
বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য মাওলানা আজিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির উপদেষ্টা খায়রুজ্জামান মধু।
বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে জাতীয় ঐক্য, সংহতি এবং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় দিবসটির গুরুত্ব নিয়ে আলোচনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ বালা, প্রাণিসম্পদ কর্মকর্তা তপু কুমার সাহা, সমাজসেবা কর্মকর্তা মেহেদী হাসান, নির্বাচন কর্মকর্তা সৌমিন বিশ্বাস, শার্শা পল্লী বিদ্যুতের ডিজিএম দেবাশীষ কুমার ভট্টাচার্য, শার্শা থানার ওসি শামিনুল হক, শার্শা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান প্রমুখ।

মন্তব্য করুন