
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সীমান্তে পৃথক অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৩৮ লাখ ৮২ হাজার টাকা মূল্যের ২ কেজি ৬৬ গ্রাম হেরোইন ও ৫ বোতল ভারতীয় হেরোইন তৈরির কাঁচামাল (MARTINI) জব্দ করেছে বিজিবি।
শনিবার (৭ নভেম্বর) বিজিবির সাতক্ষীরার নীলডুমুর ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে গত ৩ নভেম্বর সীমান্তের শাখরা ব্রিজ সংলগ্ন বাঁশবাগান এলাকায় অভিযান চালিয়ে ৫ বোতল ভারতীয় MARTINI জব্দ করে বিজিবি। পরে তা খুলনা বিশ্ববিদ্যালয়ের ল্যাবে পাঠালে জব্দকৃত রাসায়নিক হেরোইন তৈরির কাঁচামাল হিসেবে প্রমাণিত হয়।
এছাড়া ৫ নভেম্বর শাখরা বিওপির কুলিয়া রোডের ঋষিপাড়া বড় বাগান এলাকায় অভিযান চালিয়ে ২ কেজি ৬৬ গ্রাম ভারতীয় হেরোইন জব্দ করা হয়।
জব্দকৃত হেরোইন ও হেরোইন তৈরির কাঁচামালের মূল্য প্রায় ১ কোটি ৩৮ লাখ ৮২ হাজার টাকা বলে জানা গেছে।

মন্তব্য করুন