বাংলাদেশ, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
২৫ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
৯ নভেম্বর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

কারাগারে বাইবেল-কোরআন পড়ছেন মাদুরো

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের কারাগারে বন্দী থাকার সময় ধর্ম ও দর্শনচর্চায় বেশি সময় দিচ্ছেন ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। বাইবেল, কোরআনসহ বিভিন্ন ধর্মীয় ও দার্শনিক গ্রন্থ পড়ার পাশাপাশি একজন ক্যাথলিক যাজক ও একজন রাবাইয়ের সঙ্গেও সাক্ষাৎ করছেন তিনি।

কারাগারে মাদুরোর জীবনযাপন নিয়ে ছয়জনের দেওয়া তথ্যের ভিত্তিতে এমন চিত্র উঠে এসেছে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে।

রোববার (৮ নভেম্বর) প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, বন্দী অবস্থায় মাদুরোর হাতে এখন অনেক অবসর সময়।

সেই সময়ের বড় একটি অংশ তিনি ধর্মীয় ও দার্শনিক গ্রন্থ পাঠে ব্যয় করছেন। আধ্যাত্মিকতার প্রতি তার দীর্ঘদিনের আগ্রহ থাকলেও কারাগারে বিভিন্ন ধর্মীয় প্রতিনিধির সঙ্গে তার যোগাযোগের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।
প্রতিবেদনে বলা হয়, মাদুরো প্রকাশ্যে দাবি করেছেন, তার পূর্বপুরুষদের মধ্যে সেফার্ডিক ইহুদি বংশধারা রয়েছে। গত শতকে ডাচ অ্যান্টিলিস থেকে তার পূর্বপুরুষেরা ভেনেজুয়েলায় এসেছিলেন বলে দাবি করেন তিনি।

তবে তার ঘনিষ্ঠ ব্যক্তিরা জানিয়েছেন, গ্রেপ্তারের আগে ইহুদি ধর্মের প্রতি মাদুরোর বিশেষ কোনো আগ্রহ দেখা যায়নি।
ক্ষমতায় থাকাকালে মাদুরো নিজেকে ক্যাথলিক ধর্মাবলম্বী হিসেবে পরিচয় দিতেন। সমাজতান্ত্রিক আদর্শে বিশ্বাসী একজন ক্যাথলিক যাজকের সঙ্গেও তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এ ছাড়া তিনি, তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস এবং উত্তরসূরি ডেলসি রদ্রিগেজ ভারতীয় আধ্যাত্মিক গুরু সত্য সাই বাবার অনুসারী ছিলেন। একই সঙ্গে ইভানজেলিক্যাল খ্রিস্টানদের সমর্থন পাওয়ার চেষ্টাও করেছিলেন তিনি।

বর্তমানে ৬৩ বছর বয়সী মাদুরো যুক্তরাষ্ট্রে মাদক পাচারসংক্রান্ত গুরুতর অভিযোগে বিচারের অপেক্ষায় রয়েছেন। তার বিরুদ্ধে হাজার হাজার টন কোকেন যুক্তরাষ্ট্রে পাচারে সহায়তার অভিযোগ রয়েছে। আগামী বছর তার বিচার শুরু হওয়ার কথা। তবে মাদুরো ও তার স্ত্রী উভয়ই আদালতে নিজেদের নির্দোষ দাবি করেছেন।

চলতি বছরের ৩ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে অভিযান চালিয়ে মাদুরো ও তার স্ত্রী ৭০ বছর বয়সী সিলিয়া ফ্লোরেসকে গ্রেপ্তার করে যুক্তরাষ্ট্রে নিয়ে যায়।

কারাগারে কমেছে মাদুরোর ওজন, শারীরিক অবস্থা খারাপ স্ত্রীর

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, কারাগারে থাকার সময় মাদুরোর উল্লেখযোগ্য ওজন কমেছে। কারাগারের নিম্নমানের খাবার তার ওজন কমার প্রক্রিয়াকে আরও ত্বরান্বিত করেছে বলে মনে করছেন তার খাদ্যাভ্যাস সম্পর্কে অবগত ব্যক্তিরা। সাম্প্রতিক মাসগুলোতে খাবারের মান নিয়েও অভিযোগ করেছেন তিনি।

