিনার আবেদন: রয়টার্স

২০