
বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় ধান ক্ষেত থেকে একটি দেশীয় ওয়ান শ্যুটার গান উদ্ধার করেছে পুলিশ। তবে, এর সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি তারা।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ৯টা ৩৫ মিনিটের দিকে শার্শা উপজেলার ২নং লক্ষণপুর ইউনিয়নের শিকারপুর আমতলা মোড় ব্রিজের প্রায় ১শ’ গজ পশ্চিমে একটি কাঁচা রাস্তা সংলগ্ন ধান ক্ষেত থেকে এই অস্ত্র উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, অভিযান চলাকালে অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এ ঘটনায় অজ্ঞাতনামা দুই ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে শার্শা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তাদের পরিচয় শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক জানান, উদ্ধার হওয়া অস্ত্রের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

মন্তব্য করুন