তবে মাদুরোর স্ত্রী সিলিয়া ফ্লোরেসের শারীরিক অবস্থা আরও উদ্বেগজনক। আদালতের নথি অনুযায়ী, জানুয়ারিতে গ্রেপ্তারের সময় জরায়ু অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়ায় ছিলেন তিনি। কারাগারে বুকের ব্যথার জন্য তাকে নাইট্রোগ্লিসারিন দেওয়া হচ্ছে। এ ছাড়া দুটি দাঁত হারানোর পাশাপাশি ২৫ পাউন্ডের বেশি ওজন কমেছে তার, যা প্রায় ১১ কেজির সমান।

আদালতের নথিতে আরও বলা হয়েছে, ফ্লোরেসকে প্রথম তিন মাস নির্জন কারাবাসে রাখা হয়েছিল। পরে সাধারণ বন্দীদের সঙ্গে থাকার জন্য স্থানান্তর করা হলে বন্দীদের মধ্যে সংঘর্ষ থামাতে ব্যবহৃত পেপার স্প্রের প্রভাবে তিনি অসুস্থ হন। তার আইনজীবীদের ধারণা, গত জুলাইয়ে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে থাকতে পারেন।

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে জামিনের আবেদন করেছিলেন ফ্লোরেস। তবে সেই আবেদন প্রত্যাখ্যান করেন বিচারক আলভিন কে হেলারস্টেইন। ৯২ বছর বয়সে গত মাসে তার মৃত্যুর পর মামলাটির দায়িত্ব পেয়েছেন বিচারক অ্যানালিসা টরেস।

লাতিন আমেরিকার আরও কয়েকজন নেতার ধর্মীয় আগ্রহের বিষয়টিও প্রতিবেদনে তুলে ধরেছে নিউইয়র্ক টাইমস। আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই তোরাহ পাঠ করেন। অন্যদিকে এল সালভাদরের প্রেসিডেন্ট নাইব বুকেলে ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ রাজনৈতিক সম্পর্ক গড়ে তুলেছেন।

তথ্যসূত্র: নিউইয়র্ক টাইমস

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬ শিল্পাঞ্চলে ১০০ শয্যার শ্রমিক হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

১

দেশের সব বিভাগের জন্য দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

২

শ্রীলঙ্কা-ভুটানের পয়েন্ট ভাগাভাগি, সাফ চ্যাম্পিয়নশিপের সেমিতে বাংলাদেশg

৩

স্বৈরাচার সরকার পরিকল্পিতভাবে চিকিৎসাব্যবস্থা ধ্বংস করেছিল: প্রধানমন্ত্রী

৪

বিদেশে চিকিৎসা খরচ পাঠানোর সীমা বাড়লো ৩০ হাজার ডলার পর্যন্ত

৫

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা পৌর বিএনপির দোয়া

৬

কয়রা এলজিইডি অফিসে জনবল সংকট চরমে

৭

কালিগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বিশাল র‍্যালি

৮

শার্শায় ভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল যুবকের

৯

শ্যামনগরে গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা

১০

নিবন্ধন বাতিলসহ কার্যক্রম বন্ধ ৭২২ এনজিওর: সালাহউদ্দিন আহমদ

১১

গ্রেপ্তার হয়ে কারাগারে এমপি নজরুল, সংসদকে জানালেন স্পিকার

১২

সিলেট টেস্টে জিতল না কেউ, সিরিজ উইন্ডিজের

১৩

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ২২৬০ জন

১৪

সুন্দরবনের বনদস্যু নির্মূলে খোলপেটুয়া নদীতে নৌবন্ধন, জেলে-বাওয়ালীদের আর্তনাদ

১৫

মধ্যরাতে হামলার অভিযোগ, ফেসবুক লাইভে যা বললেন পরীমনি

১৬

সব স্কুল-কলেজে মাদক ও ইভ টিজিং প্রতিরোধ কমিটি গঠনের নির্দেশ

১৭

২০২৯ সালে মোদির পতন হবে: অভিজিৎ দীপকে

১৮

কারাগারে বাইবেল-কোরআন পড়ছেন মাদুরো

১৯

নতুন পাসপোর্টের জন্য দিল্লি হাইকমিশনে হাসিনার আবেদন: রয়টার্স

২০