বাংলাদেশ, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
২৩ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
৭ নভেম্বর ২০২৬, ৫:১৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত

নিউজ ডেস্ক: সৌদি আরবে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ সাত বাংলাদেশি নিহত হয়েছেন।

শনিবার (৭ নভেম্বর) মদিনা থেকে জেদ্দায় ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

জেদ্দা থেকে বাংলাদেশের কনসাল জেনারেল সড়ক দুর্ঘটনার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত সাতজন বাংলাদেশের একাধিক পরিবারের সদস্য। তাদের মধ্যে শিশুও রয়েছে।

শনিবার ভোরে মদিনা থেকে জেদ্দায় ফেরার পথে বাংলাদেশিদের বহনকারী একটি বাসকে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে।

এতে ঘটনাস্থলেই নারী, শিশুসহ সাতজন প্রাণ হারান। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রাথমিকভাবে জানা গেছে, নিহতদের সবাই আল আবির কোল্ড স্টোরস ট্রেডিং কোম্পানির সঙ্গে কর্মসূত্রে সম্পৃক্ত পরিবারের সদস্য।

প্রতিষ্ঠানটির মার্কেটিং ম্যানেজার নুরুজ্জামানের দেওয়া তথ্য অনুযায়ী, তাদের মধ্যে রয়েছেন প্রতিষ্ঠানটির স্টোরকিপার জিয়াউর রহমান, তার দুই ছেলে ও এক মেয়ে।

এ ছাড়াও ফর্কলিফট চালক ইলিয়াসের স্ত্রী ও মক্কায় কর্মরত স্টোরকিপার আলমশাহ ও তার এক মাস বয়সী কন্যা সন্তানও রয়েছেন। তাদের বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলায়। তবে দুর্ঘটনার সুনির্দিষ্ট সময়, স্থান, কারণ ও নিহতদের গ্রামের বাড়ি সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

১

ডি.বি. ইউনাইটেড হাইস্কুলে বিপ্লব ও সংহতি দিবস পালিত

২

পাইকগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

৩

জলবায়ু ন্যায়বিচারের দাবি ও স্থানীয় অভিযোজনের অভিজ্ঞতা তুলে ধরতে কপ৩১-এ লিডার্স

৪

ধুলিহর-ব্রহ্মরাজপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

৫

কয়রায় গাঁজা ও ইয়াবাসহ ব্যবসায়ী আটক

৬

শার্শায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা

৭

সাতক্ষীরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা

৮

শ্যামনগরে জলবায়ু ও পরিবেশ সচেতনতায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা

৯

দেবহাটায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা

১০

কিংবদন্তি পন্টিংয়ের সর্বকালের রেকর্ড ভাঙলেন কোহলি

১১

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ল, আজ থেকে কার্যকর

১২

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত

১৩

হৃদয়ের রেকর্ড ডাবল সেঞ্চুরিতে স্বস্তি নিয়ে দিন শেষ বাংলাদেশের

১৪

শ্যামনগরে বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে হাঁস-মুরগি পালনের প্রশিক্ষণ

১৫

কয়রায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা

১৬

তালায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা

১৭

সাবেক প্রকৌশলী শামসুদ্দিন আহমেদ আর নেই

১৮

সাতক্ষীরা সীমান্তে প্রায় দেড় কোটি টাকার হেরোইন তৈরির কাঁচামাল জব্দ

১৯

দেবহাটায় মাদকবিরোধী সাইকেল র‍্যালি 

২০